Logo
Logo
×
   

Advertisement

রাজধানী

লালবাগে ২৬ কেজি গাঁজাসহ গ্রেফতার ৪

Advertisement

Icon

হাজারীবাগ (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ০২ এপ্রিল ২০২৬, ১২:৪১ এএম

লালবাগে ২৬ কেজি গাঁজাসহ গ্রেফতার ৪

Advertisement

রাজধানীর লালবাগে অভিযান চালিয়ে প্রায় ৭ লাখ ৮০ হাজার টাকা মূল্যের ২৬ কেজি গাঁজাসহ চারজনকে গ্রেফতার করেছে র‍্যাব-১০। মঙ্গলবার (৩১ মার্চ) বিকেল সাড়ে চারটার দিকে র‍্যাব-১০-এর একটি দল এ অভিযান পরিচালনা করে।

র‍্যাব সূত্রে জানা গেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে লালবাগ থানাধীন শহিদনগরের ৩৪ আরএনডি রোডের একটি সাততলা ভবনের চতুর্থ তলায় অভিযান চালানো হয়। সেখানে ৯ নম্বর ফ্ল্যাটের একটি কক্ষের খাটের নিচ থেকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়। ভবনটি ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ২৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোশাররফ হোসেন খোকনের বলে জানা গেছে।

গ্রেফতারকৃতরা হলেন — মো. শাহজাহান (৬০), সাবেরা বেগম (৪৯), সুমি আক্তার (৩৭) ও রুমি বেগম (৩৪)। তাদের কাছ থেকে মাদক কেনাবেচার নগদ ৭ হাজার ৩৮ টাকা এবং কয়েকটি মোবাইল ফোন জব্দ করা হয়।

র‍্যাব জানায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজাসহ বিভিন্ন মাদক সংগ্রহ করে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে লালবাগ থানায় হস্তান্তর করা হয়েছে।

লালবাগ থানার ডিউটি অফিসার এসআই দেবাশীষ জানান, আটক চারজনকে উদ্ধারকৃত মাদকসহ থানায় হস্তান্তর করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।

র‍্যাব-১০ জানায়, মাদকের বিরুদ্ধে 'জিরো টলারেন্স' নীতিতে তাদের অভিযান অব্যাহত থাকবে।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম