Logo
Logo
×
   

Advertisement

শিক্ষাঙ্গন

কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ছাত্রকল্যাণ ফাউন্ডেশন

Advertisement

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ২৬ জুন ২০১৮, ১১:১৪ পিএম

কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ছাত্রকল্যাণ ফাউন্ডেশন

Advertisement

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় ২০১৮ সালের এসএসসি এবং দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে বোরহানউদ্দিন ছাত্রকল্যাণ ফাউন্ডেশন। গত রবিবার বোরহানউদ্দিন উপজেলা মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাবেক সভাপতি এবং বোরহানউদ্দিন ছাত্রকল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এম এম জসিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপ¯ি’ত ছিলেন বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী অফিসার মো. আবদুল কুদদুস। 

ডা. নজরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভোলা জেলা শিল্পকলা একাডেমির সাবেক সাধারণ সম্পাদক এ্যাডভোকেট নজরুল হক অনু, অতিরিক্ত পুলিশ সুপার (লালমোহন সার্কেল) মো. রাসেলুর রহমান, ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সদস্য রাকিবুল হাসান চৌধুরী, ভোলা জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আফনান পাটোয়ারী, বোরহানউদ্দিন উপজেলা ছাত্রলীগ সভাপতি নজরুল ইসলাম, অনুষ্ঠানের আহ্বায়ক আব্দুল্লাহ আল নোমানসহ প্রমুখ।  

এ বছর বোরহানউদ্দিন উপজেলার বিভিন্ন স্কুল থেকে এসএসসিতে ৬২ জন এবং দাখিল পরীক্ষায় ৬ জন জিপিএ-৫ অর্জন করেন। 

কৃতি শিক্ষার্থীদের হাতে বোরহানউদ্দিন ছাত্রকল্যাণ ফাউন্ডেশনক্রেস্ট এবং সার্টিফিকেট তুলে দেয়া  হয়। 

Advertisement

কৃতি শিক্ষার্থী

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম