Logo
Logo
×
   

Advertisement

রাজধানী

ধানমন্ডি ৩২ নম্বরে সতর্ক অবস্থানে পুলিশ, ফুল দিতে আসা যুবলীগ কর্মী আটক

Advertisement

Icon

ধানমন্ডি (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ১৫ আগস্ট ২০২৬, ০২:০১ পিএম

ধানমন্ডি ৩২ নম্বরে সতর্ক অবস্থানে পুলিশ, ফুল দিতে আসা যুবলীগ কর্মী আটক

ছবি: সংগৃহীত

Advertisement

১৫ আগস্ট উপলক্ষে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের ভেঙে দেওয়া বাড়ি ও এর আশপাশের এলাকায় সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। 

শনিবার (১৫ আগস্ট) সকালে সেখানে ফুল দিতে আসা অর্ণব দাস (৩৭) নামে যুবলীগের এক কর্মীকে আটক করেছে ধানমন্ডি মডেল থানা পুলিশ।  

সরেজমিনে ভোর থেকে ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের ভেঙে দেওয়া বাড়ির সামনে সড়কের দুই পাশে পুলিশের ব্যারিকেড দেখা যায়। পুলিশের সাঁজোয়া যানও প্রস্তুত রাখা হয়েছে। বাড়ির সামনের সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। সড়ক দিয়ে হেঁটেও কাউকে চলাচল করতে দেওয়া হচ্ছে না। সকাল থেকে বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মীরা সেখানে জড়ো হয়েছেন। এছাড়া উৎসুক জনতাকেও ভিড় করতে দেখা গেছে। 

এদিকে সকাল সোয়া ১০টার দিকে শেখ মুজিবুর রহমানের ভাঙা বাড়িতে ফুল নিয়ে শ্রদ্ধা জানাতে আসা একজনকে আটক করেছে পুলিশ। 

আটক অর্ণব দাসের বাড়ি টাঙ্গাইলের হিরানগরের দেলদুয়ারে ৷ 

ধানমন্ডি থানার ওসি ইমদাদুল ইসলাম তৈয়ব বিষয়টি যুগান্তরকে নিশ্চিত করেছেন ৷ তিনি বলেন, অর্ণব দাস যুবলীগের সদস্য ৷ তার বাড়ি টাঙ্গাইল জেলায় ৷ তিনি ধানমন্ডি ৩২ নম্বরে ফুল দিতে এসেছিলেন ৷ তাকে আদালতে পাঠানো হয়েছে ৷ 

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম