Logo
Logo
×

Advertisement

রাজধানী

রাজধানীতে আজ যেসব কর্মসূচি রয়েছে

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৮ জুলাই ২০২৬, ০৯:৩৩ এএম

রাজধানীতে আজ যেসব কর্মসূচি রয়েছে

ফাইল ছবি

Advertisement

দেশে প্রতিদিন নানা কর্মসূচি পালন করে সরকারের বিভিন্ন দপ্তর, সংস্থা, বিভিন্ন রাজনৈতিক দল ও অনেক সংগঠন। 

শনিবার (১৮ জুলাই) উল্লেখযোগ্য কর্মসূচির মধ্যে কী কী আছে, দিনের শুরুতেই তা জেনে নিতে পারেন।

দক্ষিণ এশীয় কারাতে চ্যাম্পিয়নশিপের উদ্বোধন

সকাল সাড়ে ৯টায় রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে দক্ষিণ এশীয় কারাতে চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এতে উপস্থিত থাকবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।

পুঁজিবাজার নিয়ে ছায়া সংসদ বিতর্ক

সকাল সাড়ে ১০টায় রাজধানীর বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (এফডিসি) ‘পুঁজিবাজারে আস্থার সংকট নিরসনে করণীয়’ শীর্ষক ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান। সভাপতিত্ব করবেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ।

হালাল পণ্য রপ্তানি নিয়ে কর্মশালা

বেলা ১১টায় রাজধানীর তেজগাঁওয়ে বিসিআই বোর্ড রুমে বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের (বিসিআই) উদ্যোগে ‘Halal for Export Diversification’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন।

মোরাল প্যারেন্টিং ট্রাস্টের প্রতিষ্ঠাবার্ষিকী

বিকাল ৪টায় রাজধানীর বাংলা একাডেমির আব্দুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের প্রতিষ্ঠার ১০ বছরপূর্তি উপলক্ষ্যে মিলনমেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

পুঁজির বৃত্তে বন্দি বাজার : করণীয় কী

পুঁজির বৃত্তে বন্দি বাজার : করণীয় কী

কৃষকের জামা ছিঁড়ে বেঁধে রাখল পুলিশ

ইস্কাটনে শুক্রবারের বাজার উচ্ছেদ কৃষকের জামা ছিঁড়ে বেঁধে রাখল পুলিশ

মাদক নির্মূলে সামাজিক পরিবর্তনও জরুরি: ববি হাজ্জাজ

মাদক নির্মূলে সামাজিক পরিবর্তনও জরুরি: ববি হাজ্জাজ

ঢাকার ৩২ রুটে ফ্র্যাঞ্চাইজি পদ্ধতিতে চলবে বাস, ৭ কার্যদিবসের মধ্যে শুরু

ঢাকার ৩২ রুটে ফ্র্যাঞ্চাইজি পদ্ধতিতে চলবে বাস, ৭ কার্যদিবসের মধ্যে শুরু

বাংলা একাডেমিতে মোবাইল ফটোগ্রাফি কর্মশালা

বাংলা একাডেমিতে মোবাইল ফটোগ্রাফি কর্মশালা

রাজধানীতে মুষলধারে বৃষ্টি, সড়কে তীব্র যানজট

রাজধানীতে মুষলধারে বৃষ্টি, সড়কে তীব্র যানজট

আরও পড়ুন

চতুর্থ শ্রেণি থেকে বাধ্যতামূলক হচ্ছে খেলাধুলার বই

চতুর্থ শ্রেণি থেকে বাধ্যতামূলক হচ্ছে খেলাধুলার বই

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল, দুর্বৃত্তদের খুঁজছে পুলিশ

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল, দুর্বৃত্তদের খুঁজছে পুলিশ

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫২৩

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫২৩

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে মধ্যরাতে ককটেল বিস্ফোরণ

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে মধ্যরাতে ককটেল বিস্ফোরণ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম