Logo
Logo
×

Advertisement

রাজধানী

খেলা দেখতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর

Advertisement

Icon

হাজারীবাগ (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ২৩ জুন ২০২৬, ১০:৪৬ এএম

খেলা দেখতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর

প্রতীকী ছবি

Advertisement

রাজধানীর ফকিরাপুল এলাকায় খেলা দেখতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় আরাফাত রহমান শাওন (২০) নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তিনি ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (আইইউবি)-এর বিবিএ প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। আট দিন পর উচ্চশিক্ষার উদ্দেশে তার অস্ট্রেলিয়া যাওয়ার কথা ছিল। 

সোমবার (২২ জুন) রাত ১১টার দিকে ফকিরাপুল পানির ট্যাংকির সামনে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক রাত ১২টা ১০ মিনিটে মৃত ঘোষণা করেন।

শাওনকে হাসপাতালে নিয়ে আসা তার বন্ধু আনিফ জানান, রাতে আর্জেন্টিনার খেলা দেখতে বন্ধুরা মিলে দুটি মোটরসাইকেলে করে ওয়ারীর উদ্দেশ্যে রওনা হন। ফকিরাপুল পানির ট্যাংকির সামনে পৌঁছালে শাহজাহান নামে এক পথচারী হঠাৎ মোটরসাইকেলের সামনে চলে আসেন। তাকে বাঁচানোর চেষ্টা করতে গিয়ে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। এতে শাওন ও ওই পথচারী গুরুতর আহত হন। পরে স্থানীয়দের সহায়তায় তাদের দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক শাওনকে মৃত ঘোষণা করেন। আহত পথচারী শাহজাহানকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আনিফ আরও জানান, আগামী ৩০ জুন উচ্চশিক্ষার জন্য শাওনের অস্ট্রেলিয়া যাওয়ার কথা ছিল। এজন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন হয়েছিল এবং সংশ্লিষ্ট খরচও পরিশোধ করা হয়েছিল। কিন্তু আকস্মিক এ দুর্ঘটনায় তার সব স্বপ্ন এক মুহূর্তে শেষ হয়ে গেল।

নিহত শাওনের গ্রামের বাড়ি গাজীপুর জেলার বড় দেওড়া আনসার আলী রোড এলাকায়। তিনি লুৎফুর রহমান ও সুলতানা আক্তার দম্পতির একমাত্র সন্তান। বর্তমানে রাজধানীর হাতিরঝিল থানাধীন মগবাজারের মধুবাগ (মিরবাগ) এলাকায় পরিবারের সঙ্গে বসবাস করতেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ছেলের লাশের পাশে কান্নাজড়িত কণ্ঠে শাওনের মা সুলতানা আক্তার বলেন, একটু আগেও আমি নিজের হাতে ছেলেকে ভাত মাখিয়ে খাইয়েছি। আর মাত্র আট দিন পর বিদেশে যাওয়ার কথা ছিল। সব প্রস্তুতি শেষ ছিল। অথচ আজ সে আমাদের ছেড়ে চলে গেল। এই মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছি না।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ ফারুক চিকিৎসকের বরাত দিয়ে শাওনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।

তিনি আরও জানান, জরুরি বিভাগের চিকিৎসকের মতে, অতিরিক্ত রক্তক্ষরণ এবং মাথা ও বাম চোখের ওপরে গুরুতর আঘাতের কারণে শাওনের মৃত্যু হয়েছে। একই দুর্ঘটনায় আহত পথচারী শাহজাহানের অবস্থাও আশঙ্কাজনক।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

জলজ: জীবন, সৃষ্টি ও পরম শক্তির মহাজাগতিক বন্দনা

গুলশান–বনানী সার্বজনীন পূজা ফাউন্ডেশন জলজ: জীবন, সৃষ্টি ও পরম শক্তির মহাজাগতিক বন্দনা

ওষুধ পাচারের অভিযোগে চীনা নাগরিকসহ গ্রেফতার ৪

ওষুধ পাচারের অভিযোগে চীনা নাগরিকসহ গ্রেফতার ৪

ঢাবিতে আ.লীগসংশ্লিষ্ট শিক্ষক-শিক্ষার্থীদের মামলা ও তদন্তের অগ্রগতি প্রকাশের দাবি

ঢাবিতে আ.লীগসংশ্লিষ্ট শিক্ষক-শিক্ষার্থীদের মামলা ও তদন্তের অগ্রগতি প্রকাশের দাবি

উত্তরায় দ্বিতীয় দিনেও শ্রমিকদের সড়ক অবরোধ

উত্তরায় দ্বিতীয় দিনেও শ্রমিকদের সড়ক অবরোধ

রাজধানীতে ২৪ ঘণ্টায় অস্ত্র-মাদকসহ গ্রেফতার ৭৫৯

রাজধানীতে ২৪ ঘণ্টায় অস্ত্র-মাদকসহ গ্রেফতার ৭৫৯

‎শহরের মঞ্চে পুঁথি সন্ধ্যা

‎শহরের মঞ্চে পুঁথি সন্ধ্যা

আরও পড়ুন

গুলশান–বনানী সার্বজনীন পূজা ফাউন্ডেশন জলজ: জীবন, সৃষ্টি ও পরম শক্তির মহাজাগতিক বন্দনা

জলজ: জীবন, সৃষ্টি ও পরম শক্তির মহাজাগতিক বন্দনা

ওষুধ পাচারের অভিযোগে চীনা নাগরিকসহ গ্রেফতার ৪

ওষুধ পাচারের অভিযোগে চীনা নাগরিকসহ গ্রেফতার ৪

ঢাবিতে আ.লীগসংশ্লিষ্ট শিক্ষক-শিক্ষার্থীদের মামলা ও তদন্তের অগ্রগতি প্রকাশের দাবি

ঢাবিতে আ.লীগসংশ্লিষ্ট শিক্ষক-শিক্ষার্থীদের মামলা ও তদন্তের অগ্রগতি প্রকাশের দাবি

রাজধানীতে দুই বাসের রেষারেষিতে প্রাণ গেল হেলপারের

রাজধানীতে দুই বাসের রেষারেষিতে প্রাণ গেল হেলপারের

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম