খুলনায় পিস্তলসহ গ্রেফতার ১
Advertisement
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৬, ১০:১৫ এএম
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
খুলনার রূপসায় পিস্তল ও দুই রাউন্ড ৭.৬৫ এমএম গুলিসহ রাজু মোড়ল (৪২) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (৯ অক্টোবর) ভোর ৫টার দিকে রূপসা থানার রামনগর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
খুলনা জেলা পুলিশের চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে রূপসা থানা পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি যৌথ দল এ অভিযান পরিচালনা করে।
গ্রেফতার রাজু মোড়ল রূপসা থানার রামনগর এলাকার ইমান আলী মোড়লের ছেলে।
খুলনা জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অবৈধ অস্ত্র উদ্ধার, অপরাধ দমন ও জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।
