Logo
Logo
×

Advertisement

রাজধানী

ছুটির দিনেও ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়, লাইনে দাঁড়ানো নিয়ে হাতাহাতি

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৬ মার্চ ২০২৬, ০৫:৩২ পিএম

ছুটির দিনেও ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়, লাইনে দাঁড়ানো নিয়ে হাতাহাতি

ছবি: সংগৃহীত।

Advertisement

রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশনে শুক্রবার ছুটির দিনেও জ্বালানি তেল নিতে মানুষের উপচে পড়া ভিড় দেখা গেছে। কোথাও কোথাও দীর্ঘ লাইনে দাঁড়ানো নিয়ে মোটরসাইকেল চালকদের মধ্যে তর্কবিতর্ক এমনকি হাতাহাতির ঘটনাও ঘটেছে।

আজ দুপুর সাড়ে ১২টার দিকে পরীবাগের মেঘনা মডেল সার্ভিস সেন্টার ফিলিং স্টেশনে গিয়ে দেখা যায়, তেল নিতে মোটরসাইকেল ও প্রাইভেট কারের দীর্ঘ সারি। স্টেশনটির সামনে থেকে হোটেল ইন্টারকন্টিনেন্টাল হয়ে শাহবাগ মেট্রোরেল স্টেশনের নিচ পর্যন্ত যানবাহনের লাইন গিয়েছে। এ কারণে ছুটির দিনেও ওই সড়কে যানজট তৈরি হয়।

লাইনে আগে-পরে দাঁড়ানো নিয়ে দুপুর সোয়া ১২টার দিকে কয়েকজন মোটরসাইকেল চালকের মধ্যে তর্কবিতর্ক শুরু হয়। পরে তা হাতাহাতিতে গড়ায়।

উবারচালক জহির জানান, তিনি শাহবাগ মেট্রোরেল স্টেশনের নিচ থেকে লাইনে দাঁড়িয়েছিলেন। প্রায় ৫০ মিনিট অপেক্ষার পর তেল নিতে পেরেছেন। 

তিনি বলেন, এই সময়ের মধ্যে অন্তত দু-তিনটি ভাড়া পাওয়া যেত। প্রতিদিন তার ৪০০ থেকে ৫০০ টাকার তেল লাগে। তেল ছাড়া তার কাজ বন্ধ হয়ে যাবে বলে উদ্বেগ প্রকাশ করেন তিনি।

তবে পরীবাগের ওই ফিলিং স্টেশনের সহকারী ব্যবস্থাপক আহমেদ রুশদ বলেন, ‘তাদের কাছে তেলের কোনো ঘাটতি নেই। গ্রাহকের চাহিদা অনুযায়ী তেল দেওয়া হচ্ছে। মানুষের মধ্যে কিছুটা আতঙ্ক তৈরি হলেও সরবরাহ স্বাভাবিক রয়েছে।’

এদিকে মতিঝিলের শাপলা চত্বরের পাশে করিম অ্যান্ড সন্স ফিলিং স্টেশনেও মোটরসাইকেল ও প্রাইভেট কারের দীর্ঘ লাইন দেখা গেছে। স্টেশনটির কোষাধ্যক্ষ মো. সোহাগ বলেন, সাধারণত ছুটির দিনে এত ভিড় থাকে না। কিন্তু বর্তমানে ডিপো থেকে আগের তুলনায় কম তেল আসছে। আগে যারা ২০০-৪০০ টাকার তেল নিতেন, তারা এখন ট্যাংক ভরে তেল নিচ্ছেন।

অন্যদিকে রাজারবাগ সার্ভিস স্টেশনে জরুরি প্রয়োজন ছাড়া তেল দেওয়া হচ্ছে না। সকাল সাড়ে ১০টার দিকে সেখানে গিয়ে দেখা যায়, শুধু অ্যাম্বুলেন্স, পুলিশের গাড়ি, সরকারি যানবাহন এবং একেবারে তেল শেষ হয়ে যাওয়া কিছু গাড়িকে তেল দেওয়া হচ্ছে।

স্টেশনটির কোষাধ্যক্ষ মো. মহিউদ্দিন বলেন, সাধারণত শুক্র ও শনিবার ডিপো থেকে তেল আসে না। রিজার্ভে থাকা কিছু তেল বিক্রি করা হচ্ছে। আগে যেখানে তিন গাড়ি তেল আনা হতো, এখন সেখানে একটি গাড়ি দেওয়া হচ্ছে। এ কারণে জরুরি প্রয়োজন ছাড়া তেল দেওয়া যাচ্ছে না।

গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলা চলার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ছে। ইরান পালটা হামলা চালানোর পাশাপাশি হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়ায় জ্বালানি তেল সরবরাহ নিয়ে আশঙ্কা তৈরি হয়েছে। 

যদিও জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ জানিয়েছে, দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে এবং আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। তবে সম্ভাব্য সংকটের আশঙ্কায় অনেকেই বাড়তি তেল কিনে রাখছেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

নির্মাণাধীন ভবন থেকে পড়ে ৫ শিশু আহত, আইসিইউতে ভর্তি এক

নির্মাণাধীন ভবন থেকে পড়ে ৫ শিশু আহত, আইসিইউতে ভর্তি এক

ঢাকা-কক্সবাজার রুট: মহানগর এক্সপ্রেসের টিকিট বিক্রি শুরু আজ

ঢাকা-কক্সবাজার রুট: মহানগর এক্সপ্রেসের টিকিট বিক্রি শুরু আজ

স্বর্ণের চেইন ছিনতাইয়ে বাধা, বৃদ্ধাকে গলা কেটে হত্যা

স্বর্ণের চেইন ছিনতাইয়ে বাধা, বৃদ্ধাকে গলা কেটে হত্যা

ঢাকার ফুটপাতে বয়স্ককে মারধর-কান ধরে ওঠবস, প্রকৃত ঘটনা কী?

ঢাকার ফুটপাতে বয়স্ককে মারধর-কান ধরে ওঠবস, প্রকৃত ঘটনা কী?

স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার, ছাড়াতে গেলেন স্বেচ্ছাসেবক দল নেতা!

স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার, ছাড়াতে গেলেন স্বেচ্ছাসেবক দল নেতা!

দুর্গন্ধ পেয়ে ঝোপে মিলল সবজি বিক্রেতা নারীর গলাকাটা লাশ

দুর্গন্ধ পেয়ে ঝোপে মিলল সবজি বিক্রেতা নারীর গলাকাটা লাশ

আরও পড়ুন

উত্তরায় ৩০টি কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য, বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য

উত্তরায় ৩০টি কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য, বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য

আজ যেমন থাকবে ঢাকার আবহাওয়া

আজ যেমন থাকবে ঢাকার আবহাওয়া

আজও ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’

আজও ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম