Logo
Logo
×

Advertisement

ক্যাম্পাস

ঢাকা বিশ্ববিদ্যালয় সিনিয়র মাদ্রাসায় পরিণত হয়েছে: ফজলুর রহমান

Icon

জাককানইবি প্রতিনিধি

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৮ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয় সিনিয়র মাদ্রাসায় পরিণত হয়েছে: ফজলুর রহমান

বক্তব্য রাখছেন অ্যাডভোকেট ফজলুর রহমান। ছবি: যুগান্তর

Advertisement

কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ফজলুর রহমান বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় এখন সিনিয়র মাদ্রাসায় পরিণত হয়েছে, তোমরা এ পথে যেও না। তোমরা জ্ঞান অর্জন করো। পোশাক ও ভাষাই শুধু মানুষের প্রকৃতি নির্ধারণ করে না। পাঞ্জাবি, পায়জামা আর টুপি পড়লেই কেউ আলেম হয় না, আলেম হতে গেলে এলেম জানতে হয়।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাত ৮টায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) কিশোরগঞ্জ জেলা ছাত্র ফোরামের নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ফজলুর রহমান বলেন, আমাদের দেশে বেহেশত-দোজখের টিকিট বিক্রি করা হয়। আর কেউ কিনতে না চাইলে তাকে খারাপ বানিয়ে দেওয়া হয়। আমি পরিষ্কারভাবে বলতে চাই যে রাজনীতি, ধর্ম এবং ধর্ম ব্যবসা এক নয়।

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, আপনারা এই বিশ্ববিদ্যালয়ে যারা লেখাপড়া করছেন তারা এ বিষয়টা মানবেন যে- আমি সত্য কথা বলব, ন্যায়ের পথে চলব, আল্লাহ-রাসুলের দেখানো পথে চলব, কিন্তু ধর্মব্যবসা করব না।

তরুণদের উদ্দেশে ফজলুর রহমান বলেন, সত্য ও ন্যায়ের পথে চলো। সত্য কথা বলো। অন্ধকারকে আলোকিত করার জন্য অন্ধকারে একটা মোমবাতি হলেও জ্বালাও। 

তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধই সত্য, রাজাকার আলবদররা হলো অভিশপ্ত।

মোহাম্মদ আলী জিন্নাহর পারিবারিক পরিচয় ও রাজনৈতিক অবস্থান প্রসঙ্গে ফজলুর রহমান বলেন, মোহাম্মদ আলী জিন্নাহ ১৮৭৬ সালে বোম্বেতে জন্মগ্রহণ করেন। সেই গুজরাটের একটা খোজা পরিবারে, যারা মাছ বিক্রি করত। তবে ঐতিহাসিক বিভিন্ন সূত্রে জিন্নাহর বাবা জিন্নাহভাই পুঞ্জাকে ব্যবসায়ী হিসেবে উল্লেখ করা হয়েছে। পাকিস্তানের সরকারি সূত্রে তার পরিবারকে গুজরাটের প্যানেলি গ্রামের মুসলিম ব্যবসায়ী পরিবার হিসেবে বর্ণনা করা হয়েছে।

জিন্নাহর রাজনৈতিক অবস্থানের পরিবর্তন তুলে ধরে তিনি বলেন, জিন্নাহ প্রথমে কংগ্রেসের সঙ্গে যুক্ত ছিলেন। পরে ১৯১৩ সালে মুসলিম লীগে যোগ দেন। ১৯১৬ সালের লখনৌ চুক্তিতে কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে সমঝোতায়ও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। 

১৯২৯ সালে তার ঘোষিত ১৪ দফায় মুসলমানদের রাজনৈতিক প্রতিনিধিত্ব, পৃথক নির্বাচকমণ্ডলী ও প্রাদেশিক স্বায়ত্তশাসনসহ বিভিন্ন সাংবিধানিক দাবি ছিল। তার ভাষ্য, ১৪ দফা দিল, হিন্দু-মুসলমান দুই জাতি করল, জিন্নাহ একটা পাকিস্তান বানাইলো।

পাকিস্তান প্রতিষ্ঠায় বাঙালি নেতাদের ভূমিকার প্রসঙ্গে ফজলুর রহমান বলেন, পাকিস্তান আমরা সবাই মিলেই বানাইছিলাম, আমরা তো অস্বীকার করি না। কিন্তু বানাইয়া যখন দেখলাম পাকিস্তান ভালো না, তখন ৫২ সালেই আমরা ফাইট শুরু করলাম।

ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ পর্যন্ত রাজনৈতিক আন্দোলনের ধারাবাহিকতা তুলে ধরে তিনি বলেন, আমরা ধর্মীয় জাতীয় সত্ত্বায় নয়, আমরা নৃতাত্ত্বিক জাতীয় সত্ত্বায়, ভাষাভিত্তিক জাতীয় সত্ত্বায় আমরা দেশ বানাইতে চাই।

তিনি বলেন, ৫২ সনের ভাষা আন্দোলন এবং তার পথ ধরে ৫৪র ইলেকশন, ৫৮র আইয়ুব খানের শাসন। এরপর ছয় দফা, ১১ দফা ও ১৯৭০ সালের নির্বাচনের মধ্য দিয়ে স্বাধীনতার আন্দোলন এগিয়ে যায় বলে উল্লেখ করেন তিনি।

বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক আলফারুন নাহার রুমার সভাপতিত্বে এবং রবীন্দ্র সৃজন কলা বিশ্ববিদ্যালয়ের প্রভাষক মো. নিজাম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ ইমদাদুল হুদা, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার খন্দকার নাজমুল হাসান, সুপ্রিম কোর্টের আইনজীবী উম্মে কুলসুম বেগম, কিশোরগঞ্জ জেলা পাবলিক কলেজের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ রফিকুল ইসলাম, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব ও সদস্য সচিব মামুন সরকারসহ প্রমুখ।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

শ্রমবাজারের চাহিদা অনুযায়ী গ্র্যাজুয়েট তৈরি করতে হবে: শিক্ষামন্ত্রী

শ্রমবাজারের চাহিদা অনুযায়ী গ্র্যাজুয়েট তৈরি করতে হবে: শিক্ষামন্ত্রী

ন্যাশনাল একাডেমিয়া-ইন্ডাস্ট্রি ফ্রেমওয়ার্ক চূড়ান্ত করা হচ্ছে: ড. মামুন

ন্যাশনাল একাডেমিয়া-ইন্ডাস্ট্রি ফ্রেমওয়ার্ক চূড়ান্ত করা হচ্ছে: ড. মামুন

সাদিক কায়েমের বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা, ফুটেজে মিলল ৩ যুবক-কারা তারা?

সাদিক কায়েমের বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা, ফুটেজে মিলল ৩ যুবক-কারা তারা?

‘ভুয়া সংবাদ থেকে সাবধান’, পদত্যাগের গুজবে ফজলুর রহমান

‘ভুয়া সংবাদ থেকে সাবধান’, পদত্যাগের গুজবে ফজলুর রহমান

ফজলুর রহমান ও রুমিন ফারহানা নিষিদ্ধ আ.লীগের দায়িত্ব নিয়েছেন

আবু হানিফের পোস্ট ফজলুর রহমান ও রুমিন ফারহানা নিষিদ্ধ আ.লীগের দায়িত্ব নিয়েছেন

জুলাইয়ে শত শত পুলিশ সদস্য নিহত—ফজলুরের তথ্য অসত্য

জুলাইয়ে শত শত পুলিশ সদস্য নিহত—ফজলুরের তথ্য অসত্য

আরও পড়ুন

যবিপ্রবিতে জাল সনদে চাকরি, রেজিস্ট্রারসহ সাতজনের বিরুদ্ধে দুদকের চার্জশিট

যবিপ্রবিতে জাল সনদে চাকরি, রেজিস্ট্রারসহ সাতজনের বিরুদ্ধে দুদকের চার্জশিট

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে ৬২ রকম ফল দিয়ে জবি ছাত্রদলের উৎসব

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে ৬২ রকম ফল দিয়ে জবি ছাত্রদলের উৎসব

শ্রমবাজারের চাহিদা অনুযায়ী গ্র্যাজুয়েট তৈরি করতে হবে: শিক্ষামন্ত্রী

শ্রমবাজারের চাহিদা অনুযায়ী গ্র্যাজুয়েট তৈরি করতে হবে: শিক্ষামন্ত্রী

গোপালগঞ্জে বাড়িতে হামলা-লুটপাটে জড়িতদের নাম প্রকাশ করলেন ডাকসুর মুসাদ্দিক

গোপালগঞ্জে বাড়িতে হামলা-লুটপাটে জড়িতদের নাম প্রকাশ করলেন ডাকসুর মুসাদ্দিক

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম