Logo
Logo
×

Advertisement

শিক্ষাঙ্গন

জবিতে কোটা আন্দোলনে সাংবাদিকদের ওপর ছাত্রলীগের হামলা, আহত ১৫

Icon

জবি প্রতিনিধি

প্রকাশ: ০৮ জুলাই ২০১৮, ০৭:২৯ পিএম

জবিতে কোটা আন্দোলনে সাংবাদিকদের ওপর ছাত্রলীগের হামলা, আহত ১৫

ফাইল ছবি

Advertisement

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) প্রগতিশীল ছাত্রজোটের কোটা নিয়ে বিক্ষোভ মিছিলের সংবাদ সংগ্রহ করতে গেলে ছাত্রলীগের কর্মীরা সাংবাদিকদের ওপর হামলা চালায়। এ সময় পাঁচ সাংবাদিকসহ ১৫ জন আহত হয়েছেন। গুরুতর আহত আটজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

গুরুতর আহতরা হলেন সমকালের বিশ্ববিদ্যালয় প্রতিবেদক লতিফুল ইসলাম, আমার সংবাদের আসলাম অর্ক, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সভাপতি কিশোর কুমার সরকার, সাধারণ সম্পাদক গোলাম রাব্বি, সাংগাঠনিক সম্পাদক সমিত ভৌমিক, দপ্তর সম্পাদক অনিমেষ রায়, ছাত্র ইউনিয়নের সভাপতি রুহুল আমিন ও সদস্য জাহিনকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে।

এছাড়া আরও আহত হন জবি সাংবাদিক সমিতির সহ-সভাপতি বনিক বার্তার জবি প্রতিনিধি সামি সরকার, ইত্তেফাকের জবি সংবাদদাতা আহসান জোবায়ের ও ডেইলি সান পত্রিকার  সাংবাদিক কবির হোসেনকে বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

রোববার দুপুর ১২টার দিকে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিলে এ হামলার ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, কোটা সংস্কার আন্দোলনে দেশব্যাপী ছাত্রলীগের হামলার প্রতিবাদে প্রতিগতিশীল ছাত্রজোট ব্যানারে রোববার দুপুর ১২টার দিকে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করে। 

মিছিলটি ক্যাম্পাসের প্রদক্ষিণ করে ভাস্কর্য চত্বরের সামনে সমাবেশ শুরু করলে ছাত্রলীগের কর্মীরা সমাবেশে অতর্কিত হামলা চালায়। হামলায় জবি ছাত্রলীগের কর্মী অ্যাকাউন্টিং নবম ব্যাচের শিক্ষার্থী রিয়াজ, গণিত বিভাগের ১১তম ব্যাচের পরাগ, ইতিহাস বিভাগের ১২ তম ব্যাচের শিক্ষার্থী নূরে আলম নেতৃত্বে ১৫-২০ জনের একটি গ্রুপ অংশ নেয়। 

এ সময় সাংবাদিকরা সংবাদ সংগ্রহ করতে গেলে সাংবাদিকেরর ওপরও তারা হামলা চালায়। হামলায় সাংবাদিকসহ ১৫ জন আহত হয়। 

জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক হুমায়ুন কবির বলেন, সাংবাদিক হিসাবে চেনার পরও ছাত্রলীগ কর্মীরা আমাদের অতর্কিত হামলা করে। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দিয়েছি এবং দোষীদের সর্বোচ্চ শাস্তির আবেদন করেছি।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক রোনিয়া সুলতানা বলেন, আমাদের শান্তিপূর্ণ কর্মসূচি শেষের দিকে ছাত্রলীগ কর্মীরা আমাদের ওপর হামলা চালায়। ছাত্রলীগের হামলায় প্রগতিশীল ঐক্যজোটের ১০জন আহত হয়েছে। এদের মধ্যে গুরুতর ছয়জনকে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করানো হয়েছে।

জবি ছাত্রলীগ সভাপতি তরিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক শেখ জয়নুল আবেদীন রাসেল বলেন, এ বিষয়ে খোঁজ খবর নেওয়া হচ্ছে। জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে জবি সাংবাদিক সমিতির পক্ষ থেকে বিশ্ববিদ্যালয় উপার্চাযের কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রক্টও ড. নূর মোহাম্মদ বলেন, সাংবাদিকদের ওপর হামলা অত্যন্ত দুঃখজনক। এ বিষয়ে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা  নেওয়া হবে। 

Advertisement

জগন্নাথ বিশ্ববিদ্যালয় আহত ১৫

Advertisement

আরও পড়ুন

রাবিতে ককটেল বিস্ফোরণ, ক্যাম্পাস বন্ধের হুমকি

রাবিতে ককটেল বিস্ফোরণ, ক্যাম্পাস বন্ধের হুমকি

দুই শিক্ষার্থীর পরীক্ষার ফরম পূরণে আর্থিক সহায়তা দিল ঢাকা কলেজ ছাত্রদল

দুই শিক্ষার্থীর পরীক্ষার ফরম পূরণে আর্থিক সহায়তা দিল ঢাকা কলেজ ছাত্রদল

ছাত্রদলের হাতে আটক জবির পাঁচ কর্মকর্তাকে ছেড়ে দিল প্রশাসন

ছাত্রদলের হাতে আটক জবির পাঁচ কর্মকর্তাকে ছেড়ে দিল প্রশাসন

সরকারের সহনশীলতাকে দুর্বলতা ভাববেন না: পবিপ্রবি উপাচার্য

সরকারের সহনশীলতাকে দুর্বলতা ভাববেন না: পবিপ্রবি উপাচার্য

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম