Logo
Logo
×

Advertisement

রাজধানী

ডিএমপির অভিযানে রাজধানীতে গ্রেফতার ৫১১

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৬ আগস্ট ২০২৬, ১২:৪৫ পিএম

ডিএমপির অভিযানে রাজধানীতে গ্রেফতার ৫১১

প্রতীকী ছবি।

Advertisement

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫১১ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় বিভিন্ন থানায় ৪৯টি মামলা দায়ের করা হয়েছে।

রোববার (১৬ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।

তিনি জানান, গ্রেফতারদের মধ্যে রমনা বিভাগ ৩৯ জন, লালবাগ বিভাগ ৩৩ জন, ওয়ারী বিভাগ ৫১ জন, মতিঝিল বিভাগ ৬২ জন, তেজগাঁও বিভাগ ৭২ জন, মিরপুর বিভাগ ১২৬ জন, গুলশান বিভাগ ৫০ জন, উত্তরা বিভাগ ৬৭ জন এবং গোয়েন্দা বিভাগ ১১ জনকে গ্রেফতার করেছে।

অভিযানকালে ২টি বিদেশি পিস্তল, ৩টি ম্যাগাজিন, ১৫ রাউন্ড গুলি, ১ হাজার ৪০৩ পিস ইয়াবা, ৯৮ কেজি ৫৬৫ গ্রাম গাঁজা, ১ গ্রাম হেরোইন ও ৪ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়েছে।

এ ছাড়া ১টি কম্পিউটার, ৬টি মোবাইল ফোন, বিভিন্ন অপারেটরের ৮০টি সিমকার্ড এবং ৭টি ব্যাংকের এটিএম কার্ড উদ্ধার করা হয়।

ডিএমপি জানায়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন আলামত, অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

টিটন হত্যা মামলায় গ্রেফতার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম

টিটন হত্যা মামলায় গ্রেফতার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম

সুইডেন আসলামকে নিয়ে যে তথ্য দিল গোয়েন্দা বিভাগ

সুইডেন আসলামকে নিয়ে যে তথ্য দিল গোয়েন্দা বিভাগ

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় ৩৩৫ জন গ্রেফতার

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় ৩৩৫ জন গ্রেফতার

একদিনে ডিএমপির অভিযানে গ্রেফতার ৩৩৫

একদিনে ডিএমপির অভিযানে গ্রেফতার ৩৩৫

হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট ব্যবহারকারীদের দুঃসংবাদ দিল ডিএমপি

হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট ব্যবহারকারীদের দুঃসংবাদ দিল ডিএমপি

আগামী ১ ডিসেম্বর থেকে যানবাহনের বিরুদ্ধে বিশেষ অভিযান

আগামী ১ ডিসেম্বর থেকে যানবাহনের বিরুদ্ধে বিশেষ অভিযান

আরও পড়ুন

আইসিটি খাতের অনিয়মকারীদের কালো তালিকাভুক্তির দাবি

আইসিটি খাতের অনিয়মকারীদের কালো তালিকাভুক্তির দাবি

রাজধানীতে বাসে আগুন

রাজধানীতে বাসে আগুন

চকবাজারে বহুতল ভবনে আগুন

চকবাজারে বহুতল ভবনে আগুন

শুরু হলো ‘ফায়ার সেফটি অ্যান্ড সিকিউরিটি এক্সপো’

শুরু হলো ‘ফায়ার সেফটি অ্যান্ড সিকিউরিটি এক্সপো’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম