Logo
Logo
×

Advertisement

সারাদেশ

রাঙামাটিতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ গ্রেফতার ১২

Advertisement

Icon

রাঙামাটি প্রতিনিধি

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৬, ০৯:০৪ পিএম

রাঙামাটিতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ গ্রেফতার ১২

ফাইল ছবি

Advertisement

রাঙামাটিতে বিভিন্ন অভিযোগে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মঈন উদ্দিন শাকিলসহ ১২ জনকে গ্রেফতার করা হয়েছে। 

বুধবার (৭ অক্টোবর) শহরের বিভিন্ন এলাকায় পরিচালিত বিশেষ অভিযানে তাদের গ্রেফতার করে কোতোয়ালি থানা পুলিশ।

গ্রেফতার মঈন উদ্দিন শাকিল জেলা নিষিদ্ধ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক। তাকে শহরের কাঠালতলী এলাকা থেকে গ্রেফতার করা হয়।   

এ ছাড়াও শহরের রিজার্ভবাজার, পুরাতন হাসপাতাল, কলেজগেট, তবলছড়ি, বনরূপাসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পরোয়ানাভুক্ত পলাতক আসামি ও মাদক কারবারিসহ ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। 

গ্রেফতার অন্যরা হলেন, মো. ফারুক (৪৮), মো. ইলিয়াস রনি (২৮), মো. নাজিম উদ্দিন (২৪), জাহেদ (২২), মোসলেম খাঁ (৫৫), তালাশি (৩৫), মো. আবু তালেব (৩৪), মো. হাসান সুজন (৩০), মো. নিশান (৩১), বাঁশি চাকমা (৩৫) ও মো. সাইদুল ইসলাম (২০)।

কোতোয়ালি থানার ওসি মো. জসীম উদ্দীন জানান, গ্রেফতার আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থার মাধ্যমে আদালতে পাঠানো হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

নাগরিকদের গোপন তথ্য কেনাবেচার অভিযোগে গ্রেফতার ৪ পুলিশ সদস্য

নাগরিকদের গোপন তথ্য কেনাবেচার অভিযোগে গ্রেফতার ৪ পুলিশ সদস্য

সরকারি কাগজপত্র জালিয়াতির অভিযোগে গ্রেফতার ৩

সরকারি কাগজপত্র জালিয়াতির অভিযোগে গ্রেফতার ৩

রাজধানীর লালবাগে অভিযান, গ্রেফতার ৪৬

রাজধানীর লালবাগে অভিযান, গ্রেফতার ৪৬

সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের ভাই গ্রেফতার

সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের ভাই গ্রেফতার

চসিক মেয়রের হস্তক্ষেপে গ্রেফতার এড়াল শীর্ষ সন্ত্রাসী বগা!

চসিক মেয়রের হস্তক্ষেপে গ্রেফতার এড়াল শীর্ষ সন্ত্রাসী বগা!

ইতালি পাঠানোর কথা বলে লিবিয়ায় পাচার, গ্রেফতার ২

ইতালি পাঠানোর কথা বলে লিবিয়ায় পাচার, গ্রেফতার ২

আরও পড়ুন

জমি নিয়ে বিরোধে হত্যা: ৩ ভাইয়ের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন

জমি নিয়ে বিরোধে হত্যা: ৩ ভাইয়ের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন

বন্ধ পাটকল চালুর মাধ্যমে কর্মসংস্থানের প্রতিশ্রুতি হুইপ বকুলের

বন্ধ পাটকল চালুর মাধ্যমে কর্মসংস্থানের প্রতিশ্রুতি হুইপ বকুলের

চট্টগ্রামে বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যাচেষ্টা মামলায় ব্যবসায়ী কারাগারে

চট্টগ্রামে বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যাচেষ্টা মামলায় ব্যবসায়ী কারাগারে

১২ কেজির এলপিজি সিলিন্ডারে ৪ কেজি কম! ব্যবসায়ীকে দণ্ড

১২ কেজির এলপিজি সিলিন্ডারে ৪ কেজি কম! ব্যবসায়ীকে দণ্ড

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম