Logo
Logo
×
   

Advertisement

রাজধানী

আগামীকাল ৮ ঘণ্টা গ্যাস থাকবে না রাজধানীর যেসব এলাকায়

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২০ জুলাই ২০২৬, ১২:৫২ পিএম

আগামীকাল ৮ ঘণ্টা গ্যাস থাকবে না রাজধানীর যেসব এলাকায়

Advertisement

রাজধানীর কয়েকটি এলাকায় গ্যাস লিকেজজনিত পুরোনো বিতরণ লাইন পরিবর্তন ও সার্ভিস লাইন প্রতিস্থাপনের কাজের জন্য আগামীকাল মঙ্গলবার (২১ জুলাই) আট ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।  

সোমবার এক জরুরি শাটডাউন বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি। 

এতে বলা হয়েছে, মঙ্গলবার দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত মোট ৮ ঘণ্টা ফ্রি স্কুল স্ট্রিট, হাতিরপুল, পুরানোপল্টন ও ধানমন্ডি এলাকার লিকেজযুক্ত পুরোনো বিতরণ লাইন পরিবর্তন এবং সার্ভিস লাইন প্রতিস্থাপনের কাজ চলবে। এ সময় ফ্রি স্কুল স্ট্রিট, ভূতের গলি, কিরণ রোড, নিউ এলিফ্যান্ট রোড, কাটাবন বাগান এলাকার আবাসিক ও বাণিজ্যিক শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। পাশাপাশি আশপাশের এলাকাতেও গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে। এতে গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

এদিকে, নিরাপত্তার স্বার্থে তিতাস গ্যাস গ্রাহকদের রান্নার কাজ শেষ হলে গ্যাসের চুলা বন্ধ রাখার এবং গ্যাস চালু হওয়ার সম্ভাব্য সময়ের অন্তত ২০ মিনিট পর বাসাবাড়ির দরজা-জানালা খুলে নিরাপদে গ্যাস ব্যবহার করার পরামর্শ দিয়েছে।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম