Logo
Logo
×

Advertisement

রাজধানী

কেমিকেল গোডাউনে বিস্ফোরণ

দগ্ধ ফায়ার সার্ভিস কর্মীদের উন্নত চিকিৎসার আশ্বাস মহাপরিচালকের

Icon

হাজারীবাগ (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৬ পিএম

দগ্ধ ফায়ার সার্ভিস কর্মীদের উন্নত চিকিৎসার আশ্বাস মহাপরিচালকের

Advertisement

গাজীপুরের টঙ্গীতে সাহারা মার্কেটের একটি কেমিকেল গোডাউনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় দগ্ধ ফায়ার সার্ভিসের কর্মীদের চিকিৎসার সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহেদ কামাল। তিনি বলেন, প্রয়োজনে তাদের উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে পাঠানো হবে। 

সোমবার (২২ সেপ্টেম্বর) রাতে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে দগ্ধ ফায়ার সার্ভিস কর্মীদের দেখতে এসে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ফায়ার মহাপরিচালক। 

তিনি জানান, কেমিকেল গোডাউনে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট ঘটনাস্থলে যায়। আগুন নিয়ন্ত্রণের এক পর্যায়ে হঠাৎ বিস্ফোরণে ফায়ার সার্ভিসের এক ওয়্যারহাউস অফিসারসহ চারজন গুরুতর দগ্ধ হন।  

তাদের মধ্যে দুজনের শরীরের ১০০ শতাংশ, একজনের ৪২ শতাংশ এবং আরেকজনের পাঁচ শতাংশ পুড়ে গেছে বলে জানান মহাপরিচালক। তিনি বলেন, জাতীয় বার্ন ইউনিটে তাদের চিকিৎসার সর্বোচ্চ ব্যবস্থা করা হয়েছে। প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া হবে। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে তাদেরকে সব ধরনের সহায়তা করা হবে।

তিনি আরও জানান, টঙ্গীতে ফায়ার সার্ভিসের একটি টিম এখনো মাঠ পর্যায়ে কাজ করছে। সেখানে কী ধরনের কেমিকেল ছিল এবং কীভাবে বিস্ফোরণের ঘটনা ঘটল তা তদন্ত করা হচ্ছে। 

চিকিৎসকরা জানিয়েছেন, দগ্ধ চারজনের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। এ ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লেও ফায়ার সার্ভিস ঘটনাস্থল নিয়ন্ত্রণে আনে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বিস্ফোরণের প্রকৃত কারণ নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।

Advertisement

ফায়ার সার্ভিস আগুন

Advertisement

আরও পড়ুন

ডেমরা কৃষক দলের সদস্য সচিবকে প্রাণনাশের হুমকি ছাত্রদল নেতার!

ডেমরা কৃষক দলের সদস্য সচিবকে প্রাণনাশের হুমকি ছাত্রদল নেতার!

উত্তরায় কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ২ আরোহী নিহত

উত্তরায় কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ২ আরোহী নিহত

‘জয় বাংলা’ স্লোগান দিয়ে পুলিশের গাড়িতে ককটেল নিক্ষেপ, পুলিশ সদস্য আহত

‘জয় বাংলা’ স্লোগান দিয়ে পুলিশের গাড়িতে ককটেল নিক্ষেপ, পুলিশ সদস্য আহত

গভীর রাতে যাত্রীর অপেক্ষায় দুই অটোচালক, ট্রাকচাপায় নিভে গেল প্রাণ

গভীর রাতে যাত্রীর অপেক্ষায় দুই অটোচালক, ট্রাকচাপায় নিভে গেল প্রাণ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম