Logo
Logo
×
   

Advertisement

রাজধানী

বনানীতে নাশকতার অভিযোগে আটক ৭

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৭ আগস্ট ২০২৬, ০১:৫৯ পিএম

বনানীতে নাশকতার অভিযোগে আটক ৭

প্রতীকী ছবি।

Advertisement

রাজধানীর বনানীতে নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের সাতজনকে আটক করেছে পুলিশ।

এ সময় তাদের কাছ থেকে ৭০টি মশাল, একটি ব্যানার ও ৭৭টি ফেস মাস্ক উদ্ধার করা হয়। গত বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা ২০ মিনিটে বনানীর আর্মি স্টেডিয়ামের বিপরীত পাশে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

শুক্রবার (৭ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এসব তথ্য জানান।

আটক ব্যক্তিরা হলেন– মো. আরিফ (১৯), মো. শাকিল আহমেদ (১৯) ও আশিক আহমেদ মোস্তফা (১৯)। এ ছাড়া সংঘাতে জড়িত চার শিশুকেও আটক করা হয়েছে।

ডিএমপি সূত্র জানায়, বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা ২০ মিনিটের দিকে বনানী থানা-পুলিশের একটি দল জানতে পারে, সৈনিক ক্লাব থেকে আর্মি স্টেডিয়ামের দিকে যাওয়ার পথে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের আউটগোয়িং লেনে আর্মি স্টেডিয়ামের বিপরীত পাশে প্রায় ১০০ থেকে ১২০ জনের একটি দল মশালসহ মিছিলের উদ্দেশ্যে জড়ো হয়েছে। খবর পেয়ে পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সাতজনকে আটক করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে তিনজন প্রাপ্তবয়স্ক ও চারজন শিশু।

অভিযানের সময় মিছিলের সঙ্গে থাকা অন্যরা কৌশলে ঘটনাস্থল থেকে পালিয়ে যান বলে জানিয়েছে পুলিশ।

এ বিষয়ে ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী বলেন, ঝটিকা মিছিলের আয়োজকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম