Logo
Logo
×

Advertisement

সারাদেশ

মেঘনায় গোসলে নেমে বিএফ শাহিন কলেজের ছাত্রের মৃত্যু

Advertisement

Icon

নরসিংদী প্রতিনিধি

প্রকাশ: ১১ মে ২০২৬, ০৮:২৬ পিএম

মেঘনায় গোসলে নেমে বিএফ শাহিন কলেজের ছাত্রের মৃত্যু

মেঘনায় গোসলে নেমে বিএফ শাহিন কলেজের ছাত্রের মৃত্যু

Advertisement

নরসিংদীর মেঘনা নদীতে সহপাঠীদের সঙ্গে গোসল করতে নেমে বিএফ শাহিন কলেজের এইচএসসি ১ বর্ষের এক ছাত্রের মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

ডুবে যাওয়ার ৪ ঘণ্টা পর নিখোঁজ শিক্ষার্থীর লাশ নদীর তলদেশ থেকে উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

মৃত মাহির শাহরিয়ার ঢাকার বিএফ শাহীন কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি রাজধানীর মিরপুর-১ এলাকার জহিরুল ইসলামের ছেলে।

মৃত মাহিরের সহপাঠী ওয়ালী জানান, সোমবার সকালে ঢাকা থেকে ট্রেনে করে বিএফ শাহীন কলেজ ও আদমজী ক্যান্টনমেন্ট কলেজসহ ঢাকার কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ৪০ থেকে ৫০ জন শিক্ষার্থী নরসিংদীর নাগরিয়াকান্দী এলাকায় ভ্রমণে যান। বিভিন্ন স্থান ঘুরে দেখার একপর্যায়ে তারা নাগরিয়াকান্দি মেঘনা নদীতে গোসল করতে নামেন। এ সময় নদীর তীব্র স্রোতে মাহিরসহ তিনজন তলিয়ে যেতে থাকেন। উপস্থিত অন্য শিক্ষার্থীরা দুজনকে উদ্ধার করতে পারলেও সাঁতার না জানায় মাহির পানির নিচে তলিয়ে যান।

পরে সহপাঠীরা দীর্ঘ সময় খোঁজাখুঁজি করেও তাকে উদ্ধার করতে না পেরে স্থানীয় প্রশাসন ও ফায়ার সার্ভিসে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঢাকা থেকে এসে উদ্ধার কাজ শুরু করেন। ডুবে যাওয়ার প্রায় ৪ ঘণ্টা পর নিখোঁজ শিক্ষার্থীর লাশ নদীর তলদেশ থেকে উদ্ধার করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ঘটনাস্থলে দেখতে আসা স্থানীয় বাসিন্দা নাসরিন বেগম বলেন, প্রায় সময়ই এখানে এমন দুর্ঘটনা ঘটে। তারপরও অনেকেই এখানে ঘুরতে এসে নদীতে নামেন। আজও কলেজে না গিয়ে ঢাকা থেকে শিক্ষার্থীরা এখানে এসেছেন। এখন একজনের মৃত্যু হলো।

ফায়ার সার্ভিস ডুবুরি দলের প্রধান ও বিভাগীয় লিডার মোতালিব হোসেন জানান, দুপুর সোয়া ১টার দিকে খবর পেয়ে ঢাকা থেকে ডুবুরি দল ঘটনাস্থলে রওনা হয়। পরে বিকাল ৩টার দিকে উদ্ধার অভিযান শুরু করে নিখোঁজ হওয়ার স্থান থেকে প্রায় ২০-৩০ গজ দূরে আধঘণ্টার চেষ্টায় মাহিরের লাশ উদ্ধার করা হয়।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

পরকীয়া নিয়ে কথা বলায় স্ত্রীকে হত্যার অভিযোগ

পরকীয়া নিয়ে কথা বলায় স্ত্রীকে হত্যার অভিযোগ

দুই হাত ছাড়াই শিশুদের শিক্ষা দিচ্ছে দুঃখু মিয়া

দুই হাত ছাড়াই শিশুদের শিক্ষা দিচ্ছে দুঃখু মিয়া

দেশি-বিদেশি দৌড়বিদদের পদচারণে মুখর রায়পুরা, অংশ নিলেন প্রায় এক হাজার প্রতিযোগী

দেশি-বিদেশি দৌড়বিদদের পদচারণে মুখর রায়পুরা, অংশ নিলেন প্রায় এক হাজার প্রতিযোগী

চিরকুটে ‘জয় বঙ্গবন্ধু’ লিখে যুবদল নেতাকে হত্যার হুমকি

চিরকুটে ‘জয় বঙ্গবন্ধু’ লিখে যুবদল নেতাকে হত্যার হুমকি

সাবেক ছাত্রদল নেতার স্ট্যাটাস, ‘বাবা-মায়ের সব থেকে অকর্মা সন্তানগুলোই সাংবাদিক হয়’

সাবেক ছাত্রদল নেতার স্ট্যাটাস, ‘বাবা-মায়ের সব থেকে অকর্মা সন্তানগুলোই সাংবাদিক হয়’

ঘোড়াশাল সার কারখানায় সারের ট্রাকে চাঁদাবাজি বন্ধ করল বিএনপি

ঘোড়াশাল সার কারখানায় সারের ট্রাকে চাঁদাবাজি বন্ধ করল বিএনপি

আরও পড়ুন

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম