Logo
Logo
×

Advertisement

রাজধানী

গুলশানে ‘ফেলানী অ্যাভিনিউ’র নামফলক উন্মোচন

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২৫, ০৭:৫৮ পিএম

গুলশানে ‘ফেলানী অ্যাভিনিউ’র নামফলক উন্মোচন

‘ফেলানী অ্যাভিনিউ’-এর নামফলক উন্মোচন। ছবি: সংগৃহীত

Advertisement

রাজধানীর গুলশান-২ থেকে প্রগতি সরণি পর্যন্ত সড়কটির নতুন নামকৃত ‘ফেলানী অ্যাভিনিউ’-এর নামফলক উন্মোচন করা হয়েছে। 

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকালে এ নামফলক উন্মোচন করা হয়। ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজের সভাপতিত্বে ফলক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান।

অনুষ্ঠানে আদিলুর রহমান খান বলেন, দেশের ১৮ কোটি মানুষ সীমান্ত হত্যা বন্ধ চায়। ফেলানির প্রতি কী ধরনের নৃশংসতা হয়েছে সেটি প্রতিদিন স্মরণ করিয়ে দিতে এ রাস্তা। এ সড়কের মাধ্যমে বিশ্ব বিবেকের কাছে তুলে ধরছি, সীমান্ত হত্যার মতো জঘন্য পরিস্থিতি বাংলাদেশের সীমান্তে বিরাজ করছে। বর্তমান সরকার সব সীমান্ত হত্যা বন্ধ চায় বলে এ রাস্তা উদ্বোধন।

ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন, ফেলানির নামে এ রাস্তা। মাথা উঁচু করে বাংলাদেশের পররাষ্ট্রনীতি নতুন করে তৈরি হলো। বাংলাদেশ যে মাথা উঁচু করে সম্মান বজায় রাখতে পারে তার প্রতীক এ রাস্তা। প্রতিবেশীসহ যেকোনো দেশের সাথে, নিজের সম্মান বজায় রেখে কথা বলবো সেটি স্মরণ করিয়ে দেবে এ সড়ক।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী বলেন,  ফেলানি হত্যা নিছক হত্যাকাণ্ড নয়, মানবাধিকারের সুস্পষ্ট লংঘন। এ রাস্তা সে মানবাধিকার লংঘনের ঘটনা স্মরণ করিয়ে দেবে।

এর আগে, রাজধানীর গুলশান-২ থেকে প্রগতি সরণি পর্যন্ত একটি গুরুত্বপূর্ণ সড়কের নতুন নামকরণ ‘ফেলানী অ্যাভিনিউ’ করার উদ্যোগ গ্রহণ করা হয়। এটি ভারতীয় দূতাবাসের পাশের একটি সড়ক। সীমান্তে নিহত কিশোরী ফেলানী খাতুনের স্মৃতিকে ধারণ করে সড়কটির এই নাম ঘোষণা করা হয়।

প্রসঙ্গত, ২০১১ সালের ৭ জানুয়ারি কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার অনন্তপুর সীমান্তে ঘটে যায় হৃদয়বিদারক ফেলানী হত্যাকাণ্ড। ভারত থেকে বাবার সঙ্গে দেশে ফেরার পথে ১৫ বছরের এই কিশোরী বিএসএফের গুলিতে প্রাণ হারায়। গুলিবিদ্ধ হওয়ার পর কাঁটাতারে দীর্ঘ ৪ ঘণ্টার বেশি সময় ধরে ঝুলে থাকা ফেলানীর নিথর দেহ দেশ-বিদেশের গণমাধ্যমে ব্যাপক আলোড়ন তোলে এবং সীমান্ত নিরাপত্তা নিয়ে তীব্র আলোচনা সৃষ্টি করে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

তারেক রহমানের সভাপতিত্বে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক

তারেক রহমানের সভাপতিত্বে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক

গুলশান বিভাগের নতুন ডিসি রুহুল কবীর খান

গুলশান বিভাগের নতুন ডিসি রুহুল কবীর খান

গুলশান থানার ওসি ক্লোজ

গুলশান থানার ওসি ক্লোজ

গুলশান সোসাইটির নির্দেশনা— রাস্তা ও লেকে কুরবানির বর্জ্য ফেলা সম্পূর্ণ নিষিদ্ধ

গুলশান সোসাইটির নির্দেশনা— রাস্তা ও লেকে কুরবানির বর্জ্য ফেলা সম্পূর্ণ নিষিদ্ধ

গুলশান সোসাইটির সভাপতি ওমর সাদাত, মহাসচিব মুজিবুর

গুলশান সোসাইটির সভাপতি ওমর সাদাত, মহাসচিব মুজিবুর

ফ্ল্যাট জালিয়াতির মামলা: টিউলিপের বিরুদ্ধে চার্জগঠন পেছাল

ফ্ল্যাট জালিয়াতির মামলা: টিউলিপের বিরুদ্ধে চার্জগঠন পেছাল

আরও পড়ুন

প্রশাসনের নাকের ডগায় ভুয়া জার্মান ক্লাব বিদেশি ক্লাবের সাইনবোর্ডে রমরমা মাদক ব্যবসা

বিদেশি ক্লাবের সাইনবোর্ডে রমরমা মাদক ব্যবসা

সৌরবিদ্যুতে জোর ডিএনসিসির সড়কবাতি জ্বলছে সূর্যের আলোয়

সড়কবাতি জ্বলছে সূর্যের আলোয়

হাজারীবাগে এজেআর কুরিয়ারে হামলা-লুট ৩১ লাখ টাকার মালামাল খোয়া যাওয়ার অভিযোগ

৩১ লাখ টাকার মালামাল খোয়া যাওয়ার অভিযোগ

ঢামেক হাসপাতালে অ্যাম্বুলেন্স সিন্ডিকেট রোগী ঢুকতে পারলেও বেরোনো কঠিন

রোগী ঢুকতে পারলেও বেরোনো কঠিন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম