Logo
Logo
×

Advertisement

রাজধানী

বিবাহবার্ষিকীর দিনে গায়ে কেরোসিন ঢেলে গৃহবধূর আত্মহত্যার অভিযোগ

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১০ আগস্ট ২০২৬, ০৮:৫০ পিএম

বিবাহবার্ষিকীর দিনে গায়ে কেরোসিন ঢেলে গৃহবধূর আত্মহত্যার অভিযোগ

প্রতীকী ছবি

Advertisement

রাজধানীর ডেমরায় আরেফিন বেগম (২১) নামে এক গৃহবধূ নিজের গায়ে কেরোসিন ঢেলে আগুন দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ।

রোববার (৯ আগস্ট) দিবাগত রাতে দুর্গাপুর মাঝপাড়া এলাকার বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। স্বজনদের দাবি, পারিবারিক কলহের জেরে তিনি এ ঘটনা ঘটিয়েছেন। নিহতের তিন মাস বয়সি একটি সন্তান রয়েছে।

ডেমরা থানার এসআই তোফায়েল আহমেদ জানান, ৯ আগস্ট ছিল আরেফিনের বিবাহবার্ষিকী। ওই দিন তার শিশুসন্তানের ঠান্ডা লাগায় স্বামী ইয়াছিন তাকে আগুনের ছেঁক দিতে বলেন। এ সময় শিশুটি মায়ের শরীরে টয়লেট করে দিলে আরেফিন কাপড় পরিবর্তনের জন্য কক্ষে গিয়ে দরজা বন্ধ করে দেন। কিছুক্ষণ পর কক্ষের ভেতর আগুন দেখতে পেয়ে স্বামীসহ স্থানীয়রা দরজা ভেঙে তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

পুলিশ জানায়, মরদেহে কেরোসিনের গন্ধ ও শরীরের বিভিন্ন স্থানে পোড়া জখমের চিহ্ন রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে সোমবার (১০ আগস্ট) সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হলেও এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে কিনা, তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

শাশুড়ির হাতে বেতন-শ্বশুরকে দিতে হবে ফ্ল্যাট, অসহনীয় নির্যাতনে নারী প্রযুক্তিবিদের আত্মহত্যা

শাশুড়ির হাতে বেতন-শ্বশুরকে দিতে হবে ফ্ল্যাট, অসহনীয় নির্যাতনে নারী প্রযুক্তিবিদের আত্মহত্যা

মায়ের মৃত্যুর শোক সইতে না পেরে যুবকের আত্মহত্যা

মায়ের মৃত্যুর শোক সইতে না পেরে যুবকের আত্মহত্যা

‘ওরা আমাকে মেরে ফেলবে মা’ বলে রাতে ফোন, ভোরে লাশ উদ্ধার

‘ওরা আমাকে মেরে ফেলবে মা’ বলে রাতে ফোন, ভোরে লাশ উদ্ধার

৫ কারণে গাজী নজরুল ও তার প্রথম স্ত্রীর রিমান্ড চেয়েছে পুলিশ

৫ কারণে গাজী নজরুল ও তার প্রথম স্ত্রীর রিমান্ড চেয়েছে পুলিশ

পরীক্ষায় চ্যাটজিপিটি ব্যবহার করে ধরা পড়ার পর শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

পরীক্ষায় চ্যাটজিপিটি ব্যবহার করে ধরা পড়ার পর শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

আত্মহত্যার পর পাওনা বুঝে পেলেন সাংবাদিক পুলক

আত্মহত্যার পর পাওনা বুঝে পেলেন সাংবাদিক পুলক

আরও পড়ুন

গুলশান–বনানী সার্বজনীন পূজা ফাউন্ডেশন জলজ: জীবন, সৃষ্টি ও পরম শক্তির মহাজাগতিক বন্দনা

জলজ: জীবন, সৃষ্টি ও পরম শক্তির মহাজাগতিক বন্দনা

ওষুধ পাচারের অভিযোগে চীনা নাগরিকসহ গ্রেফতার ৪

ওষুধ পাচারের অভিযোগে চীনা নাগরিকসহ গ্রেফতার ৪

ঢাবিতে আ.লীগসংশ্লিষ্ট শিক্ষক-শিক্ষার্থীদের মামলা ও তদন্তের অগ্রগতি প্রকাশের দাবি

ঢাবিতে আ.লীগসংশ্লিষ্ট শিক্ষক-শিক্ষার্থীদের মামলা ও তদন্তের অগ্রগতি প্রকাশের দাবি

রাজধানীতে দুই বাসের রেষারেষিতে প্রাণ গেল হেলপারের

রাজধানীতে দুই বাসের রেষারেষিতে প্রাণ গেল হেলপারের

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম