Logo
Logo
×

Advertisement

রাজধানী

থানা থেকে পালিয়ে যাওয়া সেই মিতু গ্রেফতার

Advertisement

Icon

যাত্রাবাড়ী (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ২৯ আগস্ট ২০২৬, ১২:৪৬ পিএম

থানা থেকে পালিয়ে যাওয়া সেই মিতু গ্রেফতার

মিতু আক্তার। ছবি: সংগৃহীত

Advertisement

রাজধানীর যাত্রাবাড়ী থানা থেকে পালিয়ে যাওয়া হত্যা মামলার আসামি মিতু আক্তারকে ৪০ ঘণ্টার মধ্যে গ্রেফতার করেছে পুলিশ। 

শুক্রবার (২৮ আগস্ট) রাত ১২টা ১০ মিনিটে ঢাকার কেরানীগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

এর আগে বৃহস্পতিবার সকালে যাত্রাবাড়ী থানার নারী ও শিশু হেল্প ডেস্ক থেকে কৌশলে পালিয়ে যান মিতু। এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে এক উপপরিদর্শক (এসআই) ও তিন পুলিশ কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

মামলা সূত্রে জানা যায়, গত ১৬ জুলাই রাত ৯টা ৫০ মিনিট থেকে ১৭ জুলাই বেলা সাড়ে ১১টার মধ্যে যেকোনো সময় ব্যবসায়ী সোহেল আহমেদকে (৫৫) যাত্রাবাড়ী থানাধীন শহীদ ফারুক রোডের আল-আরাফাহ ইসলামী ব্যাংকের গলি সংলগ্ন ২৩/এ পশ্চিমের নিজ বাসার ছাদের কক্ষে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের ছোট ভাই মো. মনিরুল ইসলাম মাসুদ বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় হত্যা মামলা করেন।

যাত্রাবাড়ী থানার ওসি মোহাম্মদ রাজু যুগান্তরকে বলেন, ব্যবসায়ী সোহেল আহমেদ হত্যা মামলায় সন্দেহভাজন হিসেবে মিতু আক্তারকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়। পরে তার রিমান্ড আবেদন করা হলে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। ২৪ আগস্ট তাকে তিন দিনের রিমান্ডে যাত্রাবাড়ী থানায় আনা হয়।

তিনি বলেন, বৃহস্পতিবার (২৭ আগস্ট) তার রিমান্ডের শেষ দিন ছিল। নিয়ম অনুযায়ী, ওই দিন দুপুরে তাকে আদালতে হাজির করার কথা ছিল। এর আগেই সকালে থানার নারী ও শিশু ডেস্ক থেকে কৌশলে তিনি পালিয়ে যান।

মিতু পালিয়ে যাওয়ার পর ওয়ারী বিভাগের উপপুলিশ কমিশনারের নেতৃত্বে যাত্রাবাড়ী থানার একটি দল তাকে গ্রেফতারে অভিযান শুরু করে। প্রায় ৪০ ঘণ্টার মধ্যে শুক্রবার রাত ১২টা ১০ মিনিটে কেরানীগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

এদিকে মিতু আক্তারের পালিয়ে যাওয়ার ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে এসআই নাঈম হোসেন, কনস্টেবল নিজাম উদ্দিন, লুৎফর রহমান ও রোজিনা আক্তারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ঢাবি অধ্যাপক জামাল উদ্দিন ফের গ্রেফতার

ঢাবি অধ্যাপক জামাল উদ্দিন ফের গ্রেফতার

নাগরিকদের গোপন তথ্য কেনাবেচার অভিযোগে গ্রেফতার ৪ পুলিশ সদস্য

নাগরিকদের গোপন তথ্য কেনাবেচার অভিযোগে গ্রেফতার ৪ পুলিশ সদস্য

রাঙামাটিতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ গ্রেফতার ১২

রাঙামাটিতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ গ্রেফতার ১২

সরকারি কাগজপত্র জালিয়াতির অভিযোগে গ্রেফতার ৩

সরকারি কাগজপত্র জালিয়াতির অভিযোগে গ্রেফতার ৩

অপহরণের পর শিশুকে বিক্রি করতে ব্যর্থ, অতঃপর...

অপহরণের পর শিশুকে বিক্রি করতে ব্যর্থ, অতঃপর...

রাজধানীর লালবাগে অভিযান, গ্রেফতার ৪৬

রাজধানীর লালবাগে অভিযান, গ্রেফতার ৪৬

আরও পড়ুন

দুর্গাপূজায় নিরাপত্তায় কোনো ছাড় নয়: ডিসি ফরিদা

দুর্গাপূজায় নিরাপত্তায় কোনো ছাড় নয়: ডিসি ফরিদা

মিরপুর বিআরটিএতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৪ দালালের কারাদণ্ড

মিরপুর বিআরটিএতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৪ দালালের কারাদণ্ড

প্রবীণদের মর্যাদাপূর্ণ পারিবারিক ও সামাজিক সম্পদে রূপান্তরের আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর

প্রবীণদের মর্যাদাপূর্ণ পারিবারিক ও সামাজিক সম্পদে রূপান্তরের আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর

ডেঙ্গু প্রতিরোধে তেজগাঁওয়ে যুবদলের কর্মসূচি

ডেঙ্গু প্রতিরোধে তেজগাঁওয়ে যুবদলের কর্মসূচি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম