Logo
Logo
×

Advertisement

লাইফ স্টাইল

চুল পড়া শুরু হলে কী করবেন, যে পরামর্শ বিশেষজ্ঞের

Advertisement

Icon

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ০২ অক্টোবর ২০২৬, ১০:৩১ পিএম

চুল পড়া শুরু হলে কী করবেন, যে পরামর্শ বিশেষজ্ঞের

ফাইল ছবি

Advertisement

২০-এর কোঠায় পুরুষদের মধ্যে চুল পড়ার সমস্যা দিন দিন বাড়ছে। অনেকেই ৩০ বছর বয়সে পৌঁছানোর আগেই চুল প্রতিস্থাপনের কথা ভাবছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে এ বিষয়ে আলোচনা, সাজসজ্জা নিয়ে পরিবর্তিত পছন্দ এবং সামনের দিকের চুল পাতলা হয়ে যাওয়ার সমস্যা শুরুতেই সমাধানের আগ্রহের কারণে চুল প্রতিস্থাপন এখন আগের তুলনায় বেশি পরিচিত ও সহজলভ্য। তবে কম বয়সে এই পদ্ধতি নেওয়ার ক্ষেত্রে শুধু করা যাবে কি না, সেটিই মূল বিষয় নয়; বরং কখন করা উপযুক্ত, সেটিই বেশি গুরুত্বপূর্ণ।

প্রথমে প্রয়োজন সঠিক রোগ নির্ণয়

চুল পড়ার সমস্যায় আক্রান্ত তরুণদের ক্ষেত্রে প্রথমেই কারণ নির্ণয় করা জরুরি। পুরুষদের সাধারণ টাক পড়ার প্রবণতা বা অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেসিয়ায় সাধারণত কপালের দুই পাশের চুল পিছিয়ে যায়, মাথার মাঝামাঝি অংশে চুল পাতলা হয় এবং ধীরে ধীরে চুলের ঘনত্ব কমে।

তবে সব ধরনের চুল পড়া স্থায়ী নয়। অতিরিক্ত মানসিক চাপ, অসুস্থতা, জ্বর, দ্রুত ওজন কমে যাওয়া কিংবা পুষ্টির ঘাটতির কারণেও সাময়িকভাবে চুল পড়তে পারে। একে টেলোজেন এফ্লুভিয়াম বলা হয়। মূল কারণ দূর হলে অনেক ক্ষেত্রে এ সমস্যা কমে যায়।

চিকিৎসকদের মতে, হঠাৎ অতিরিক্ত চুল পড়া শুরু হলে সরাসরি চুল প্রতিস্থাপনের সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। প্রথমে মাথার ত্বক ও চুলের সঠিক পরীক্ষা প্রয়োজন।

চুল পড়া নিয়ন্ত্রণে রাখা জরুরি

চুল প্রতিস্থাপনের মাধ্যমে মাথার এক অংশের চুল নিয়ে পাতলা বা টাক হয়ে যাওয়া জায়গায় বসানো হয়। কিন্তু এতে স্বাভাবিক চুল পড়ার প্রবণতা বন্ধ হয় না। তাই অল্প বয়সে অস্ত্রোপচার করলে পরবর্তী সময়ে আশপাশের স্বাভাবিক চুল পড়ে গিয়ে প্রতিস্থাপিত চুলের সঙ্গে অসামঞ্জস্য তৈরি হতে পারে।

বিশেষজ্ঞের পরামর্শ, তরুণদের ক্ষেত্রে আগে চুল পড়ার গতি নিয়ন্ত্রণ বা স্থিতিশীল করার চেষ্টা করা উচিত। কারণ মাথার যে অংশ থেকে চুল নেওয়া হয়, সেখানে চুলের মজুত সীমিত।

৩০ বছরের আগে কি চুল প্রতিস্থাপন করা যায়?

৩০ বছরের কম বয়স হওয়া নিজে থেকেই চুল প্রতিস্থাপনের বাধা নয়। চুল পড়ার ধরন স্পষ্ট ও স্থিতিশীল হলে, প্রয়োজনীয় চিকিৎসার মাধ্যমে তা নিয়ন্ত্রণে থাকলে, পর্যাপ্ত চুলের মজুত থাকলে এবং প্রত্যাশা বাস্তবসম্মত হলে প্রতিস্থাপন বিবেচনা করা যেতে পারে।

তবে শুধু চুলের রেখা পিছিয়ে যেতে শুরু করেছে বলে তাড়াহুড়ো করে অস্ত্রোপচার করা ঠিক নয়। কারণ সামনে আরও বহু বছর চুল পড়ার সম্ভাবনা থাকতে পারে। তাই চুল পড়ার কারণ, এটি সাময়িক নাকি দীর্ঘমেয়াদি এবং ভবিষ্যতে এর ধরন কেমন হতে পারে, তা মূল্যায়ন করেই প্রতিস্থাপনের সিদ্ধান্ত নেওয়া উচিত।

সূত্র: হিন্দুস্তান টাইমস

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ব্রেকআপের পর অনেকেই প্রাক্তনের সঙ্গে কেন বন্ধুত্ব রাখেন?

ব্রেকআপের পর অনেকেই প্রাক্তনের সঙ্গে কেন বন্ধুত্ব রাখেন?

ডায়াবেটিসে শর্করা কমে গেলে বিপদ এড়াবেন যেভাবে

ডায়াবেটিসে শর্করা কমে গেলে বিপদ এড়াবেন যেভাবে

স্ট্রেস হরমোন কমাতে অন্ধকারে গোসল, চিকিৎসকেরা কী বলছেন

স্ট্রেস হরমোন কমাতে অন্ধকারে গোসল, চিকিৎসকেরা কী বলছেন

রক্ত পরীক্ষার রিপোর্টে যে ৫ স্বাস্থ্যসূচক বুঝে রাখা জরুরি

রক্ত পরীক্ষার রিপোর্টে যে ৫ স্বাস্থ্যসূচক বুঝে রাখা জরুরি

হার্ট অ্যাটাকের এই ৭ লক্ষণে সতর্ক হওয়া জরুরি

হার্ট অ্যাটাকের এই ৭ লক্ষণে সতর্ক হওয়া জরুরি

ওজন কমাতে গিয়ে শরীরের সব চর্বি ঝরিয়ে ফেললে ক্ষতি হবে স্বাস্থ্যর

ওজন কমাতে গিয়ে শরীরের সব চর্বি ঝরিয়ে ফেললে ক্ষতি হবে স্বাস্থ্যর

আরও পড়ুন

কফি পান করার ৫ সম্ভাব্য স্বাস্থ্য উপকারিতা জানুন

কফি পান করার ৫ সম্ভাব্য স্বাস্থ্য উপকারিতা জানুন

চুল পড়া শুরু হলে কী করবেন, যে পরামর্শ বিশেষজ্ঞের

চুল পড়া শুরু হলে কী করবেন, যে পরামর্শ বিশেষজ্ঞের

ব্রেকআপের পর অনেকেই প্রাক্তনের সঙ্গে কেন বন্ধুত্ব রাখেন?

ব্রেকআপের পর অনেকেই প্রাক্তনের সঙ্গে কেন বন্ধুত্ব রাখেন?

ডায়াবেটিসে শর্করা কমে গেলে বিপদ এড়াবেন যেভাবে

ডায়াবেটিসে শর্করা কমে গেলে বিপদ এড়াবেন যেভাবে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম