Logo
Logo
×

Advertisement

শিক্ষাঙ্গন

মাইলস্টোন কলেজে পাসের হার শতভাগ, জিপিএ-৫ পেল ১৬৭৩ জন

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৩, ০৫:৪৫ পিএম

মাইলস্টোন কলেজে পাসের হার শতভাগ, জিপিএ-৫ পেল ১৬৭৩ জন

Advertisement

এইচএসসি পরীক্ষার ফলাফলে সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখেছে রাজধানীর উত্তরায় অবস্থিত মাইলস্টোন কলেজ। এ বছর মাইলস্টোন কলেজ থেকে বাংলা ও ইংরেজি মাধ্যমে ২ হাজার ৯৫৩ জন ছাত্র-ছাত্রী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। পাসের হার ১০০ ভাগ। এদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১৬৭৩ জন। 

বিজ্ঞান বিভাগ থেকে পরীক্ষায় অংশগ্রহণ করে ২ হাজার ৩০২ জন। পাসের হার শতভাগ। বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছে ১৬১৮ জন। 

ব্যবসায় শিক্ষা বিভাগে ৩৭৫ জন শিক্ষার্থী পরীক্ষা দেয়, পাসের হার শতভাগ। ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছে ৩৬ জন। 

মানবিক বিভাগ থেকে ২৭৬ জন পরীক্ষায় অংশগ্রহণ করে, পাসের হার শতভাগ। মানবিক বিভাগে জিপিএ-৫ পেয়েছে ১৯ জন। 

এইচএসসি পরীক্ষায় নিয়মিতভাবে ভালো ফলাফলের ধারা অব্যাহত রাখার ব্যাপারে মাইলস্টোন কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম বলেন, প্রত্যেক শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী ও অভিভাবকরা এই সাফল্যের প্রকৃত দাবিদার। শিক্ষক-শিক্ষিকাদের একনিষ্ঠ প্রচেষ্টা ও কঠোর পরিশ্রম, ছাত্র-ছাত্রীদের একাগ্রতা এবং অভিভাবকদের সহযোগিতায় মাইলস্টোন কলেজ সুনামের সঙ্গে এগিয়ে যাচ্ছে। 

তিনি বলেন, মাইলস্টোন কলেজ নিয়মিত শ্রেণিকক্ষ শিক্ষা ও সহপাঠ্যক্রমিক কার্যক্রম সম্পর্কে সচেতন। ফলে ছাত্র-ছাত্রীরা সঠিকভাবে গুণগতমানের শিক্ষা পেতে পারে। এটা ভালো ফলাফল অর্জনের প্রধান উপাদান। উত্তীর্ণ সব ছাত্র-ছাত্রীকে আন্তরিক শুভেচ্ছা জানান অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম। তিনি আশা প্রকাশ করেন, তারা যেন ভবিষ্যৎ জীবনে আরও সফল হয় এবং দেশের সেবায় আত্মনিয়োগ করে।

Advertisement

এইচএসসির ফল মাইলস্টোন কলেজ পাস হার শতভাগ

Advertisement

আরও পড়ুন

চুয়েট উপাচার্যের পুনর্বহাল চেয়ে এবার রিজভীর দ্বারস্থ শিক্ষার্থীরা

চুয়েট উপাচার্যের পুনর্বহাল চেয়ে এবার রিজভীর দ্বারস্থ শিক্ষার্থীরা

ঢাবিতে ভর্তি আবেদন শুরু ১১ নভেম্বর

ঢাবিতে ভর্তি আবেদন শুরু ১১ নভেম্বর

দাখিল পরীক্ষার বৃত্তির ফল প্রকাশ, দেখুন তালিকা

দাখিল পরীক্ষার বৃত্তির ফল প্রকাশ, দেখুন তালিকা

পদত্যাগের দাবিতে অবরুদ্ধ গার্হস্থ্য অর্থনীতি কলেজের অধ্যক্ষ

পদত্যাগের দাবিতে অবরুদ্ধ গার্হস্থ্য অর্থনীতি কলেজের অধ্যক্ষ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম