Logo
Logo
×
   

Advertisement

শিক্ষাঙ্গন

অনলাইনে নির্বাচন শেষ

কলেজ-মাদ্রাসায় ভর্তি শুরু বুধবার

Advertisement

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ২৭ জুন ২০১৮, ১২:০২ এএম

কলেজ-মাদ্রাসায় ভর্তি শুরু বুধবার

কলেজ-মাদ্রাসায় ভর্তি শুরু বুধবার

Advertisement

# জিপিএ-৫ পেয়েও অনেকে চান্স পায়নি। # আবেদন করেও চান্স না পাওয়া শিক্ষার্থী সাড়ে ২৯ হাজার। # চান্স না পাওয়া শিক্ষার্থীদের চতুর্থ দফায় আবেদনের সুযোগ দেয়ার চিন্তা। # সাড়ে ৩ লাখ শিক্ষার্থীর হদিস নাই।

বুধবার থেকে একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রম শুরু হচ্ছে।  অনলাইনে আবেদন করে শিক্ষার্থীরা যেসব কলেজ ও মাদ্রাসা পেয়েছে, সেসব প্রতিষ্ঠানে স্বশরীরে হাজির হয়ে টাকা জমা দেবেন।  ৩০জুনের মধ্যে এই কার্যক্রম শেষ করতে হবে।  এরপর ১ জুলাই তাদের ক্লাস শুরু হবে।

অন্যান্য বছরের মতো এবারো মোট তিন দফায় আবেদন নিয়ে শিক্ষার্থীদের মাঝে কলেজ ও মাদ্রাসা বণ্টন করা হয়। সর্বশেষ তৃতীয় পর্যায়ের আবেদনের ফল প্রকাশ হয় সোমবার মধ্যরাতে।  এ ধাপে লক্ষাধিক শিক্ষার্থী নতুন করে ভর্তির সুযোগ পেয়েছেন।

এ ছাড়া দ্বিতীয় ধাপে নির্বাচিতদের মধ্যে এক হাজার ১৫৪ জনের কলেজ পরিবর্তন হয়েছে।  তবে এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্য থেকে সাড়ে ৩ লাখের বেশি শিক্ষার্থী এখনো ভর্তি কার্যক্রমের অধীনে আসেনি।  এ জন্য চতুর্থ দফায় আবেদনের সুযোগ দেয়ার চিন্তাভাবনা চলছে।  তবে কোনো সময় উল্লেখ করা হয়নি।  তিনধাপে নির্বাচিতদের ভর্তির কাজ শেষ হওয়ার পরই চতুর্থ দফার ভর্তির আবেদন নেয়া হবে বলে জানা গেছে।

চলতি বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় ১৫ লাখ ৭৬ হাজার ১০৪ শিক্ষার্থী পাস করেছে।  ঢাকা শিক্ষা বোর্ড সূত্র জানায়, এদের মধ্যে ১২ লাখ ৬৬ হাজার ৩৬১ আবেদন করেছে।  প্রথম দুইদফায় ১১ লাখ ২৩ হাজার তিন জন ভর্তি হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।  তৃতীয় ধাপে নতুন করে আরও এক লাখ পাঁচ হাজার ১২ শিক্ষার্থী মনোনীত হয়েছে। নির্বাচিতদের এসএমএস পাঠানো হয়েছে।  তৃতীয় তালিকায় ঠাঁই পাওয়া শিক্ষার্থীরা মঙ্গলবারই ভর্তি নিশ্চায়ন করেছে।

এদিকে আবেদন করেও এখনো কোনো কলেজে ভর্তির জন্য মনোনীত হয়নি ২৯ হাজার ৬৭৭ জন শিক্ষার্থী।  আবেদন করে ভর্তির সুযোগ না পাওয়া শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের অনেককে মঙ্গলবার সকাল থেকেই দূর-দূরান্ত থেকে ঢাকা শিক্ষা বোর্ডে ভিড় করতে দেখা গেছে।  তাদের অনেককে এসময় কান্নাকাটি করতে দেখা যায়।

এ বিষয়ে ঢাকা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শন অধ্যাপক হারুন অর রশিদ বলেন, অনেকে ভর্তির সুযোগ না পেয়ে বোর্ডে ভিড় জমাচ্ছে।  তাদের মধ্যে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীও আছে।  দুই কারণে এমনটি হয়েছে।  অনেকে আসন খালি না থাকার পরও আবেদনে কলেজ পছন্দ দিয়েছে।  আবার নিজের মেধা অনুযায়ী আবেদনকৃত কলেজ অনেকে পায়নি।  তারা আবেদনের সময় এদিক খেয়াল করেনি।  তবে ভর্তি বঞ্চিতদের জন্য জুলাই মাসের প্রথম সপ্তাহে আবারও ভর্তির সুযোগ দেয়া হবে।

Advertisement

কলেজ মাদ্রাসা ভর্তি

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম