Logo
Logo
×

Advertisement

রাজধানী

বাড্ডায় ফার্নিচার গোডাউনের আগুন নিয়ন্ত্রণে

Icon

বাসস

প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:০২ পিএম

বাড্ডায় ফার্নিচার গোডাউনের আগুন নিয়ন্ত্রণে

প্রতীকী ছবি

Advertisement

রাজধানীর বাড্ডার সাতারকুল এলাকায় একটি ফার্নিচারের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের চেষ্টায় প্রায় এক ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস সদরদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রোববার সকাল ৮টা ৫৫ মিনিটে সাতারকুলের ওই ফার্নিচার গোডাউনে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে সকাল ৯টা ১৯ মিনিটে বারিধারা ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আগুন নিয়ন্ত্রণে সহযোগিতার জন্য পূর্বাচল ফায়ার স্টেশন থেকে আরও দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওয়ানা হয়। তবে সকাল ৯টা ৫৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসায় পূর্বাচল থেকে আসা দুটি ইউনিটের আর প্রয়োজন হয়নি।

ফায়ার সার্ভিস জানিয়েছে, তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ ঘটনায় হতাহতেরও কোনো খবর পাওয়া যায়নি। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

এবার বাড্ডায় বাসে আগুন

এবার বাড্ডায় বাসে আগুন

বাড্ডায় সাবেক স্বামীর ছুরিকাঘাতে নারী নিহত

বাড্ডায় সাবেক স্বামীর ছুরিকাঘাতে নারী নিহত

রাজধানীতে দেয়ালধসে প্রাণ গেল দুই শিশুর

রাজধানীতে দেয়ালধসে প্রাণ গেল দুই শিশুর

বাড্ডায় ম্যাট্রেস কারখানায় আগুনে পুড়ে মালিকের মৃত্যু

বাড্ডায় ম্যাট্রেস কারখানায় আগুনে পুড়ে মালিকের মৃত্যু

রাজধানীতে ব্যাটারিচালিত রিকশাচালকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

রাজধানীতে ব্যাটারিচালিত রিকশাচালকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

বাংলা এডিশন টিমের ওপর হামলা, আটক দুই

বাংলা এডিশন টিমের ওপর হামলা, আটক দুই

আরও পড়ুন

এবার বাড্ডায় বাসে আগুন

এবার বাড্ডায় বাসে আগুন

রাজধানীর পল্লবী ও মহাখালীতে দুই বাসে আগুন

রাজধানীর পল্লবী ও মহাখালীতে দুই বাসে আগুন

মোটরযান চালকদের যে আলটিমেটাম দিল ডিএমপি

মোটরযান চালকদের যে আলটিমেটাম দিল ডিএমপি

বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার সমিতির সমাবেশ অনুষ্ঠিত

বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার সমিতির সমাবেশ অনুষ্ঠিত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম