Logo
Logo
×

Advertisement

ক্যাম্পাস

ডেঙ্গু প্রতিরোধে ঢাবির মল চত্বরে ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান

Advertisement

Icon

ঢাবি প্রতিনিধি

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, ০৭:৩৫ পিএম

ডেঙ্গু প্রতিরোধে ঢাবির মল চত্বরে ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান

Advertisement

ডেঙ্গুর প্রাদুর্ভাব কমাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মল চত্বরে পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় গাছের গোড়ার আগাছা ও ময়লা-আবর্জনা পরিষ্কারের পাশাপাশি নতুন রোপণ করা গাছের পরিচর্যায় সার প্রয়োগ করা হয়।

মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকালে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম জিসানের নেতৃত্বে এ কর্মসূচি পালন করা হয়। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রদলের নেতাকর্মীরা অংশ নেন।

কর্মসূচিতে মমিনুল ইসলাম জিসান বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী পরিবেশ-প্রতিবেশ রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় সরকারের প্রথম দিন থেকেই পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগানোর পরিকল্পনা হাতে নিয়েছেন। সেই পরিকল্পনা অনুযায়ী কাজ এগিয়ে চলছে। তবে লাগানো চারাগুলোর যথাযথ পরিচর্যা না করলে প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচির উদ্দেশ্য বাস্তবায়িত হবে না।

তিনি আরও বলেন, যাদের বাসাবাড়িতে ছাদবাগান রয়েছে, তারা যেন খেয়াল রাখেন, কোথাও যাতে তিন দিন পর্যন্ত পানি জমে না থাকে। ডেঙ্গুতে ইতোমধ্যে অনেক প্রাণ ঝরে গেছে। আমরা আর কাউকে হারাতে চাই না।

Advertisement

Advertisement

আরও পড়ুন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষা শুরু ৬ নভেম্বর

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষা শুরু ৬ নভেম্বর

ডেঙ্গু প্রতিরোধে ঢাবির মল চত্বরে ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান

ডেঙ্গু প্রতিরোধে ঢাবির মল চত্বরে ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান

২৯ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর উপাচার্যকে উদ্ধার করলেন ডিসি-এসপি, ‘ভুয়া ভুয়া’ স্লোগান

২৯ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর উপাচার্যকে উদ্ধার করলেন ডিসি-এসপি, ‘ভুয়া ভুয়া’ স্লোগান

রবীন্দ্রনাথকে নিয়ে আম্মারের কটূক্তি, প্রতিবাদে রাকসু ভবনে বিশ্বকবির পোস্টার সাঁটাল ছাত্রদল

রবীন্দ্রনাথকে নিয়ে আম্মারের কটূক্তি, প্রতিবাদে রাকসু ভবনে বিশ্বকবির পোস্টার সাঁটাল ছাত্রদল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম