চার বছরের শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক আটক
কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: ২৩ মে ২০২৬, ০৯:১০ পিএম
ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
কেরানীগঞ্জে চার বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে এক যুবককে আটক করেছে র্যাব।
শনিবার (২৩ মে) দুপুরে ঝিলমিল আবাসন প্রকল্পের নির্জন ঝোপের ভেতর থেকে শিশুটিকে উদ্ধার করে র্যাব-১০ এর একটি টহল দল।
আটক যুবকের নাম শাহ পরান (২৪)। তার বাড়ি পটুয়াখালী জেলার শেখহাটি এলাকায়।
জানা গেছে, ওই শিশুর পরিবার ও অভিযুক্ত শাহ পরান উভয়েই ঝাউবাড়ি এলাকার হাফেজ মিয়ার বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করেন।
অভিযোগ রয়েছে, শাহ পরান শিশুটিকে চকলেট খাওয়ানোর প্রলোভন দেখিয়ে বাসা থেকে নিয়ে যায়। পরে তাদের বহনকারী অটোরিকশাচালকের বিষয়টি সন্দেহজনক মনে হলে র্যাব-১০ এর টহলরত দলকে জানান।
অটোরিকশাচালক মো. রাকাত (৩৮) জানান, ঘটনাটি বুঝতে পেরে তিনি দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করেন। খবর পেয়ে র্যাব সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে শিশুটিকে উদ্ধার করে এবং অভিযুক্ত ব্যক্তিকে আটক করে।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি সাইফুল ইসলাম বলেন, ঘটনাটি শুনেছি। আসামি র্যাবের হেফাজতে আছে। তবে আমরা এ ঘটনায় আইনানুগ কার্যক্রম শুরু করে দিয়েছি।

