Logo
Logo
×

Advertisement

রাজধানী

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, পরিবারের ভিন্ন দাবি

Advertisement

Icon

হাজারীবাগ (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ০৯ জুলাই ২০২৬, ০৪:৫৪ পিএম

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, পরিবারের ভিন্ন দাবি

প্রতীকী ছবি

Advertisement

রাজধানীর কেরানীগঞ্জ থানাধীন পোস্তগোলা ব্রিজ এলাকায় ট্রাকের ধাক্কায় মীর আহাম্মেদ হোসেন (৫৪) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তবে তার পরিবার দুর্ঘটনার কারণ নিয়ে ভিন্ন দাবি করছে। 

বৃহস্পতিবার (৯ জুলাই) বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে বেলা সাড়ে ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত মীর আহাম্মেদ হোসেনের গ্রামের বাড়ি মুন্সীগঞ্জ জেলার বিক্রমপুরে। তার বাবার নাম মীর মোখলেস হোসেন। নিহত মীর আহাম্মেদ হোসেন বর্তমানে রাজধানীর গেন্ডারিয়া এলাকায় পরিবার নিয়ে বসবাস করতেন।

জানা গেছে, কেরানীগঞ্জ থেকে ঢাকা অভিমুখে মোটরসাইকেল চালিয়ে আসছিলেন মীর আহাম্মেদ হোসেন। বেলা ১১টার দিকে ইকোরিয়া বিআরটি পোস্তগোলা ব্রিজে ওঠার সময় পেছন দিক থেকে দ্রুতগতিতে আসা একটি ঢালাইবাহী ট্রাক তার মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। ঘটনার পর পথচারীরা দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে নিকটস্থ একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। তবে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছে।

তবে নিহতের মেয়ে তামান্না জাহান দুর্ঘটনার কারণ নিয়ে ভিন্ন দাবি করেছেন। তিনি বলেন, আমার বাবার শরীরে বড় ধরনের আঘাতের তেমন কোনো চিহ্ন পাওয়া যায়নি। সাধারণত এ ধরনের সড়ক দুর্ঘটনায় শরীরে গুরুতর আঘাতের চিহ্ন থাকার কথা। তাই তাদের পরিবারের ধারণা, তার বাবা মোটরসাইকেল চালানোর সময় হঠাৎ অসুস্থ হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে যান এবং অসুস্থতাজনিত কারণেই তার মৃত্যু হয়ে থাকতে পারে। বিষয়টি তদন্তের মাধ্যমে প্রকৃত কারণ উদঘাটনের দাবি জানান তিনি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক ঢামেকের চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানা পুলিশকে অবহিত করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

প্রেমিকের বাইক চালাচ্ছিলেন প্রেমিকা, প্রাণ গেল দুজনের

প্রেমিকের বাইক চালাচ্ছিলেন প্রেমিকা, প্রাণ গেল দুজনের

রাজধানীতে দুই বাসের রেষারেষিতে প্রাণ গেল হেলপারের

রাজধানীতে দুই বাসের রেষারেষিতে প্রাণ গেল হেলপারের

ট্রাকচাপায় প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর

ট্রাকচাপায় প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর

শিক্ষার্থীদের অংশগ্রহণে সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতামূলক কর্মশালা

শিক্ষার্থীদের অংশগ্রহণে সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতামূলক কর্মশালা

স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলে ঘুরতে যাওয়ায় কাল হলো যুবকের

স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলে ঘুরতে যাওয়ায় কাল হলো যুবকের

মহাসড়কের পাশ দিয়ে হাঁটছিলেন, গাড়িচাপায় গেল প্রাণ স্বামী-স্ত্রীর

মহাসড়কের পাশ দিয়ে হাঁটছিলেন, গাড়িচাপায় গেল প্রাণ স্বামী-স্ত্রীর

আরও পড়ুন

গুলশান–বনানী সার্বজনীন পূজা ফাউন্ডেশন জলজ: জীবন, সৃষ্টি ও পরম শক্তির মহাজাগতিক বন্দনা

জলজ: জীবন, সৃষ্টি ও পরম শক্তির মহাজাগতিক বন্দনা

ওষুধ পাচারের অভিযোগে চীনা নাগরিকসহ গ্রেফতার ৪

ওষুধ পাচারের অভিযোগে চীনা নাগরিকসহ গ্রেফতার ৪

ঢাবিতে আ.লীগসংশ্লিষ্ট শিক্ষক-শিক্ষার্থীদের মামলা ও তদন্তের অগ্রগতি প্রকাশের দাবি

ঢাবিতে আ.লীগসংশ্লিষ্ট শিক্ষক-শিক্ষার্থীদের মামলা ও তদন্তের অগ্রগতি প্রকাশের দাবি

রাজধানীতে দুই বাসের রেষারেষিতে প্রাণ গেল হেলপারের

রাজধানীতে দুই বাসের রেষারেষিতে প্রাণ গেল হেলপারের

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম