Logo
Logo
×
   

Advertisement

ক্যাম্পাস

যারা দিল্লির বয়ান শোনাচ্ছে, শিক্ষার্থীরা তাদের লালকার্ড দেখাবে: সাদিক কায়েম

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ৩১ আগস্ট ২০২৫, ০৪:৪১ পিএম

যারা দিল্লির বয়ান শোনাচ্ছে, শিক্ষার্থীরা তাদের লালকার্ড দেখাবে: সাদিক কায়েম

Advertisement

ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী আবু সাদিক কায়েম বলেছেন, ‘ডাকসু নির্বাচনে বিশ্ববিদ্যালয়ে যারা দিল্লির বয়ান শোনাচ্ছে, শিক্ষার্থীরা তাদের লালকার্ড দেখাবে। ৯ সেপ্টেম্বর ব্যালট বিপ্লব হবে, আমাদের প্যানেলের বিজয় হবে।’

রোববার (৩১ আগস্ট) দুপুরে ডাকসুর সার্বিক পরিস্থিতি নিয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

শিবিরের এই নেতা বলেন, শিক্ষার্থীদের আকাঙ্ক্ষা আমাদের আকাঙ্ক্ষা। আমরা সবসময় শিক্ষার্থীবান্ধব কাজ করছি। কিন্তু আমাদের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে বড় অংশেরই শিক্ষার্থীদের নিয়ে কোনো ভাবনা নেই। তারা দিল্লির বয়ান, বাকশালী বয়ানের ক্যাসেট বাজাচ্ছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ তুলে সংবাদ সম্মেলনে সাদিক কায়েম বলেন, আমাদের ছবি বিকৃতির জন্য আমরা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছি। কিন্তু ৩ দিন পার হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। অথচ এর ছবি-ভিডিও সবই আছে। এমন চলতে থাকলে নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে আশঙ্কা থেকে যায়।

Advertisement

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ডাকসু নির্বাচন

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম