Logo
Logo
×

Advertisement

শিক্ষাঙ্গন

আয়মান-মুনজেরিনের সেই ভিডিও ভাইরাল

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৩, ১১:৫২ এএম

আয়মান-মুনজেরিনের সেই ভিডিও ভাইরাল

Advertisement

১০ মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা আয়মান সাদিকের নববিবাহিত স্ত্রী ও জনপ্রিয় ইংরেজি শিক্ষক মুনজেরিন শহীদের ভিডিও ভাইরাল হয়েছে।

শুক্রবার রাত ৯টা ৪০ মিনিটে মুনজেরিন শহীদের ফেসবুক পেজে আলোচিত ওই ভিডিওটি আপলোড করা হয়। ভিডিওর ক্যাপশনে লেখা হয়, ‘একটা অন্যরকম বিকেল। একটা অন্যরকম পথচলার শুরু।’

শনিবার বেলা সাড়ে ১১টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ভিডিওটি ১কোটি ৩০ লাখ মানুষ দেখেছেন। ভিডিওটি নিজেদের টাইমলাইনে শেয়ার করেছেন ২৬ হাজার মানুষ।  
৪৪ হাজার ভার্চুয়ালবাসী তাদের অভিনন্দন জানিয়ে ওই ভিডিওতে মন্তব্য করেছেন।  

রাজধানীর মিরপুর ডিওএইচএসের মসজিদে পরিবারের সদস্যদের উপস্থিতিতে তাদের বিয়ে হয়।  

 ‘১০ মিনিট স্কুলে’র প্রতিষ্ঠাতা আয়মান সাদিক ও জনপ্রিয় ইংরেজি শিক্ষিকা মুনজেরিন শহীদের শুক্রবার বিয়ে সম্পন্ন হয়েছে।

আরও পড়ুন মসজিদে বিয়ে করলেন আয়মান-মুনজেরিন

বিয়ের মুনজেরিন শহীদ নিজস্ব আইডিতে একটি ভিডিও পোস্ট করেছেন। সেখানে ক্যাপশনে লিখেছেন একটা অন্যরকম বিকেল। একটা অন্যরকম পথচলার শুরু।

সেই ভিডিওতে প্রথম আইমান সাদিকের ছবি ভেসে আসতেছে। পরে মুনজেরিনের ছবি ভেসে আসে।  দুজনের হাস্যজ্জ্বল চেহারায় ধরা দেন।  পাশাপাশি বিয়ের বিভিন্ন মুহূর্তের ছবি দেখা গেছে।  

এদিকে এক মিনিটের সেই ভিডিওটি আপলোড করার সঙ্গে সঙ্গে দ্রুত ভাইরাল হয়ে যায়।  যেটি এক কোটির বেশি মানুষ দেখেছে ভিডিওটি।   
এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘বিয়ে করছেন আয়মান-মুনজেরিন’ এ সংক্রান্ত একটি খবর ছড়িয়েছে। এ নিয়ে নেটিজেনদের মাঝে দেখা দিয়েছে হৈ-চৈ। আগামী ২৩ সেপ্টেম্বর ঢাকায় তাদের বিবাহোত্তর সংবর্ধনা হওয়ার কথা রয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া একটি কার্ডে দেখা যায়, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল তায়েবুর রহমান ও শারমিন আক্তারের পুত্র আয়মান সাদিক এবং শহীদ উদ্দিন আহমেদ চৌধুরী ও মনোয়ারা শহীদের কন্যা মুনজেরিন শহীদের বিবাহোত্তর সংবর্ধনার কথা রয়েছে।

কুমিল্লায় জন্ম নেওয়া আয়মান সাদিক একজন বাংলাদেশি শিক্ষা উদ্যোক্তা এবং ইন্টারনেট ব্যক্তিত্ব। তিনি ২০১৫ সালে ‘১০ মিনিট স্কুল’ প্রতিষ্ঠা করেন। এটা এমন এক প্রতিষ্ঠান, যা অনলাইনে শিক্ষা বিষয়ক বিভিন্ন তথ্য এবং সহযোগিতা বিনামূল্যে দিয়ে থাকে। আয়মান সাদিক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ’র ছাত্র।

মুনজেরিন শহীদের জন্ম চট্টগ্রামে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে স্নাতকোত্তরে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অর্জন করেছিলেন। এখন তিনি বিশ্বের অন্যতম সেরা শিক্ষাপ্রতিষ্ঠান অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে শতভাগ বৃত্তি নিয়ে ইংরেজিতে দ্বিতীয় স্নাতকোত্তর করছেন।

মুনজেরিন শহীদ মূলত আলোচনায় আসেন ‘১০ মিনিট স্কুল’র একজন শিক্ষিকা হিসেবে। তিনি এই প্লাটফর্মে শিক্ষার্থীদের ইংরেজী শিখিয়ে বেশ জনপ্রিয়তা অর্জন করেছেন।

 

Advertisement

আয়মান মুনজেরিন

Advertisement

আরও পড়ুন

আবু সাঈদ হত্যা বেরোবির তিন শিক্ষকসহ ১১ জন বহিষ্কার

বেরোবির তিন শিক্ষকসহ ১১ জন বহিষ্কার

৪৯তম বিসিএসে বাদ পড়াদের গেজেটভুক্তির দাবিতে ডাকসুর বিক্ষোভ

৪৯তম বিসিএসে বাদ পড়াদের গেজেটভুক্তির দাবিতে ডাকসুর বিক্ষোভ

৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের গেজেট সোমবার

৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের গেজেট সোমবার

২ দফা দাবিতে নজরুল বিশ্ববিদ্যালয়ের মিডিয়া স্টাডিজ বিভাগে শিক্ষার্থীদের তালা

২ দফা দাবিতে নজরুল বিশ্ববিদ্যালয়ের মিডিয়া স্টাডিজ বিভাগে শিক্ষার্থীদের তালা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম