Logo
Logo
×

Advertisement

ক্যাম্পাস

ঢাবির অধ্যাপক দীপ্তি সাহার মৃত্যু

Icon

ঢাবি প্রতিনিধি

প্রকাশ: ০১ আগস্ট ২০২৬, ০২:৩৮ পিএম

ঢাবির অধ্যাপক দীপ্তি সাহার মৃত্যু

ড. দীপ্তি সাহা। ছবি: সংগৃহীত

Advertisement

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের অধ্যাপক ড. দীপ্তি সাহা আর নেই। 

শুক্রবার (৩১ জুলাই) সকালে নাস্তা করার সময় শ্বাসনালিতে খাবার আটকে অচেতন হয়ে পড়লে তাকে রাজধানীর একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর।

অধ্যাপক ড. দীপ্তি সাহার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। এক শোকবার্তায় তিনি বলেন, ড. দীপ্তি সাহা একজন প্রথিতযশা শিক্ষক ও গবেষক ছিলেন। দেশের শিক্ষা ও গবেষণায় তার অসামান্য অবদান উচ্চশিক্ষা অঙ্গনে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।
উপাচার্য প্রয়াত শিক্ষকের আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
শুক্রবার বিকালে শিক্ষক-শিক্ষার্থীদের শ্রদ্ধা নিবেদনের জন্য অধ্যাপক ড. দীপ্তি সাহার মরদেহ বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগে আনা হয়। এ সময় উপাচার্যের পক্ষে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার তার কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরে রাজধানীর পোস্তগোলা শ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হয়।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ককটেল বিস্ফোরণে ঢাবির এক শিক্ষার্থী বহিষ্কার, তদন্ত কমিটি গঠন

বরখাস্ত হয়ে নিরপেক্ষ তদন্ত চাইলেন ঢাবি আমানুল্লাহ

ঢাবির ৫ সহকারী প্রক্টরের পদত্যাগ

ঢাবির ৫ সহকারী প্রক্টরের পদত্যাগ

ঢাবিতে ভর্তি: একদিনেই আসনপ্রতি ৬ জনের বেশি আবেদন, কোন ইউনিটে কত?

নিরাপত্তা শঙ্কায় ক্যাম্পাস ছাড়লেন ঢাবির ২ চীনা শিক্ষার্থী, যাচ্ছেন আরও ৬

ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত করল ১২ বিশ্ববিদ্যালয়, কোথায় কবে

আরও পড়ুন

ককটেল বিস্ফোরণে ঢাবির এক শিক্ষার্থী বহিষ্কার, তদন্ত কমিটি গঠন

ককটেল বিস্ফোরণে ঢাবির এক শিক্ষার্থী বহিষ্কার, তদন্ত কমিটি গঠন

বরখাস্ত হয়ে নিরপেক্ষ তদন্ত চাইলেন ঢাবি আমানুল্লাহ

বরখাস্ত হয়ে নিরপেক্ষ তদন্ত চাইলেন ঢাবি আমানুল্লাহ

ঢাবিতে ভর্তি: একদিনেই আসনপ্রতি ৬ জনের বেশি আবেদন, কোন ইউনিটে কত?

ঢাবিতে ভর্তি: একদিনেই আসনপ্রতি ৬ জনের বেশি আবেদন, কোন ইউনিটে কত?

নিরাপত্তা শঙ্কায় ক্যাম্পাস ছাড়লেন ঢাবির ২ চীনা শিক্ষার্থী, যাচ্ছেন আরও ৬

নিরাপত্তা শঙ্কায় ক্যাম্পাস ছাড়লেন ঢাবির ২ চীনা শিক্ষার্থী, যাচ্ছেন আরও ৬

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম