Logo
Logo
×

Advertisement

শিক্ষাঙ্গন

ঢাবি ক্যাম্পাসে বহিরাগত প্রবেশ নিষিদ্ধ

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ০৯ জুলাই ২০১৮, ০২:১৪ পিএম

ঢাবি ক্যাম্পাসে বহিরাগত প্রবেশ নিষিদ্ধ

Advertisement

 

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বহিরাগতদের চলাচল নিষিদ্ধ করেছে প্রশাসন। 

বৃহস্পতিবার রাতে প্রভোস্ট কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

সোমবার এক বিবৃতিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছে। 

বিবৃতিতে বলা হয়, কোটা সংস্কার আন্দোলন কেন্দ্র করে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রেক্ষাপট বিবেচনায় সার্বিক অবস্থা পর্যালোচনার জন্য বৃহস্পতিবার রাতে প্রভোস্ট কমিটির সদস্যরা বৈঠকে বসেন।

এ ছাড়া প্রভোস্ট কমিটির বৈঠকে বেশ কিছু সিদ্ধান্ত হয়েছে। সেগুলো হল- যাদের ছাত্রত্ব নেই তারা হলে অবস্থান করতে পারবে না। 

এমনকি হল প্রশাসনের অনুমতি ছাড়া কোনো ছাত্রের অভিভাবক কিংবা অতিথি হলে অবস্থান করতে পারবে না। 

নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনের সদস্য ও চরমপন্থীরা হলে প্রবেশ অথবা অবস্থান করতে না পারে, সে ব্যাপারে হল প্রশাসনকে সর্বোচ্চ সতর্ক ও তৎপর থাকতে হবে।

এ ছাড়া উসকানিমূলক বক্তব্য, গুজব ছড়ানো থেকে বিরত থাকার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছে প্রভোস্ট কমিটি।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের ভারপ্রাপ্ত পরিচালক স্বাক্ষরিত ওই বিবৃতিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখা ও নিরাপত্তা সমুন্নত রাখতে গৃহীত পদক্ষেপ বাস্তবায়নে সব মহলের সহযোগিতা চাওয়া হয়েছে।  

Advertisement

ঢাবি বহিরাগত প্রবেশ বন্ধ

Advertisement

আরও পড়ুন

রাবিতে ককটেল বিস্ফোরণ, ক্যাম্পাস বন্ধের হুমকি

রাবিতে ককটেল বিস্ফোরণ, ক্যাম্পাস বন্ধের হুমকি

দুই শিক্ষার্থীর পরীক্ষার ফরম পূরণে আর্থিক সহায়তা দিল ঢাকা কলেজ ছাত্রদল

দুই শিক্ষার্থীর পরীক্ষার ফরম পূরণে আর্থিক সহায়তা দিল ঢাকা কলেজ ছাত্রদল

ছাত্রদলের হাতে আটক জবির পাঁচ কর্মকর্তাকে ছেড়ে দিল প্রশাসন

ছাত্রদলের হাতে আটক জবির পাঁচ কর্মকর্তাকে ছেড়ে দিল প্রশাসন

সরকারের সহনশীলতাকে দুর্বলতা ভাববেন না: পবিপ্রবি উপাচার্য

সরকারের সহনশীলতাকে দুর্বলতা ভাববেন না: পবিপ্রবি উপাচার্য

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম