Logo
Logo
×

Advertisement

রাজধানী

ঢাকার নিরাপত্তা নিশ্চিতে ডিএমপির চেকপোস্ট ব্যবস্থা জোরদার

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২৫, ০৫:১২ পিএম

ঢাকার নিরাপত্তা নিশ্চিতে ডিএমপির চেকপোস্ট ব্যবস্থা জোরদার

গুলশান এলাকায় নিরাপত্তা জোরদার। ছবি: সংগৃহীত

Advertisement

ঢাকা মহানগরীর নিরাপত্তা নিশ্চিত ও আইনশৃঙ্খলা রক্ষায় চেকপোস্ট কার্যক্রম জোরদার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

বুধবার (১৭ ডিসেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য জানান।

তালেবুর রহমান বলেন, ঢাকা মহানগরীর নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় আজ থেকে চেকপোস্ট কার্যক্রম জোরদার করা হয়েছে। বুধবার বিকেল ৪টা থেকে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এসব চেকপোস্ট পরিচালিত হচ্ছে।

রমনা বিভাগের বসিলা, লালবাগ বিভাগের বাবুবাজার, ওয়ারী বিভাগের পোস্তগোলা ব্রিজ, মাতুয়াইল ইউ-লুপ ও স্টাফ কোয়ার্টার, মতিঝিল বিভাগের বাসাবো রোড (কমলাপুর), মিরপুর বিভাগের গাবতলী, গুলশান বিভাগের ৩০০ ফিট এবং উত্তরা বিভাগের আব্দুলাপুর ব্রিজ, কামারপাড়া ও ধৌড় ব্রিজসহ বিভিন্ন এলাকায় চেকপোস্ট স্থাপন করা হয়েছে।


বুধবার (১৭ ডিসেম্বর) বিকেল সাড়ে তিনটার দিকে রাজধানীর রামপুরা ব্রিজ থেকে জুলাই ঐক্যের লংমার্চ শুরু হয়েছে। এদিকে ‘মার্চ টু হাইকমিশন’ কর্মসূচি ঘোষণার পর নিরাপত্তা জোরদার করা হয়েছে ইন্ডিয়ান হাইকমিশনের গেটে।ওইদিন দুপুর থেকেই পুলিশ সদস্যদের উপস্থিত দেখা যায়। এই ছাড়া কানাডিয়ান হাইকমিশনের গেটে মোতায়েন রয়েছে সেনাবাহিনীর সদ্যসরা।

এ বিষয়ে গুলশান জোনের সহকারী কমিশনার আলী আহম্মদ মাসুদ বলেন, জুলাই ঐক্যর ‘মার্চ টু হাইকমিশন’কর্মসূচিতে যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তাই আমাদের এখানে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এছাড়া বাড্ডা লিংক রোডেও পুলিশের অবস্থান রয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

তারেক রহমানের সভাপতিত্বে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক

তারেক রহমানের সভাপতিত্বে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক

গুলশান বিভাগের নতুন ডিসি রুহুল কবীর খান

গুলশান বিভাগের নতুন ডিসি রুহুল কবীর খান

গুলশান থানার ওসি ক্লোজ

গুলশান থানার ওসি ক্লোজ

মাত্র ১০ টাকায় প্রতি কেজি পণ্য পৌঁছে দেবে ডাক বিভাগ

মাত্র ১০ টাকায় প্রতি কেজি পণ্য পৌঁছে দেবে ডাক বিভাগ

গুলশান সোসাইটির নির্দেশনা— রাস্তা ও লেকে কুরবানির বর্জ্য ফেলা সম্পূর্ণ নিষিদ্ধ

গুলশান সোসাইটির নির্দেশনা— রাস্তা ও লেকে কুরবানির বর্জ্য ফেলা সম্পূর্ণ নিষিদ্ধ

গুলশান সোসাইটির সভাপতি ওমর সাদাত, মহাসচিব মুজিবুর

গুলশান সোসাইটির সভাপতি ওমর সাদাত, মহাসচিব মুজিবুর

আরও পড়ুন

প্রশাসনের নাকের ডগায় ভুয়া জার্মান ক্লাব বিদেশি ক্লাবের সাইনবোর্ডে রমরমা মাদক ব্যবসা

বিদেশি ক্লাবের সাইনবোর্ডে রমরমা মাদক ব্যবসা

সৌরবিদ্যুতে জোর ডিএনসিসির সড়কবাতি জ্বলছে সূর্যের আলোয়

সড়কবাতি জ্বলছে সূর্যের আলোয়

হাজারীবাগে এজেআর কুরিয়ারে হামলা-লুট ৩১ লাখ টাকার মালামাল খোয়া যাওয়ার অভিযোগ

৩১ লাখ টাকার মালামাল খোয়া যাওয়ার অভিযোগ

ঢামেক হাসপাতালে অ্যাম্বুলেন্স সিন্ডিকেট রোগী ঢুকতে পারলেও বেরোনো কঠিন

রোগী ঢুকতে পারলেও বেরোনো কঠিন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম