Logo
Logo
×

Advertisement

রাজধানী

যমুনা ফিউচার পার্কে লাইফস্টাইল ব্র্যান্ড ‘সাফায়ার’র যাত্রা শুরু

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:০৩ পিএম

যমুনা ফিউচার পার্কে লাইফস্টাইল ব্র্যান্ড ‘সাফায়ার’র যাত্রা শুরু

Advertisement

দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ শপিংমল ‘যমুনা ফিউচার পার্ক’-এ যাত্রা শুরু করেছে লাইফস্টাইল ব্র্যান্ড সাফায়ার। প্রিমিয়াম ফেব্রিক আর নজরকাড়া ডিজাইনের জন্য ব্র্যান্ডটি এরই মধ্যে তরুণ প্রজন্মের পছন্দের তালিকায় জায়গা করে নিয়েছে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর যমুনা ফিউচার পার্কের দ্বিতীয় তলার (সাউথ কোর্ট) সি ব্লকের ২সি-০০২ এবং ২সি-০৩৩ শপে যাত্রা শুরু করা ব্র্যান্ডটি উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে। এতে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ব্র্যান্ড প্রমোটর মডেল বারিশা হক, চেয়ারম্যান ওহিদুল চৌধুরী ও এমডি ফারহানা আক্তার।

উদ্যোক্তাদের মতে- সাফায়ার কাপড়ের গুণগত মান এবং আধুনিক প্রিন্টের ওপর সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে, যা তাদের সমসাময়িক অন্য ব্র্যান্ডগুলো থেকে আলাদা করে তুলেছে। তবে সবচেয়ে বড় চমক হচ্ছে সাফায়ারের আমদানি করা প্রিমিয়াম সব পণ্যের দাম, যা মধ্যবিত্তের সাধ্যের মধ্যেই রয়েছে।

এদিকে যাত্রা শুরুর প্রথম দিনেই যমুনা ফিউচার পার্কে আগত ক্রেতাদের আগ্রহ দেখা যায় সাফায়ারের পণ্য নিয়ে। মনোমুগ্ধকর সাজসজ্জা, আধুনিক প্রদর্শনী এবং দর্শনার্থীদের আগমনে মুখর হয়ে ওঠে শোরুমটি। দিনভর সেখানে ক্রেতাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

রাজধানীর উত্তরা এলাকা থেকে ঈদের কেনাকাটা করতে আসা তাহমিনা হক ব্র্যান্ডটি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, সাফায়ারের পোশাকগুলোর নকশা একদম আলাদা, যা অন্য কোথাও সচরাচর দেখা যায় না। সাধারণত ভালো মানের ফেব্রিক ও ইউনিক ডিজাইন অনেক দামী হয়, কিন্তু সাফায়ারে মিলছে সাশ্রয়ী মূল্যেই।

এর আগে উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণের পর মডেল বারিশা হক সাংবাদিকদের বলেন, বিশ্বব্যাপী সাফায়ারের অনেক ফ্রাঞ্চাইজ আছে। আগে ওয়েবসাইট থেকে অর্ডার করতাম বা অপেক্ষা করতাম বিদেশ থেকে কেনার জন্য কিন্তু এখন দেশ থেকেই শপিং করতে পারছি। এছাড়া তারা বৈধভাবে পণ্যগুলো আমদানি করছে। এতে দেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখছে।

ব্রান্ডটির প্রশংসা করতে গিয়ে বারিশা আরও বলেন, আমাদের দেশের আবহাওয়ার সঙ্গে মানানসই খাটি সুতির পোশাক রয়েছে এখানে। এছাড়া বিশ্বব্যাপী সাফায়ার নতুন পণ্য বাজারজাত করলে একই সময়ে বাংলাদেশেও নিয়ে আসছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

কানে পানি ঢুকেছে? কোন উপসর্গ দেখেও চিকিৎসকের কাছে না গেলে হারাতে পারেন শ্রবণশক্তি

কানে পানি ঢুকেছে? কোন উপসর্গ দেখেও চিকিৎসকের কাছে না গেলে হারাতে পারেন শ্রবণশক্তি

প্রতিদিনের এই ৫ অভ্যাসে অজান্তেই বাড়ছে ফ্যাটি লিভারের ঝুঁকি

প্রতিদিনের এই ৫ অভ্যাসে অজান্তেই বাড়ছে ফ্যাটি লিভারের ঝুঁকি

পাকা চুল তুলে ফেললে কি আরও পাকা চুল গজায়?

পাকা চুল তুলে ফেললে কি আরও পাকা চুল গজায়?

চুল পড়া শুরু হলে কী করবেন, যে পরামর্শ বিশেষজ্ঞের

চুল পড়া শুরু হলে কী করবেন, যে পরামর্শ বিশেষজ্ঞের

ব্রেকআপের পর অনেকেই প্রাক্তনের সঙ্গে কেন বন্ধুত্ব রাখেন?

ব্রেকআপের পর অনেকেই প্রাক্তনের সঙ্গে কেন বন্ধুত্ব রাখেন?

ডায়াবেটিসে শর্করা কমে গেলে বিপদ এড়াবেন যেভাবে

ডায়াবেটিসে শর্করা কমে গেলে বিপদ এড়াবেন যেভাবে

আরও পড়ুন

সার ডিলারের তালিকা যাচাই শেষে দ্রুত লাইসেন্স ইস্যু করা হবে: মীর শাহে আলম

সার ডিলারের তালিকা যাচাই শেষে দ্রুত লাইসেন্স ইস্যু করা হবে: মীর শাহে আলম

নির্বাচিত সরকারকেই জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে: স্থানীয় সরকারমন্ত্রী

নির্বাচিত সরকারকেই জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে: স্থানীয় সরকারমন্ত্রী

গুলিস্তান-ফুলবাড়িয়া বাস টার্মিনাল কোথায় যাচ্ছে

গুলিস্তান-ফুলবাড়িয়া বাস টার্মিনাল কোথায় যাচ্ছে

তিন মাসের মধ্যে সরছে গুলিস্তান-ফুলবাড়িয়া বাস টার্মিনাল

তিন মাসের মধ্যে সরছে গুলিস্তান-ফুলবাড়িয়া বাস টার্মিনাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম