Logo
Logo
×

Advertisement

সারাদেশ

চিরকুটে ‘জয় বঙ্গবন্ধু’ লিখে যুবদল নেতাকে হত্যার হুমকি

Advertisement

Icon

নরসিংদী প্রতিনিধি

প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৬, ১১:২৪ এএম

চিরকুটে ‘জয় বঙ্গবন্ধু’ লিখে যুবদল নেতাকে হত্যার হুমকি

ছবি: সংগৃহীত

Advertisement

কাফনের কাপড়, আগরবাতি ও গোলাপজল রেখে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লেখা এক চিরকুট দিয়ে যুবদলের নেতাকে হত্যার হুমকি দেওয়ার খবর পাওয়া গেছে। 

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সন্ধ্যার পর নরসিংদীর সদর উপজেলার আমদিয়া ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক মোবারক হোসেনের (৫০) বাড়ির প্রধান ফটকের সামনে এসব জিনিস পাওয়া গেছে। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে ঘটনাস্থল থেকে রাত ১০টার দিকে আলামতগুলো উদ্ধার করে থানায় নেওয়া হয়।

মোবারক হোসেন ইউনিয়নের বনাইদ গ্রামের নুরুল ইসলামের ছেলে। তিনি ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক। তিনি পেশায় ব্যবসায়ী। চিরকুটে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন মোবারক। 

তিনি, ব্যবসায়ীক কাজে তিনি ঢাকায় ছিলেন। সন্ধ্যায় বাড়ি থেকে ফোন করে ঘটনাটি জানানো হয় বাড়ির পাশে অজ্ঞাতরা একটি শপিং ব্যাগ রেখে গেছে। খবর পেয়ে তিনি দ্রুত বাড়িতে আসেন। পরে দলের স্থানীয় নেতাদের পাশাপাশি পুলিশকে বিষয়টি জানানো হয়। পুলিশ এসে শপিং ব্যাগটি খুললে এর ভেতরে সাদা কাফনের কাপড়, গোলাপজল, আগরবাতি ও ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লেখা একটি চিরকুট পায়।

মোবারক হোসেনের দাবি, চিরকুটে তাকে হুমকি দেওয়া হয়। পাশাপাশি আসন্ন ইউপি নির্বাচনে ৩ নম্বর ওয়ার্ডে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রার্থী মোশাররফ মেম্বারের বিপক্ষে যেন তিনি প্রার্থী না হন, সে বিষয়ে হুমকি দেওয়া হয়েছে। এছাড়া চিরকুটে লেখা বিষয়টি কাউকে জানালে তাকে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে।

এ ঘটনায় তিনি মাধবদী থানায় একটি অভিযোগ দিয়েছেন। মোবারক হোসেন বলেন, ঘটনার পর থেকে আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। কারা এ ঘটনা ঘটিয়েছে, তা আমি জানি না। আমি ঘটনার সুষ্ঠু তদন্ত ও নিরাপত্তা চাই। 

ঘটনার পর মোবারক হোসেনের বাড়িতে স্থানীয় লোকজন ও দলীয় নেতা-কর্মীদের ভিড় দেখা গেছে।

আমদিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আইনুল হক মিয়া বলেন, কে বা কারা চিরকুট লিখে মোবারক হোসেনকে প্রাণনাশের হুমকি দিয়েছে। আমরা ঘটনার সঠিক তদন্ত, জড়িত ব্যক্তিদের গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

মাধবদী থানার ওসি মোহাম্মদ কামাল হোসেন বলেন, আমদিয়া ইউনিয়নের বনাইদ গ্রামে এ ঘটনা ঘটেছে। বিষয়টি জানার পরপরই মোবারক হোসেনের বাড়িতে পুলিশ পাঠানো হয়। দুর্বৃত্তদের রেখে যাওয়া আলামত থানায় আনা হয়েছে। এ ঘটনায় পাওয়া অভিযোগের ভিত্তিতে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সাবেক ছাত্রদল নেতার স্ট্যাটাস, ‘বাবা-মায়ের সব থেকে অকর্মা সন্তানগুলোই সাংবাদিক হয়’

সাবেক ছাত্রদল নেতার স্ট্যাটাস, ‘বাবা-মায়ের সব থেকে অকর্মা সন্তানগুলোই সাংবাদিক হয়’

কুমিল্লায় যুবদল নেতা বহিষ্কার

কুমিল্লায় যুবদল নেতা বহিষ্কার

ঘোড়াশাল সার কারখানায় সারের ট্রাকে চাঁদাবাজি বন্ধ করল বিএনপি

ঘোড়াশাল সার কারখানায় সারের ট্রাকে চাঁদাবাজি বন্ধ করল বিএনপি

চাঁদা দাবির সালিশে যুবদল নেতার বিরুদ্ধে চেয়ারম্যানকে মারপিটের অভিযোগ

চাঁদা দাবির সালিশে যুবদল নেতার বিরুদ্ধে চেয়ারম্যানকে মারপিটের অভিযোগ

ডেঙ্গু প্রতিরোধে তেজগাঁওয়ে যুবদলের কর্মসূচি

ডেঙ্গু প্রতিরোধে তেজগাঁওয়ে যুবদলের কর্মসূচি

দুই হাত নেই, পা দিয়ে ব্ল্যাকবোর্ডে লেখেন শিক্ষক দুঃখু মিয়া

দুই হাত নেই, পা দিয়ে ব্ল্যাকবোর্ডে লেখেন শিক্ষক দুঃখু মিয়া

আরও পড়ুন

মেয়ের জন্মদিনের কেক কিনে বাসায় ফেরা হলো না সৌদি প্রবাসীর

মেয়ের জন্মদিনের কেক কিনে বাসায় ফেরা হলো না সৌদি প্রবাসীর

চিরকুটে ‘জয় বঙ্গবন্ধু’ লিখে যুবদল নেতাকে হত্যার হুমকি

চিরকুটে ‘জয় বঙ্গবন্ধু’ লিখে যুবদল নেতাকে হত্যার হুমকি

শিশুর পাশে মাকে গলাকেটে হত্যা, অভিযুক্ত রোহিঙ্গা ক্যাম্প থেকে গ্রেফতার

শিশুর পাশে মাকে গলাকেটে হত্যা, অভিযুক্ত রোহিঙ্গা ক্যাম্প থেকে গ্রেফতার

খুলনায় পিস্তলসহ গ্রেফতার ১

খুলনায় পিস্তলসহ গ্রেফতার ১

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম