Logo
Logo
×

Advertisement

রাজধানী

উত্তরায় সিএনজি পাম্পে চালকদের ভিড়

Advertisement

Icon

উত্তরা (পূর্ব থানা) প্রতিনিধি

প্রকাশ: ১৬ আগস্ট ২০২৬, ১২:৩৮ পিএম

উত্তরায় সিএনজি পাম্পে চালকদের ভিড়

রাজধানীর উওরার ফিলিং স্টেশনগুলোতে তীব্র গ্যাস সংকট দেখা দিয়েছে। ছবি: যুগান্তর

Advertisement

রাজধানীর উত্তরার ফিলিং স্টেশনগুলোতে তীব্র গ্যাস সংকট দেখা দিয়েছে। এতে বিভিন্ন ফিলিং স্টেশনে গ্যাস সরবরাহে চরম ভোগান্তির মুখে পড়েছেন সিএনজি, ট্রাক ও প্রাইভেটকার চালিত যানবাহন চালকরা।   

রোববার (১৬) সকাল থেকে উত্তরার আব্দুল্লাহপুর, র‌্যাব-১ এর মেসার্স মাসুদ হাসান পাশে, আব্দুল্লাহপুরের এয়ারপোর্ট, গ্যাস পাম্প বিভিন্ন পাম্প ঘুরে দেখা যায়, গ্যাস সরবরাহ না থাকায় গাড়ির লম্বা লাইন রয়েছে অধিকাংশ ফিলিং স্টেশনে। এতে বাধ্য হয়ে সিএনজি ও ট্রাক চালিত যানবাহনে জ্বালানি বিক্রি বন্ধ রেখেছে ফিলিং স্টেশন।       

উত্তরা-আব্দুল্লাহপুরের পূর্ব পাশের খন্দকার ফিলিং স্টেশনে গিয়ে দেখা যায়, গ্যাস সরবরাহ বন্ধ থাকায় বিভিন্ন পাম্পে লম্বা সিরিয়াল লেগে আছে কিন্তু গ্যাস পাচ্ছে না। বাস ও মোটরসাইকেল যা আসছে তারা ডিজেল-অকটেন নিয়ে চলে যাচ্ছে।   

দৈনিক যুগান্তর কে মেসার্স মাসুদ হাসান স্টেশনের ম্যানেজার বলেন, পরিবহনের বড় অংশই গ্যাস নির্ভর হওয়ায় এবং বিক্রি বন্ধ থাকায় সিএনজির লাইন বড় হয়ে গেছে।     

এই বিষয়ে পাম্প কর্তৃপক্ষ বলেন, আমরা পর্যাপ্ত গ্যাস পাচ্ছি না, তিতাস কোম্পানি আমাদেরকে গ্যাস সরবরাহ  ঠিকমত দিচ্ছে না। আমাদের কাছে না থাকলে আমরা কোথা থেকে দিবো, আমাদের অধিকাংশ গ্রাহকের যানবাহনই গ্যাসে চলে। গত সপ্তাহ ধরে পাম্পে গ্যাস পাচ্ছি না, এ জন্য বিক্রি পুরোপুরি বন্ধ। গ্যাস না পেয়ে সবাই ফিরে যাচ্ছেন। এ জন্য ফিলিং স্টেশনের সামনে ও লম্বা লাইন । 

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উত্তরা-আব্দুল্লাহপুর এলাকার পশ্চিম পাশের আরএসআর ফিলিং স্টেশনে গিয়েও একই চিত্র দেখা গেছে।

সেখানে গিয়ে দেখা যায়, পাম্পে গ্যাস না থাকায় মোবাইলে ভিডিও দেখে সময় পার করছেন বিক্রয়কর্মী জামান। যুগান্তরকে তিনি জানান, ৬-৭ দিন ধরে এ সমস্যা চলতেছে। আড়াইটার পর একটু চাপ ছিল, কিছুক্ষণ থেকে আবার চলে গেছে। সকাল ৭  টার পর থেকে এমনই বসে আছি।  

তবে ভিন্ন চিত্র দেখা গেছে ঠিক পাশের তাসিন ফিলিং স্টেশনে গিয়ে। সেখানে গ্যাসের জন্য সিএনজি-প্রাইভেটকারের দীর্ঘ সারি দেখা গেলেও চালকদের অভিযোগ, ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও পর্যাপ্ত গ্যাস পাচ্ছেন না তারা। 

মানিক নামে এক সিএনজি চালক যুগান্তরকে জানান, আমি সকাল ৫ টা বাজে গ্যাসের জন্য আসছি কিন্তু এখনো আমি গ্যাস পাচ্ছি না। গাড়ির মালিককে জমা কোথা থেকে দিব আর আমরা কীভাবে সংসার চালাব। ছেলে মেয়ে কীভাবে মানুষ করব, সামনে মেয়ের স্কুলের বেতন দিতে হবে, এখন আমি কী করব জানি না।   

চালকদের অভিযোগ, গ্যাস না পাওয়ায় তাদের আয়-রোজগারও কমে গেছে। এমন অবস্থায় প্রতিদিনের গাড়ির জমা দিতেও হিমশিম খাচ্ছেন তারা।   

জাহিদ হোসেন নামের অপর সিএনজি চালক জানায়, প্রতিদিন মহাজনরে জমা দিতে হয় ১২০০ টাকা। গ্যাস লাগে প্রায় ৪০০ টাকার। এর বাইরে সারাদিনে আমারও দুই-আড়াই’শো টাকা খরচ আছে। সব মিলাইয়া পনের থেকে দুই হাজার টাকা খরচ। গ্যাস না পাওয়ায় গত ৭ দিন ধরে ইনকাম বন্ধ।   

ভোগান্তির বিষয়ে জানতে চাইলে মাসুদ ফিলিং স্টেশন ম্যানেজার মো. শাকিব হোসেন যুগান্তরকে বলেন,  এক সপ্তাহে ধরে গ্যাসের চাপ নেই। আশপাশের সবগুলো ফিলিং স্টেশন বন্ধ। কারণ, বিদ্যুৎ খরচ করে পাম্প চালালেও গ্যাসের প্রেশার একেবারেই নেই।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

গত ৭ মাসে এক কেজি এলপিজিও আমদানি করতে পারেনি বিপিসি, কারণ কী

গত ৭ মাসে এক কেজি এলপিজিও আমদানি করতে পারেনি বিপিসি, কারণ কী

নোয়াখালীতে অতিরিক্ত দামে সিলিন্ডার বিক্রি, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

নোয়াখালীতে অতিরিক্ত দামে সিলিন্ডার বিক্রি, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস

সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস

নোয়াখালীতে নতুন কূপের সন্ধান, দৈনিক মিলতে পারে ৭০ লাখ ঘনফুট গ্যাস

নোয়াখালীতে নতুন কূপের সন্ধান, দৈনিক মিলতে পারে ৭০ লাখ ঘনফুট গ্যাস

নোয়াখালীতে নতুন কূপে গ্যাস, দিনে ৫০-৭০ লাখ ঘনফুট উত্তোলনের আশা

নোয়াখালীতে নতুন কূপে গ্যাস, দিনে ৫০-৭০ লাখ ঘনফুট উত্তোলনের আশা

শীতের তিন মাসেও গ্যাস নিয়ে নেই কোনো সুখবর

শীতের তিন মাসেও গ্যাস নিয়ে নেই কোনো সুখবর

আরও পড়ুন

যুক্তরাষ্ট্র থেকে ঢাকা বিমানবন্দরে এসে নিখোঁজ প্রবাসী, ৩ দাবি মেয়ের

যুক্তরাষ্ট্র থেকে ঢাকা বিমানবন্দরে এসে নিখোঁজ প্রবাসী, ৩ দাবি মেয়ের

বেরিয়ে এলো অটোচালক জনি হত্যার চাঞ্চল্যকর তথ্য

বেরিয়ে এলো অটোচালক জনি হত্যার চাঞ্চল্যকর তথ্য

প্রতিমন্ত্রীর পদত্যাগসহ ৫ দফা দাবিতে জাতীয় যুবশক্তির বিক্ষোভ

প্রতিমন্ত্রীর পদত্যাগসহ ৫ দফা দাবিতে জাতীয় যুবশক্তির বিক্ষোভ

রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি আয়াসসহ ৪ জন রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার

আয়াসসহ ৪ জন রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম