Logo
Logo
×
   

Advertisement

রাজধানী

ডেমরায় কার-মোটরসাইকেল সংঘর্ষে যুবকের মাথা বিচ্ছিন্ন, গ্রেফতার ২

Advertisement

Icon

ডেমরা (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ৩০ মে ২০২৬, ১২:৪২ এএম

ডেমরায় কার-মোটরসাইকেল সংঘর্ষে যুবকের মাথা বিচ্ছিন্ন, গ্রেফতার ২

ডেমরায় কার-মোটরসাইকেল সংঘর্ষে যুবকের মাথা বিচ্ছিন্ন

Advertisement

রাজধানীর ডেমরায় প্রাইভেটকারের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শরীর থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে মো. রাজিবুল ইসলাম (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। ঈদের দিন বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে ডেমরা-রামপুরা সড়কের আমুলিয়া মডেল টাউন সংলগ্নে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

এ সময় মৃতের বন্ধু মোটরসাইকেল আরোহী মো. ইমন (২৬) গুরুতর আহত হলে পথচারীরা তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

এ ঘটনায় পথচারী ও অন্যান্য মোটরসাইকেল চালক-আরোহীদের সহযোগিতায় থানা পুলিশ প্রাইভেটকারের চালক ও তার সঙ্গীয় যুবককে আটক করে।

এ বিষয়ে ওই রাতেই মৃতের বাবা সামচুন হক মোল্লা মামলা দায়ের করেন। ওই মামলায় আটক দুইজনকে গ্রেফতার দেখিয়ে শুক্রবার দুপুরে আদালতে পাঠালে বিকালেই আদালত তাদের কারাগারে পাঠায়।

গ্রেফতারকৃতরা হলেন- রামপুরা দক্ষিণ বনশ্রী এলাকায় বসবাসরত কুমিল্লার তিতাস থানার জগন্নাথপুর গ্রামের কামাল মাহমুদের ছেলে প্রাইভেটকারচালক তানজিম মাহমুদ (১৮) ও তার সঙ্গী একই এলাকায় বসবাসরত এবং চাঁদপুরের হাইমচর থানার তেলিমোড় গ্রামের বেলাল হোসেনের ছেলে জহিরুল ইসলাম সানি (১৮)।

নিহত টেইলার্স ব্যবসায়ী রাজিবুল ইসলামের গ্রামের বাড়ি ফরিদপুরের সালথা থানার বাইরাইল গ্রামে। তিনি ঢাকার মুগদা থানাধীন মদিনাবাগ এলাকায় থাকতেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ডেমরা থানার ওসি তাইফুর রহমান মির্জা বলেন, মোটরসাইকেলে জ্বালানি তেল নেওয়ার জন্য রাজিবুল তার বন্ধু ইমনকে নিয়ে ডেমরার পেট্রল পাম্পে আসছিলেন। এ সময় আমুলিয়া মডেল টাউন সংলগ্নে বেপরোয়া গতিতে আসা সাদা প্রাইভেটকারের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় ছিটকে গিয়ে প্রাইভেটকারের পেছনের দরজার ভেতরে রাজিবুলের মাথা ঢুকে যায়। এতে তার শরীর থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে যায়।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম