Logo
Logo
×

Advertisement

রাজধানী

খিলক্ষেতে বিদ্যুৎস্পৃষ্টে ৩ জনের মৃত্যু

Icon

খিলক্ষেত (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ১৫ মার্চ ২০২৬, ১০:৫৩ পিএম

খিলক্ষেতে বিদ্যুৎস্পৃষ্টে ৩ জনের মৃত্যু

Advertisement

রাজধানীর খিলক্ষেতের খাঁপাড়া এলাকায় বৈদ্যুতিক কাজ চলাকালীন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।  নিহত ও আহতরা ডেসকোর কর্মী। 

রোববার বিকাল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে।

ডেসকোর প্রধান প্রকৌশলী মনজুরুল হক বলেন, ওই জায়গায় ডেসকোর আউটসোর্সিং (সাব ঠিকাদার) কোম্পানির কর্মীরা বিদ্যুতের তার বসাচ্ছিলেন। ওখানে তারা ভেকু দিয়ে কাজ করছিলেন।

তিনি বলেন, ক্রেন দিয়ে ট্রাক থেকে তার নামাচ্ছিলেন। এ সময় কোনোভাবে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পাঁচজন আহত হয়। পরে ওই তিনজন মারা যায়।

তিনজনের লাশ কুর্মিটোলা জেনারেল হাসপাতালে রাখা হয়েছে।

খিলক্ষেত থানার ওসি আব্দুল আলিম বলেন, খিলক্ষেতের খাঁপাড়ায় একটি মন্দিরের পাশে মাটির নিচ থেকে ক্রেন দিয়ে বৈদ্যুতিক তার তোলার সময় পাশে থাকা অপর একটি বৈদ্যুতিক খুঁটি তারের সঙ্গে স্পর্শ হলে পাঁচজন গুরুতর আহত হন। পরে তাদের মধ্যে তিনজনের মৃত্যু হয়। 

Advertisement

রাজধানীর খবর

Advertisement

আরও পড়ুন

সংসদীয় আসন ঢাকা-৭ স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

সংসদীয় আসন ঢাকা-৭ স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

শিক্ষকদের মর্যাদা নিশ্চিতে যা দরকার করব: হাসনাত

শিক্ষকদের মর্যাদা নিশ্চিতে যা দরকার করব: হাসনাত

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে পুরান ঢাকায় বিক্ষোভ মিছিল

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে পুরান ঢাকায় বিক্ষোভ মিছিল

বদলির আদেশের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে আমরণ অনশনে নারী শিক্ষকরা

বদলির আদেশের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে আমরণ অনশনে নারী শিক্ষকরা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম