Logo
Logo
×
   

Advertisement

শিক্ষাঙ্গন

উচ্চশিক্ষায় বৃত্তি দেবে ব্রিটিশ কাউন্সিল

Advertisement

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ১৭ জানুয়ারি ২০১৮, ১১:০৯ এএম

উচ্চশিক্ষায় বৃত্তি দেবে ব্রিটিশ কাউন্সিল

Advertisement

দেশে ও দেশের বাইরে উচ্চশিক্ষার জন্য বৃত্তি দেবে ব্রিটিশ কাউন্সিল। আইইএলটিএসে ন্যূনতম ৬ পাওয়া বাংলাদেশিদের এ বৃত্তি দেয়া হবে।

মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় অবস্থিত ব্রিটিশ কাউন্সিলের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে এ ঘোষণা দেয়া হয়।

ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের পরিচালক (পরীক্ষা) অ্যাড্রিয়ানি পাপাপেরিক্লুস বলেন, এ বছর দেশের বাইরে উচ্চশিক্ষার জন্য ৩ লাখ টাকার তিনটি ও বাংলাদেশে উচ্চশিক্ষার জন্য দেড় লাখ টাকার চারটি বৃত্তি দেয়া হবে। এ জন্য এ বছরের মার্চ মাসের ৩১ তারিখ পর্যন্ত ব্রিটিশ কাউন্সিলের ওয়েবসাইটে গিয়ে আবেদন করা যাবে।

আবেদনের লিংক-www.Britishcouncil.org.bd/en/IELTSScholarships2018।

অনুষ্ঠানে জানানো হয়, বাংলাদেশে প্রথমবারের মতো আইইএলটিএস বৃত্তি দেয়া হয় ২০১৬ সালে। এবারই প্রথমবারের মতো বাংলাদেশেও উচ্চশিক্ষা গ্রহণের ক্ষেত্রে বৃত্তি চালু করা হয়েছে।

কেক কেটে আনুষ্ঠানিকভাবে এই বৃত্তি কার্যক্রমের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান ও ব্রিটিশ কাউন্সিলের দক্ষিণ এশিয়ার আঞ্চলিক পরিচালক (পরীক্ষা) হেদার্স ফর্বস।

Advertisement

উচ্চশিক্ষা বৃত্তি ব্রিটিশ কাউন্সিল

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম