Logo
Logo
×

Advertisement

শিক্ষাঙ্গন

আইইউবিএটিতে এশিয়ার সর্ববৃহৎ টেকনোলোজি ইভেন্ট

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০১৯, ০৫:৪০ পিএম

আইইউবিএটিতে এশিয়ার সর্ববৃহৎ টেকনোলোজি ইভেন্ট

Advertisement

আইইউবিএটিতে অনুষ্ঠিত হয়েছে এশিয়ার সর্ববৃহৎ টেকনোলোজি ইভেন্ট "টেকফেস্ট আইআইটি বোম্বের বাংলাদেশর বাচাই পর্ব। গত ২৮ নভেম্বর অনুষ্ঠিত এ প্রতিযোগিতার আয়োজনে ছিল আইইউবিএটি রোবটিক্স ক্লাব এবং তড়িৎ ও ইলেকট্রনিককৌশল বিভাগ।

দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়য় থেকে ১৫টি দল প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল। প্রতিযোগিতাটি ১৫ কেজি এবং ৮ কেজি রোবট যুদ্ধে বিভক্ত ছিল এবং শীর্ষ তিনটি দল ভারতে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশকে তুলে ধরার সুযোগ পান।

বাংলাদেশের জোনাল প্রোগ্রামটি স্পন্সর করেছিল দেশের শীর্ষস্থানীয় অগ্নিনির্বাপক ও নিরাপত্তা প্রতিষ্ঠান"মাল্টিসিস্টেম ইঞ্জিনিয়ারিং লি:", মুভিং পার্টনার হিসেবে ছিল "ট্রাক লাগবে"।তাছাড়াও মিডিয়া পার্টনার হিসেবে ছিল সময় টিভি, রেডিও ৭১, কালের কণ্ঠ।

একদিনের এই উত্তেজনাকর রোবট যুদ্ধের প্রতিযোগিতায় টিম "লাস্ট নাইট" এবং "ওয়ালই-জুনিয়র" পৃথকভাবে দুইটি সেগমেন্টে চ্যাম্পিয়ন হয় এবং টিম "ফিউরিয়াস" রানার্স আপ হওয়ার গৌরব অর্জন করে।

প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগ বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আহমেদ ফিরোজ কবির।

এ সময় আরও উপস্থিত ছিলেন মোঃ শাহজাহান সাজু, চেয়ারম্যান, মাল্টিসিস্টেম ইঞ্জিনিয়ারিং লি: এবং মোঃ এস এম সাইফুল ইসলাম, সিওও উইন্ডি গ্রুপ।

স্বাগত বক্তব্য প্রদান করেন আইইউবিএটি রোবটিক্স ক্লাবের চিফ এডভাইজার অধ্যাপক ড.বিশ্বজিৎ সাহা।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইইউবিএটির উপাচার্য অধ্যাপক ড.আব্দুর রব।

Advertisement

আইইউবিএটি

Advertisement

আরও পড়ুন

ইবিতে উত্তরপত্র হারানোর ঘটনায় তদন্ত কমিটি

ইবিতে উত্তরপত্র হারানোর ঘটনায় তদন্ত কমিটি

অবশেষে ১০ম গ্রেডে বেতন পাচ্ছেন প্রাথমিকের প্রধান শিক্ষকরা, বকেয়া নিয়ে যা জানানো হলো

অবশেষে ১০ম গ্রেডে বেতন পাচ্ছেন প্রাথমিকের প্রধান শিক্ষকরা, বকেয়া নিয়ে যা জানানো হলো

রাবিতে সাংবাদিকদের ওপর হামলা তিন দিনের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ

তিন দিনের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ

মেয়াদ শেষের ১৭ দিন আগে চাকসু সদস্যের শপথ, নেপথ্যে কী?

মেয়াদ শেষের ১৭ দিন আগে চাকসু সদস্যের শপথ, নেপথ্যে কী?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম