Logo
Logo
×

Advertisement

রাজধানী

রাজধানীতে ব্যাটারিচালিত রিকশাচালকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৬, ১২:১৭ পিএম

রাজধানীতে ব্যাটারিচালিত রিকশাচালকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

রাজধানীতে ব্যাটারিচালিত রিকশাচালকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ । ছবি: যুগান্তর

Advertisement

সড়ক থেকে লিথিয়াম ব্যাটারির রিকশা বন্ধের দাবিতে রাজধানীর বাড্ডায় সড়ক অবরোধ করে রেখেছেন ব্যাটারিচালিত রিকশাচালকরা। অবরোধের কারণে কুড়িল থেকে রামপুরা সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে পড়েছে।

সোমবার (১৯ জানুয়ারি) সকাল সাড়ে ৯টা থেকে বাড্ডার ফুজি টাওয়ারের সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন তারা। এ সময় এই অটো চললে আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারিও দেন তারা। এদিকে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় সকাল থেকেই ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ।

বিষয়টি নিশ্চিত করে বাড্ডা থানার পরিদর্শক (অপারেশন) আজহারুল ইসলাম বলেন, একটি দাবি নিয়ে ব্যাটারিচালিত রিকশার চালকরা রাস্তা অবরোধ করে রেখেছেন। তাদের রাস্তা অবরোধের কারণে এই এলাকা দিয়ে যান চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। এমনিতেই এই এলাকায় মেট্রোরেলের কাজ চলছে। আবার রাস্তা অবরোধের কারণে যানজটের ভোগান্তি আরও কয়েকগুণ বেড়ে গেছে।

তিনি আরও বলেন, আমরা ঘটনাস্থলে উপস্থিত রয়েছি এবং তাদেরকে বুঝিয়ে এখান থেকে সরানোর চেষ্টা করছি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

এবার বাড্ডায় বাসে আগুন

এবার বাড্ডায় বাসে আগুন

বাড্ডায় ফার্নিচার গোডাউনের আগুন নিয়ন্ত্রণে

বাড্ডায় ফার্নিচার গোডাউনের আগুন নিয়ন্ত্রণে

বাড্ডায় সাবেক স্বামীর ছুরিকাঘাতে নারী নিহত

বাড্ডায় সাবেক স্বামীর ছুরিকাঘাতে নারী নিহত

রাজধানীতে দেয়ালধসে প্রাণ গেল দুই শিশুর

রাজধানীতে দেয়ালধসে প্রাণ গেল দুই শিশুর

বাড্ডায় ম্যাট্রেস কারখানায় আগুনে পুড়ে মালিকের মৃত্যু

বাড্ডায় ম্যাট্রেস কারখানায় আগুনে পুড়ে মালিকের মৃত্যু

বাংলা এডিশন টিমের ওপর হামলা, আটক দুই

বাংলা এডিশন টিমের ওপর হামলা, আটক দুই

আরও পড়ুন

এবার বাড্ডায় বাসে আগুন

এবার বাড্ডায় বাসে আগুন

রাজধানীর পল্লবী ও মহাখালীতে দুই বাসে আগুন

রাজধানীর পল্লবী ও মহাখালীতে দুই বাসে আগুন

মোটরযান চালকদের যে আলটিমেটাম দিল ডিএমপি

মোটরযান চালকদের যে আলটিমেটাম দিল ডিএমপি

বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার সমিতির সমাবেশ অনুষ্ঠিত

বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার সমিতির সমাবেশ অনুষ্ঠিত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম