Logo
Logo
×

Advertisement

রাজধানী

কামরাঙ্গীরচরে বিদ্যুৎস্পর্শে শিশুর মৃত্যু

Advertisement

Icon

হাজারীবাগ (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ১১ মে ২০২৬, ০৯:৪৯ পিএম

কামরাঙ্গীরচরে বিদ্যুৎস্পর্শে শিশুর মৃত্যু

Advertisement

রাজধানীর কামরাঙ্গীরচরে বিদ্যুৎস্পর্শে ইয়াসিন (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১১ মে) বিকাল সাড়ে ৩টার দিকে কামরাঙ্গীরচরের জাওলাহাটি চৌরাস্তা হাজিরঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ইয়াসিন স্থানীয় একটি মাদ্রাসার প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল বলে জানিয়েছে তার পরিবার।

পরিবার সূত্রে জানা গেছে, ইয়াসিন ওই এলাকার একটি মাঠে খেলতে গিয়েছিল। খেলার সময় মাঠের পাশে থাকা একটি টিনশেড রিকশা গ্যারেজের সঙ্গে অসাবধানতাবশত তার হাত লেগে যায়। এতে সে বিদ্যুতায়িত হয়। বিষয়টি বুঝতে পেরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার চেষ্টা করেন।

পরে গুরুতর অবস্থায় ইয়াসিনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে বিকাল ৫টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ইয়াসিনের বাবা মো. সাব্বির হোসেন জানান, তারা কামরাঙ্গীরচরের গাজীরঘাট এলাকায় ভাড়া বাসায় থাকেন। তিনি জাওলাহাটি চৌরাস্তায় একটি গ্যাস সিলিন্ডারের দোকানে কাজ করেন। ইয়াসিন মাঝে-মধ্যে তার কর্মস্থলের পাশের মাঠে খেলতে যেত। সোমবারও সে সেখানে খেলতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়।

তিনি আরও জানান, বৃষ্টির কারণে টিনশেড ঘরটি বিদ্যুতায়িত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

পরিবার সূত্রে জানা গেছে, তিন সন্তানের মধ্যে ইয়াসিন ছিল সবার বড়। তাদের গ্রামের বাড়ি খুলনার ফুলতলা উপজেলার জুগনীপাশা গ্রামে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, শিশুটির লাশ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি তদন্তের জন্য কামরাঙ্গীরচর থানায় জানানো হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মোহাম্মদপুরে ব্যবসায়ী ও তার ছেলেকে গুলি করে হত্যাচেষ্টা

মোহাম্মদপুরে ব্যবসায়ী ও তার ছেলেকে গুলি করে হত্যাচেষ্টা

গুলশানে ‘পেয়ারি তেহারি’ রেস্টুরেন্টকে জরিমানা

গুলশানে ‘পেয়ারি তেহারি’ রেস্টুরেন্টকে জরিমানা

জলজ: জীবন, সৃষ্টি ও পরম শক্তির মহাজাগতিক বন্দনা

গুলশান–বনানী সার্বজনীন পূজা ফাউন্ডেশন জলজ: জীবন, সৃষ্টি ও পরম শক্তির মহাজাগতিক বন্দনা

ওষুধ পাচারের অভিযোগে চীনা নাগরিকসহ গ্রেফতার ৪

ওষুধ পাচারের অভিযোগে চীনা নাগরিকসহ গ্রেফতার ৪

ঢাবিতে আ.লীগসংশ্লিষ্ট শিক্ষক-শিক্ষার্থীদের মামলা ও তদন্তের অগ্রগতি প্রকাশের দাবি

ঢাবিতে আ.লীগসংশ্লিষ্ট শিক্ষক-শিক্ষার্থীদের মামলা ও তদন্তের অগ্রগতি প্রকাশের দাবি

সোনারগাঁয়ে গ্যাস লাইন বিস্ফোরণ, চিকিৎসাধীন স্বামী-স্ত্রীর মৃত্যু

সোনারগাঁয়ে গ্যাস লাইন বিস্ফোরণ, চিকিৎসাধীন স্বামী-স্ত্রীর মৃত্যু

আরও পড়ুন

মোহাম্মদপুরে ব্যবসায়ী ও তার ছেলেকে গুলি করে হত্যাচেষ্টা

মোহাম্মদপুরে ব্যবসায়ী ও তার ছেলেকে গুলি করে হত্যাচেষ্টা

গুলশানে ‘পেয়ারি তেহারি’ রেস্টুরেন্টকে জরিমানা

গুলশানে ‘পেয়ারি তেহারি’ রেস্টুরেন্টকে জরিমানা

গুলশান–বনানী সার্বজনীন পূজা ফাউন্ডেশন জলজ: জীবন, সৃষ্টি ও পরম শক্তির মহাজাগতিক বন্দনা

জলজ: জীবন, সৃষ্টি ও পরম শক্তির মহাজাগতিক বন্দনা

ওষুধ পাচারের অভিযোগে চীনা নাগরিকসহ গ্রেফতার ৪

ওষুধ পাচারের অভিযোগে চীনা নাগরিকসহ গ্রেফতার ৪

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম