Logo
Logo
×

Advertisement

রাজধানী

রাজধানীতে অবৈধ ভারতীয় পণ্য জব্দ

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৯ আগস্ট ২০২৬, ০৫:৪৭ পিএম

রাজধানীতে অবৈধ ভারতীয় পণ্য জব্দ

Advertisement

ঢাকার পোস্তগোলায় শুল্ক ফাঁকি দিয়ে আনা বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করেছে কোস্টগার্ড। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।

শনিবার (৮ আগস্ট) রাতে চোরাচালান রোধে কোস্টগার্ডের অভিযানে এসব পণ্য জব্দ হয়। পরে রোববার(৯ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।

এতে বলা হয়, পোস্তগোলা ব্রিজ সংলগ্ন এলাকায় শনিবার সন্ধ্যা ৭টা থেকে ১০টা পর্যন্ত কোস্টগার্ড স্টেশন পাগলা গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান চালায়।

এ সময় সন্দেহজনক একটি মিনি কাভার্ডভ্যানে তল্লাশি চালিয়ে ৫৫ লাখ ৮৯ হাজার টাকা মূল্যের শুল্ক ফাঁকি দিয়ে আনা পণ্য জব্দ করা হয়।

এতে বিপুল পরিমাণ ভারতীয় এনার্জি ড্রিংক, সানগ্লাস, বাসমতি চাল, প্রাকৃতিক ভেষজ (হিমালয়ান শিলাজিৎ রেজিন) রয়েছে। এ সময় চোরাচালান কাজে ব্যবহৃত কাভার্ডভ্যানসহ একজন চোরাকারবারিকে আটক করা হয়। জব্দ মালামাল ও কাভার্ডভ্যান বংশাল সার্কেল কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কাছে হস্তান্তর করা হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ঢাকায় একাধিক ককটেল বিস্ফোরণের পর এবার স্কুলবাসে আগুন

ঢাকায় একাধিক ককটেল বিস্ফোরণের পর এবার স্কুলবাসে আগুন

উত্তর বিএনপিকে সুসংগঠিত করার নির্দেশ তারেক রহমানের

উত্তর বিএনপিকে সুসংগঠিত করার নির্দেশ তারেক রহমানের

সিআইডির প্রধান কার্যালয়ে ককটেল বিস্ফোরণ

সিআইডির প্রধান কার্যালয়ে ককটেল বিস্ফোরণ

পল্লবী থানার ভেতরে ককটেল বিস্ফোরণ

পল্লবী থানার ভেতরে ককটেল বিস্ফোরণ

ঢাবি এলাকায় একাধিক ককটেল বিস্ফোরণ, আটক ৩

ঢাবি এলাকায় একাধিক ককটেল বিস্ফোরণ, আটক ৩

শহীদ জিয়া মহিলা কলেজে রোভার স্কাউট গ্রুপ প্রতিষ্ঠা

শহীদ জিয়া মহিলা কলেজে রোভার স্কাউট গ্রুপ প্রতিষ্ঠা

আরও পড়ুন

কাউন্সিল গঠনসহ হোমিও চিকিৎসকদের সংকট নিরসনের দাবি

কাউন্সিল গঠনসহ হোমিও চিকিৎসকদের সংকট নিরসনের দাবি

ঢাকায় একাধিক ককটেল বিস্ফোরণের পর এবার স্কুলবাসে আগুন

ঢাকায় একাধিক ককটেল বিস্ফোরণের পর এবার স্কুলবাসে আগুন

উত্তর বিএনপিকে সুসংগঠিত করার নির্দেশ তারেক রহমানের

উত্তর বিএনপিকে সুসংগঠিত করার নির্দেশ তারেক রহমানের

সিআইডির প্রধান কার্যালয়ে ককটেল বিস্ফোরণ

সিআইডির প্রধান কার্যালয়ে ককটেল বিস্ফোরণ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম