Logo
Logo
×
   

Advertisement

শিক্ষাঙ্গন

রাবির সাংবাদিকতা বিভাগে সান্ধ্য কোর্সে ভর্তি আবেদন শুরু ৩১ মে

Advertisement

Icon

রাবি প্রতিনিধি

প্রকাশ: ২৭ মে ২০১৮, ০৬:৪২ পিএম

রাবির সাংবাদিকতা বিভাগে সান্ধ্য কোর্সে ভর্তি আবেদন শুরু ৩১ মে

রাজশাহী বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত

Advertisement

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে দুই বছর মেয়াদী সান্ধ্য মাস্টার্স কোর্সে আগামী ৩১ মে থেকে ভর্তি আবেদন শুরু হবে। চলবে ৫ জুলাই পর্যন্ত।

ছুটির দিন ব্যতিত প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিভাগের অফিস থেকে ফরম সংগ্রহ ও জমা দেয়া যাবে।

কোর্স কো-অর্ডিনেটর সহযোগী অধ্যাপক মো. শাতিল সিরাজ সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, দেশ-বিদেশের যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতক (সম্মান বা পাশ) ডিগ্রিপ্রাপ্তরা আবেদন করতে পারবেন। ফরমের মূল্য ৫০০ টাকা। কোর্সে সর্বোচ্চ ৫০ জন শিক্ষার্থী ভর্তির সুযোগ পাবেন। ভর্তি কার্যক্রম শেষে ১২ জুলাই থেকে ক্লাস শুরু হবে।

ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে বিভাগে ফোন- ০৭২১-৭৬১১১৩৬ মোবাইল ০১৭১২০৮৫৬০০, ০১৭১২৬৫৬৯৮৩ যোগাযোগ করা যেতে পারে।

Advertisement

রাজশাহী রাজশাহী বিশ্ববিদ্যালয়

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম