Logo
Logo
×
   

Advertisement

শিক্ষাঙ্গন

ফল প্রকাশ

প্রাথমিকে বৃত্তি পেল ৮২৫০০

Advertisement

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ০৩ এপ্রিল ২০১৮, ০১:১৩ পিএম

প্রাথমিকে বৃত্তি পেল ৮২৫০০

Advertisement

প্রাথমিক সমাপনী পরীক্ষায় বৃত্তি পাওয়া শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে। এবার ৮২ হাজার ৫০০ শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। এর মধ্যে ৩৩ হাজার ট্যালেন্টপুলে ও ৪৯ হাজার ৫০০ জন সাধারণ বৃত্তি পেয়েছে।

মঙ্গলবার সচিবালয়ে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার সংবাদ সম্মেলন করে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের তালিকা প্রকাশের কথা জানান।

প্রাথমিক শিক্ষা অধিদফতরের ওয়েবসাইটে (www.dpe.gov.bd) বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের তালিকা পাওয়া যাবে। 

ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্তদের মাসে ৩০০ এবং সাধারণ বৃত্তিপ্রাপ্তদের মাসে ২২৫ টাকা করে দেয়া হবে। ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত তিন বছর বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা এ টাকা পাবে।

শিক্ষার্থীদের ঝরেপড়া রোধ, শ্রেণিকক্ষে উপস্থিতি বৃদ্ধি এবং মেধার স্বীকৃতি দিতে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ফলের ভিত্তিতে বৃত্তি দেয়া হয়।

এবার বৃত্তি পাওয়া শিক্ষার্থীর সংখ্যা বাড়ানোর পাশাপাশি বৃত্তির অর্থের পরিমাণও বাড়িয়েছে গণশিক্ষা মন্ত্রণালয়।

গত বছরের প্রাথমিক সমাপনী পরীক্ষায় ৯৫ দশমিক ১৮ শতাংশ ও ইবতেদায়িতে ৯২ দশমিক ৯৪ শতাংশ শিক্ষার্থী পাস করে। প্রাথমিকে ২ লাখ ৬২ হাজার ৬০৯ জন এবং ইবতেদায়িতে ৫ হাজার ২৩ জন জিপিএ-৫ পায়।

Advertisement

প্রাথমিক বৃত্তি ফল প্রকাশ

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম