Logo
Logo
×

Advertisement

রাজধানী

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাবেক বাংলাদেশ ব্যাংক কর্মকর্তার মৃত্যু

Advertisement

Icon

যাত্রাবাড়ী ও হাজারীবাগ প্রতিনিধি

প্রকাশ: ১৩ জুলাই ২০২৬, ১১:২১ এএম

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাবেক বাংলাদেশ ব্যাংক কর্মকর্তার মৃত্যু

প্রতীকী ছবি

Advertisement

রাজধানীর কদমতলী থানাধীন শনির আখড়া এলাকায় বৃষ্টির পানিতে ডুবে থাকা মোটরে পানি তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. রেজাউল করিম (৬২) নামে বাংলাদেশ ব্যাংকের সাবেক অ্যাডিশনাল ডিরেক্টরের মৃত্যু হয়েছে।

রোববার (১২ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে ডুবে থাকা মোটর পরীক্ষা করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নেওয়ার পর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। সেখানে চিকিৎসক রাত ১২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের ভায়রা মো. বাকী জানান, রাত সাড়ে ৯টার দিকে বাসার নিচতলায় বৃষ্টির পানিতে ডুবে থাকা পানি তোলার মোটর পরীক্ষা করছিলেন রেজাউল। এ সময় মোটরটিতে বিদ্যুৎ সংযোগ থাকায় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই অচেতন হয়ে পড়েন। পরে এক ভাড়াটিয়ার মাধ্যমে খবর পেয়ে পরিবারের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান এবং তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় ইম্পেরিয়াল রয়েল হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য অন্য একটি হাসপাতালে নেওয়া হয়। কিন্তু অবস্থার আরও অবনতি হলে শেষ পর্যন্ত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসক রাত ১২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, রেজাউল করিমের গ্রামের বাড়ি মেহেরপুর জেলার গাংনী উপজেলার ভ্রমরদা গ্রামে। তিনি ওই গ্রামের মৃত কাজিমুদ্দিন বিশ্বাসের ছেলে। বর্তমানে তিনি পরিবারের সদস্যদের নিয়ে কদমতলীর শনির আখড়া এলাকায় নিজ বাড়িতে বসবাস করতেন। তিনি দুই সন্তানের জনক ছিলেন। দীর্ঘদিন বাংলাদেশ ব্যাংকে কর্মরত থাকার পর অ্যাডিশনাল ডিরেক্টর পদ থেকে অবসর গ্রহণ করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোহাম্মদ ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় রেজাউল করিমকে হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লাশটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সোনারগাঁয়ে গ্যাস লাইন বিস্ফোরণ, চিকিৎসাধীন স্বামী-স্ত্রীর মৃত্যু

সোনারগাঁয়ে গ্যাস লাইন বিস্ফোরণ, চিকিৎসাধীন স্বামী-স্ত্রীর মৃত্যু

হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ১৩৯২

হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ১৩৯২

নীলফামারীর জনপ্রিয় কণ্ঠ শিল্পী ফারুক ভুঁইয়া আর নেই

নীলফামারীর জনপ্রিয় কণ্ঠ শিল্পী ফারুক ভুঁইয়া আর নেই

পাকিস্তানে স্কুলের ছাদ ধসে ১৭ শিক্ষার্থীর মৃত্যু

পাকিস্তানে স্কুলের ছাদ ধসে ১৭ শিক্ষার্থীর মৃত্যু

পুলিশের অভিযানের সময় নদীতে ঝাঁপ দিয়ে জজ মিয়ার মৃত্যু

পুলিশের অভিযানের সময় নদীতে ঝাঁপ দিয়ে জজ মিয়ার মৃত্যু

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু

আরও পড়ুন

গুলশান–বনানী সার্বজনীন পূজা ফাউন্ডেশন জলজ: জীবন, সৃষ্টি ও পরম শক্তির মহাজাগতিক বন্দনা

জলজ: জীবন, সৃষ্টি ও পরম শক্তির মহাজাগতিক বন্দনা

ওষুধ পাচারের অভিযোগে চীনা নাগরিকসহ গ্রেফতার ৪

ওষুধ পাচারের অভিযোগে চীনা নাগরিকসহ গ্রেফতার ৪

ঢাবিতে আ.লীগসংশ্লিষ্ট শিক্ষক-শিক্ষার্থীদের মামলা ও তদন্তের অগ্রগতি প্রকাশের দাবি

ঢাবিতে আ.লীগসংশ্লিষ্ট শিক্ষক-শিক্ষার্থীদের মামলা ও তদন্তের অগ্রগতি প্রকাশের দাবি

রাজধানীতে দুই বাসের রেষারেষিতে প্রাণ গেল হেলপারের

রাজধানীতে দুই বাসের রেষারেষিতে প্রাণ গেল হেলপারের

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম