বিদ্যুৎস্পৃষ্টে ওয়ার্কশপ মিস্ত্রির মৃত্যু
Advertisement
হাজারীবাগ (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: ২০ জুলাই ২০২৬, ০৩:৩৬ পিএম
প্রতীকী ছবি।
|
ফলো করুন |
|
|---|---|
রাজধানীর শ্যামপুর থানার পোস্তগোলা শ্মশানঘাট এলাকার একটি ওয়ার্কশপে রোলার মেশিনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. রানা আহমেদ (৪০) নামে এক মিস্ত্রির মৃত্যু হয়েছে।
রোববার (১৯ জুলাই) রাতে দুর্ঘটনার পর অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। রাত পৌনে ৯টার দিকে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের খালাতো ভাই মো. কাজল জানান, পোস্তগোলার সুরমা ওয়ার্কশপে রাতে রোলার মেশিন চালিয়ে কাজ করছিলেন রানা। কাজের একপর্যায়ে অসাবধানতাবশত পুরো মেশিনটি বিদ্যুতায়িত হয়ে পড়ে। এ সময় মেশিনের সংস্পর্শে এসে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই অচেতন হয়ে যান। পরে সহকর্মী ও স্বজনরা তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, নিহত রানা আহমেদের গ্রামের বাড়ি মুন্সীগঞ্জ জেলার টঙ্গীবাড়ী উপজেলার খিলপাড়া গ্রামে। তিনি ওই এলাকার বাসিন্দা হলেও বর্তমানে রাজধানীর শ্যামপুর থানার পোস্তগোলার রুস্তমখোলা এলাকার ‘মা মঞ্জিল’ নামের একটি ভাড়া বাসায় বসবাস করতেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকদের বরাত দিয়ে জানান, বিদ্যুৎস্পৃষ্ট অবস্থায় একজনকে হাসপাতালে আনা হলে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লাশটি ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

-6a5d41cb45965.jpg)

