Logo
Logo
×

Advertisement

রাজধানী

হুর-মেট্রো ফ্যাশনে ক্রেতাদের ভিড়

যমুনা ফিউচার পার্কে জমজমাট কেনাকাটা

দুটি শোরুমে হাল ফ্যাশনের বাহারি সমারোহ

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৪ মার্চ ২০২৬, ০৩:৩৭ এএম

যমুনা ফিউচার পার্কে জমজমাট কেনাকাটা

দেশি-বিদেশি সব ব্র্যান্ড একসঙ্গে থাকায় ক্রেতার পছন্দের শীর্ষে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ শপিং মল যমুনা ফিউচার পার্ক। ছবি: যুগান্তর

Advertisement

দেশি-বিদেশি সব ব্র্যান্ড একসঙ্গে থাকায় ক্রেতার পছন্দের শীর্ষে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ শপিং মল যমুনা ফিউচার পার্ক। ঈদ ঘিরে এ শপিং মলে সব শ্রেণির ক্রেতারা ভিড় করছেন। এক শোরুম থেকে আরেক শোরুমে তারা হাল ফ্যাশনের পোশাক কিনছেন। দেশের শীর্ষস্থানীয় ফ্যাশন ব্র্যান্ড হুর ও মেট্রো ফ্যাশনে ক্রেতাদের ভিড় বেড়েছে। প্রতিষ্ঠান দুটি ফার্সিসহ ১৫-২০ ধরনের পোশাক কালেকশন এনেছে। নতুন ডিজাইন ও উন্নতমানের এসব পোশাক পেয়ে খুশি ক্রেতারা। 

শীতাতপ নিয়ন্ত্রিত সুবিশাল এ শপিং মলে ভিড় থাকলেও রোজা রেখে ক্রেতারা স্বাচ্ছন্দ্যে কেনাকাটা করতে পারছেন। এছাড়া এক ছাদের নিচে পোশাক ছাড়াও গয়না, কসমেটিকস, ক্রোকারিজ, জুতা, পারফিউমসহ সব ধরনের পণ্য থাকায় ঈদ ঘিরে জমজমাট যমুনা ফিউচার পার্ক। 

দেশের শীর্ষস্থানীয় ফ্যাশন ব্র্যান্ড হুর ও মেট্রো ফ্যাশনে গিয়ে দেখা যায়, নানা বয়সি ক্রেতার আনাগোনা। বাহারি ডিজাইনের পোশাক পছন্দে ব্যস্ত সবাই। মা-বাবার সঙ্গে এসেছে পরিবারের ছোট সদস্যরাও। গুটি গুটি পায়ে তারা হেঁটে বেড়াচ্ছে। প্রতি বছরের মতো এবার ঈদেও পোশাকে বৈচিত্র্য এনেছে মেট্রো ফ্যাশন। ফ্যাশনে ফার্সি থ্রিপিস, সিগনেচার কালেকশন, শারারা, ঘারারা, ড্র্যাপ স্কার্ট, ইন্টো ওয়েস্টার্ন, লাচাসহ একাধিক কালেকশন। সকাল থেকে এ শোরুমে ভিড় করছেন তরুণীসহ সব বয়সের নারীরা। পোশাকগুলো আরামদায়ক হওয়ায় ঘরে-বাইরে সব জায়গায় সেগুলো মানানসই। 

মেট্রো শোরুমের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার মো. সাব্বির যুগান্তরকে বলেন, ঈদের কেনাকাটা শুরু হয়েছে। ভালোমানের ফেব্রিক্সে তৈরি বাহারি ডিজাইনের পোশাক আনা হয়েছে। ক্রেতারা দেখছেন, পছন্দ করছেন। অনেকে কিনছেনও। এসব পোশাক চাঁদ রাত পর্যন্ত পাওয়া যাবে। 

শীর্ষস্থানীয় ফ্যাশন ব্র্যান্ড হুর শোরুমে গিয়ে দেখা যায়, অন্যসব পোশাকের সঙ্গে ১৫ ধরনের নতুন ও বাহারি ডিজাইনের নারী-পুরুষের পোশাক তোলা হয়েছে। পছন্দের পোশাক সংগ্রহ করতে ভিড় করছেন ক্রেতারা। মূলত মানের তুলনায় দাম সহনীয় থাকায় ক্রেতাদের পছন্দের শীর্ষে হুর। ঈদ ঘিরে শীর্ষস্থানীয় ফ্যাশন ব্র্যান্ড হুরে ফ্যামেলি পোশাকের আয়োজন রয়েছে। বাবা-মা ও আদরের সন্তানের জন্য রাখা হয়েছে একই ডিজাইনের পোশাক। পাশাপাশি মা-মেয়ের জন্যও একই ডিজাইনের পোশাক রয়েছে। সঙ্গে ছেলেদের শার্ট-প্যান্টের পাশাপাশি আকর্ষণীয় পাঞ্জাবিও তোলা হয়েছে। সব বয়সি ক্রেতারা নিজেদের পছন্দের এসব পোশাক সংগ্রহ করছেন। 

এ শোরুমের ব্র্যাঞ্চ ম্যানেজার রাহাত খান যুগান্তরকে বলেন, ঈদ ঘিরে আমাদের শোরুমে প্রতি সপ্তাহে নতুন নতুন কালেকশন আনা হচ্ছে। এখন পর্যন্ত ঈদ ঘিরে নতুন ১৫-১৬ ধরনের নতুন ডিজাইনের পোশাক প্রদর্শন করা হয়েছে। আস্থা থাকায় প্রথম রমজান থেকেই ক্রেতারা ভিড় করছেন। 

তিনি আরও বলেন, এক্সক্লুসিভ থ্রি-পিস, হুরাম থ্রি-পিস ও কুর্তিসহ সব ধরনের পোশাক ক্রেতারা পছন্দ করছেন। এছাড়া ছেলেদের কাবলি কটি পাঞ্জাবির বিক্রিও বেশ ভালো। 

রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকা থেকে আসা ইসরাত যুগান্তরকে বলেন, হুরের পোশাক অনেক আরামদায়ক। আমি সব সময় হুর থেকে নিজের পোশাক সংগ্রহ করি। ঈদ সামনে রেখে পছন্দের পোশাক কিনতে মেয়েকে সঙ্গে নিয়ে এসেছি। 

মিরপুর থেকে আসা আদুরি খাতুন বলেন, প্রতি ঈদে যমুনা ফিউচার পার্ক থেকে কেনাকাটা করি। এবারও স্বামী-সন্তানকে নিয়ে এসেছি।  

যমুনা ফিউচার পার্কে মঙ্গলবার সকাল থেকে ছিল ক্রেতার আনাগোনা। বিকাল নাগাদ লোকে লোকারণ্য হয়ে যায় চারপাশ। ইফতারের আগেই ব্যস্ততা বাড়ে বেচাকেনায়। সন্ধ্যায় অনেকে শপিং মলের ফুডকোর্টে ইফতার সেরে আবার কেনাকাটায় মেতে ওঠেন। ইফতারের পর আবার ঢল নামে আস্থার শপিং মল যমুনা ফিউচার পার্কে। অনেক রাত পর্যন্ত চলে কেনাকাটা। এ সময় ইনফিনিটি, কে-ক্রাফট, অঞ্জন’স, আড়ং, জিন্স অ্যান্ড কোম্পানি, টুয়েলভ, রেড, জেন্টল পার্ক, টিন’স ক্লাব, প্লাস পয়েন্ট, কান্ট্রি বয়, রেঞ্জ, লা রিভ, আর্টিসান, টপ টেন পোশাকের ব্র্যান্ড ও শপগুলোয় প্রচুর ক্রেতাসমাগম দেখা যায়। 

এবারও যমুনা ফিউচার পার্কে ঈদ কেনাকাটায় আকর্ষণীয় ক্যাম্পেইনের আয়োজন করেছে স্বনামধন্য শিল্পগোষ্ঠী যমুনা গ্রুপ। ঈদ ঘিরে যমুনা ফিউচার পার্কে কেনাকাটা করে ক্রেতাদের কোটি টাকার উপহার জেতার সুযোগ করে দেওয়া হয়েছে। উপহার জেতার এ অফারের আওতায় শপিং মলের যে কোনো শোরুম থেকে সর্বনিম্ন ২০০০ টাকার কেনাকাটা করলেই থাকছে টিভি, ফ্রিজ, ইলেকট্রনিকস ও ইলেকট্রিক পণ্যসহ নানা ধরনের আকর্ষণীয় উপহার। ক্রেতারা যাতে সহজে উপহার পেতে পারেন, সেজন্য শপিং মলের সেন্টার কোর্টে খোলা হয়েছে গিফটের পৃথক বুথ। পণ্য ক্রয়ের রসিদে থাকা কিউআর কোড দিয়ে তথ্য দেওয়ার সঙ্গে সঙ্গে ক্রেতা উপহার জিতলে বুথ থেকে সংগ্রহ করতে পারছেন। এ ক্যাম্পেইন চলবে চাঁদরাত পর্যন্ত। মঙ্গলবার পর্যন্ত তিন শতাধিক মানুষ ঈদ কেনাকাটা করে আকর্ষণীয় উপহার জিতেছেন।    

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

যমুনা ফিউচার পার্কে উৎসবমুখর পরিবেশে তিন দিনব্যাপী ‘ঈদ ফিয়েস্তা’

যমুনা ফিউচার পার্কে উৎসবমুখর পরিবেশে তিন দিনব্যাপী ‘ঈদ ফিয়েস্তা’

যমুনা ফিউচার পার্কে ‘ঈদ সেলিব্রেশন ২০২৬’

যমুনা ফিউচার পার্কে ‘ঈদ সেলিব্রেশন ২০২৬’

শেষ মুহূর্তে জমজমাট যমুনা ফিউচার পার্কে ঈদের কেনাকাটা

শেষ মুহূর্তে জমজমাট যমুনা ফিউচার পার্কে ঈদের কেনাকাটা

ঈদ কেনাকাটায় সরগরম যমুনা ফিউচার পার্ক

ছুটির দিনে ক্রেতাদের পদচারণায় মুখর ঈদ কেনাকাটায় সরগরম যমুনা ফিউচার পার্ক

যমুনা ফিউচার পার্কে লাইফস্টাইল ব্র্যান্ড ‘সাফায়ার’র যাত্রা শুরু

যমুনা ফিউচার পার্কে লাইফস্টাইল ব্র্যান্ড ‘সাফায়ার’র যাত্রা শুরু

জমকালো আয়োজনে যুগান্তর ডিজিটালের শীত উৎসব উদযাপন

জমকালো আয়োজনে যুগান্তর ডিজিটালের শীত উৎসব উদযাপন

আরও পড়ুন

সার ডিলারের তালিকা যাচাই শেষে দ্রুত লাইসেন্স ইস্যু করা হবে: মীর শাহে আলম

সার ডিলারের তালিকা যাচাই শেষে দ্রুত লাইসেন্স ইস্যু করা হবে: মীর শাহে আলম

নির্বাচিত সরকারকেই জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে: স্থানীয় সরকারমন্ত্রী

নির্বাচিত সরকারকেই জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে: স্থানীয় সরকারমন্ত্রী

গুলিস্তান-ফুলবাড়িয়া বাস টার্মিনাল কোথায় যাচ্ছে

গুলিস্তান-ফুলবাড়িয়া বাস টার্মিনাল কোথায় যাচ্ছে

তিন মাসের মধ্যে সরছে গুলিস্তান-ফুলবাড়িয়া বাস টার্মিনাল

তিন মাসের মধ্যে সরছে গুলিস্তান-ফুলবাড়িয়া বাস টার্মিনাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম