Logo
Logo
×

Advertisement

রাজধানী

যমুনা ফিউচার পার্কে ‘ঈদ সেলিব্রেশন ২০২৬’

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২২ মার্চ ২০২৬, ০৯:৩৯ পিএম

যমুনা ফিউচার পার্কে ‘ঈদ সেলিব্রেশন ২০২৬’

Advertisement

দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ শপিং ডেস্টিনেশন যমুনা ফিউচার পার্কে শুরু হয়েছে তিন দিনব্যাপী বর্ণাঢ্য “ঈদ সেলিব্রেশন ২০২৬”। ‘টেকনো বাংলাদেশে’  এ অনুষ্ঠানের আয়োজন করেছে।

ঈদুল ফিতর উৎসবকে কেন্দ্র করে রাজধানীর এ জনপ্রিয় ও মেগা শপিংমলে তৈরি হয়েছে প্রাণচাঞ্চল্যে ভরা এক ভিন্নমাত্রার আয়োজন। যেখানে প্রতিদিনই উপচে পড়া দর্শনার্থীর উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে।

শপিং মলের লেভেল–৫ জুড়ে আয়োজনটি বিস্তৃত করা হয়েছে। বিশেষ করে নতুন সব মুভি নিয়ে ব্লকবাস্টার সিনেমাস, লাইভ মিউজিক্যাল শো নিয়ে ইস্ট কোর্ট এবং শিশুদের নান আয়োজন আয়োজিত হচ্ছে নর্থ কোর্টের “ফিউচার ওয়ার্ল্ড”।

এছাড়াও রাজধানীর মেগা এই শপিংমলের সমগ্র লেভেল–৫ জুড়ে দর্শনার্থীদের জন্য রাখা হয়েছে নানা বিনোদনমূলক কার্যক্রম। ইস্ট কোর্টে প্রতিদিন অনুষ্ঠিত হচ্ছে মনমাতানো লাইভ মিউজিক, যেখানে জনপ্রিয় শিল্পীদের পরিবেশনায় মুখর হয়ে উঠছে পুরো প্রাঙ্গণ।

অন্যদিকে, নর্থ কোর্টের ফিউচার ওয়ার্ল্ডে শিশু-কিশোর ও পরিবারের সদস্যদের জন্য রয়েছে আকর্ষণীয় ম্যাজিক শো, পাপেট শো এবং বর্ণিল ম্যাসকট পারফরম্যান্স, যা দর্শকদের মধ্যে দারুণ সাড়া ফেলেছে।

আয়োজক সূত্রে জানা যায়, ঈদকে ঘিরে পরিবারের সবাইকে একসঙ্গে আনন্দ দেওয়ার লক্ষ্যেই এই আয়োজন করা হয়েছে। কেনাকাটার পাশাপাশি বিনোদনের সমন্বয়ে দর্শনার্থীদের জন্য একটি পূর্ণাঙ্গ উৎসবমুখর পরিবেশ তৈরি করাই এর মূল উদ্দেশ্য। ঈদের আনন্দকে আরও কাছ থেকে অনুভব করতে এবং পরিবার-পরিজন নিয়ে ব্যতিক্রমধর্মী সময় কাটাতে, সবাইকে যমুনা ফিউচার পার্কের এই বিশেষ আয়োজনে অংশ নেওয়ার আহ্বান জানানো হচ্ছে।

দর্শনার্থীদের উপস্থিতি ও অংশগ্রহণে ইতোমধ্যেই জমে উঠেছে “ঈদ সেলিব্রেশন”। বিশেষ করে শিশুদের আনন্দঘন অংশগ্রহণ এবং পরিবারের সম্মিলিত উপস্থিতি এই আয়োজনকে আরও প্রাণবন্ত করে তুলেছে।

আজিমপুর থেকে আসা পারভীন রহমান বলেন, “এবারের যমুনা ফিউচার পার্কের আয়োজন সব বারের চেয়ে অনেক বেশি প্রাণবন্ত। কোনটা রেখে, কোনটা উপভোগ করব তা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে আছি। যেহেতু ঢাকায় ঈদ করছি, এমন সব আয়োজন ছাড়া ঈদ উপভোগ করাও যায় না। তাই যমুনা ফিউচার পার্কের সবাইকে অনেক অনেক ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন, আমাদের পরিবার নিয়ে ঈদ আয়োজনকে আরো রঙিন করে তোলার জন্য সবাইকে যমুনা ফিউচার পার্কে আসার আহ্বান জানাচ্ছি।’ 

দেশের অন্যতম বৃহৎ শপিং কমপ্লেক্স যমুনা ফিউচার পার্ক বরাবরই উৎসবকেন্দ্রিক, ব্যতিক্রমধর্মী আয়োজনের মাধ্যমে দর্শনার্থীদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে রয়েছে। এবারের ঈদ সেলিব্রেশনও তারই ধারাবাহিকতা, যা নগরবাসীর জন্য এনে দিয়েছে আনন্দ ও বিনোদনের এক নতুন অভিজ্ঞতা।

তাই দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ শপিংমল যমুনা ফিউচার পার্কে ঈদ সেলিব্রেশনে আপনাকে আমন্ত্রণ। আপনার এবং আপনার পরিবারের এবারের ঈদ আয়োজন হোক ভিন্ন রকম, ভিন্ন আঙ্গিকে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

যমুনা ফিউচার পার্কে উৎসবমুখর পরিবেশে তিন দিনব্যাপী ‘ঈদ ফিয়েস্তা’

যমুনা ফিউচার পার্কে উৎসবমুখর পরিবেশে তিন দিনব্যাপী ‘ঈদ ফিয়েস্তা’

শেষ মুহূর্তে জমজমাট যমুনা ফিউচার পার্কে ঈদের কেনাকাটা

শেষ মুহূর্তে জমজমাট যমুনা ফিউচার পার্কে ঈদের কেনাকাটা

ঈদ কেনাকাটায় সরগরম যমুনা ফিউচার পার্ক

ছুটির দিনে ক্রেতাদের পদচারণায় মুখর ঈদ কেনাকাটায় সরগরম যমুনা ফিউচার পার্ক

যমুনা ফিউচার পার্কে জমজমাট কেনাকাটা

হুর-মেট্রো ফ্যাশনে ক্রেতাদের ভিড় যমুনা ফিউচার পার্কে জমজমাট কেনাকাটা

যমুনা ফিউচার পার্কে লাইফস্টাইল ব্র্যান্ড ‘সাফায়ার’র যাত্রা শুরু

যমুনা ফিউচার পার্কে লাইফস্টাইল ব্র্যান্ড ‘সাফায়ার’র যাত্রা শুরু

জমকালো আয়োজনে যুগান্তর ডিজিটালের শীত উৎসব উদযাপন

জমকালো আয়োজনে যুগান্তর ডিজিটালের শীত উৎসব উদযাপন

আরও পড়ুন

সার ডিলারের তালিকা যাচাই শেষে দ্রুত লাইসেন্স ইস্যু করা হবে: মীর শাহে আলম

সার ডিলারের তালিকা যাচাই শেষে দ্রুত লাইসেন্স ইস্যু করা হবে: মীর শাহে আলম

নির্বাচিত সরকারকেই জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে: স্থানীয় সরকারমন্ত্রী

নির্বাচিত সরকারকেই জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে: স্থানীয় সরকারমন্ত্রী

গুলিস্তান-ফুলবাড়িয়া বাস টার্মিনাল কোথায় যাচ্ছে

গুলিস্তান-ফুলবাড়িয়া বাস টার্মিনাল কোথায় যাচ্ছে

তিন মাসের মধ্যে সরছে গুলিস্তান-ফুলবাড়িয়া বাস টার্মিনাল

তিন মাসের মধ্যে সরছে গুলিস্তান-ফুলবাড়িয়া বাস টার্মিনাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম