Logo
Logo
×

Advertisement

শিক্ষাঙ্গন

এইচএসসির ফল ১৯ জুলাই

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ০৪ জুলাই ২০১৮, ১০:০৪ পিএম

এইচএসসির ফল ১৯ জুলাই

এইচএসসি পরীক্ষার্থী। ছবি-যুগান্তর

Advertisement

এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল ১৯ জুলাই প্রকাশিত হচ্ছে। ওইদিন সকাল ১০টায় প্রধানমন্ত্রীর হাতে ফলাফলের সার-সংক্ষেপ তুলে দেয়ার মাধ্যমে ফল প্রকাশের প্রক্রিয়া শুরু হবে। বেলা ২টায় আনুষ্ঠানিকভাবে সব কলেজ-মাদ্রাসা, এসএমএস ও অনলাইনে ফল জানা যাবে।

ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির আহ্বায়ক অধ্যাপক মুহা. জিয়াউল হক যুগান্তরকে বলেন, ১৯ জুলাই ফল প্রকাশের প্রস্তুতি নিয়ে আমরা এগুচ্ছি। 

২ এপ্রিল এই পরীক্ষা শুরু হয়ে শেষ হয় ১৩ মে। ১৪ মে ব্যবহারিক পরীক্ষা শুরু হয়ে ২৩ মে শেষ হয়। সেই হিসাবে ৫৮ দিনে ফল প্রকাশ করা হচ্ছে।

এবার সারা দেশে ১০টি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ও সমমানের পরীক্ষায় ১৩ লাখ ১১ হাজার ৪৫৭ পরীক্ষার্থী অংশ নেয়। 

এর মধ্যে সাধারণ আট বোর্ডে শিক্ষার্থী ছিল ১০ লাখ ৯২ হাজার ৬০৭ জন। মাদ্রাসা বোর্ডের পরীক্ষার্থীর সংখ্যা ১ লাখ ১২৭ জন। এছাড়াও কারিগরি শিক্ষায় পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১ লাখ ১৭ হাজার ৭৫৪।

Advertisement

এইচএসসি পরীক্ষা

Advertisement

আরও পড়ুন

রাবিতে ককটেল বিস্ফোরণ, ক্যাম্পাস বন্ধের হুমকি

রাবিতে ককটেল বিস্ফোরণ, ক্যাম্পাস বন্ধের হুমকি

দুই শিক্ষার্থীর পরীক্ষার ফরম পূরণে আর্থিক সহায়তা দিল ঢাকা কলেজ ছাত্রদল

দুই শিক্ষার্থীর পরীক্ষার ফরম পূরণে আর্থিক সহায়তা দিল ঢাকা কলেজ ছাত্রদল

ছাত্রদলের হাতে আটক জবির পাঁচ কর্মকর্তাকে ছেড়ে দিল প্রশাসন

ছাত্রদলের হাতে আটক জবির পাঁচ কর্মকর্তাকে ছেড়ে দিল প্রশাসন

সরকারের সহনশীলতাকে দুর্বলতা ভাববেন না: পবিপ্রবি উপাচার্য

সরকারের সহনশীলতাকে দুর্বলতা ভাববেন না: পবিপ্রবি উপাচার্য

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম