Logo
Logo
×

Advertisement

শিক্ষাঙ্গন

রোগী সেজে রাবিতে প্রক্সি দিতে এসে ধরা চিকিৎসক

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৭ জুলাই ২০২২, ০৫:৫৭ এএম

রোগী সেজে রাবিতে প্রক্সি দিতে এসে ধরা চিকিৎসক

ছবি: সংগৃহীত

Advertisement

নাকে ও মাথায় ব্যান্ডেজ বেঁধে রোগী সেজে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভর্তি পরীক্ষায় প্রক্সি দিতে আসেন এক চিকিৎসক। 

মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার চতুর্থ শিফটে পরীক্ষা দিতে এলে প্রশাসনের হাতে ধরা পড়েন তিনি। 

তার নাম সমের রায়। নিজেকে খুলনার একটি মেডিকেল কলেজের প্রভাষক বলে দাবি করেছেন এই চিকিৎসক। রাহাত আমিন নামের এক শিক্ষার্থীর হয়ে প্রক্সি দিতে আসেনে তিনি।

সমের রায়কে এক বছর এবং মূল পরীক্ষার্থী রাহাত আমিনকে একমাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত ।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, কেউ যেন না চিনতে পেরে তাকে রাহাতই ভেবে নেন, সেজন্য মাথায়, নাকে ও হাতে ব্যান্ডেজ পরে পরীক্ষা দিতে আসেন সমের রায়।

একইদিনে (মঙ্গলবার) ডা. সমের রায়ের আগে আরও ৩ জন প্রক্সি দিতে এসে আটক হয়েছেন। তাদেরকেও একবছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

দণ্ডপ্রাপ্তরা হলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের শিক্ষার্থী এখলাসুর রহমান ও লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী জান্নাতুল মেহজাবিন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফোকলোর বিভাগের সাবেক শিক্ষার্থী বায়োজিদ খান।

পরীক্ষা কেন্দ্রে নিয়োজিত ভ্রাম্যমাণ আদালতের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কৌশিক আহমেদ তাদের এ সাজা দেন। 

Advertisement

চিকিৎসক রাহাত প্রক্সি

Advertisement

আরও পড়ুন

বাউবির এইচএসসিতে পাশ ৬৪.৭৫ শতাংশ

বাউবির এইচএসসিতে পাশ ৬৪.৭৫ শতাংশ

জাতীয়করণকৃত কলেজে শূন্যপদের তথ্য চেয়ে মাউশির জরুরি নির্দেশনা

জাতীয়করণকৃত কলেজে শূন্যপদের তথ্য চেয়ে মাউশির জরুরি নির্দেশনা

এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের নীতিমালা চূড়ান্তকরণের সভায় যা হলো

এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের নীতিমালা চূড়ান্তকরণের সভায় যা হলো

বিএনপি মহাসচিবের বাসভবনে হামলার পরিকল্পনায় ইউট্যাবের নিন্দা ও প্রতিবাদ

বিএনপি মহাসচিবের বাসভবনে হামলার পরিকল্পনায় ইউট্যাবের নিন্দা ও প্রতিবাদ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম