Logo
Logo
×

Advertisement

সারাদেশ

১২ কেজির এলপিজি সিলিন্ডারে ৪ কেজি কম! ব্যবসায়ীকে দণ্ড

Advertisement

Icon

কিশোরগঞ্জ ব্যুরো

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৬, ০৯:৪২ পিএম

১২ কেজির এলপিজি সিলিন্ডারে ৪ কেজি কম! ব্যবসায়ীকে দণ্ড

Advertisement

অতিরিক্ত মুনাফার লোভে অভিনব কৌশলে এলপিজি কম দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। ১২ কেজির এলপিজি সিলিন্ডার থেকে বিশেষ যন্ত্রের মাধ্যমে ৪ কেজি গ্যাস বের করে নিচ্ছেন কিছু অসাধু ব্যবসায়ী।

বিষয়টি হাতেনাতে আটকের পর ওজনে কম দেওয়ার অপরাধে কিশোরগঞ্জে এক ব্যবসায়ীকে তিন মাসের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার রাতে কিশোরগঞ্জ সদর উপজেলার মহিনন্দ বাজারে হাতেনাতে আটকের পর রাজিব মিয়া নামের ওই এলপিজি সিলিন্ডার ব্যবসায়ীকে এ দণ্ডাদেশ দেওয়া হয়।

জানা গেছে, মহিনন্দ বাজারে নিজের দোকানের ভেতর বিশেষ ‘আনলোডিং’ যন্ত্র বসিয়ে ১২ কেজির পূর্ণ সিলিন্ডার থেকে ৩ থেকে ৪ কেজি পর্যন্ত গ্যাস টেনে খালি সিলিন্ডারে ভরতেন রাজিব। এরপর কম ওজনের ওই সিলিন্ডারগুলোই নির্ধারিত ওজনের দাবি করে বাজারে পুরো দামে বিক্রি করতেন। দীর্ঘদিন ধরে গ্রাহকের সঙ্গে এমন প্রতারণা চালিয়ে আসছিলেন তিনি। মঙ্গলবার রাতে সিলিন্ডার থেকে গ্যাস চুরির সময় স্থানীয়রা তাকে হাতেনাতে ধরে উপজেলা প্রশাসনকে খবর দেন।

খবর পেয়ে কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুজ্জামান মারুফ দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট রাহুল ঘোষ পলাশের পরিচালনায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে রাজিব মিয়াকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্ত রাজিব মিয়ার বাড়ি পাকুন্দিয়া উপজেলায়। তিনি মহিনন্দ এলাকায় শ্বশুরবাড়িতে থেকে এলপিজি সিলিন্ডারের ব্যবসা পরিচালনা করছিলেন। আইনি প্রক্রিয়া শেষে বুধবার তাকে কিশোরগঞ্জ মডেল থানার মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুজ্জামান মারুফ জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত ব্যবসায়ী দীর্ঘদিন ধরে সিলিন্ডারের গ্যাস চুরির অভিনব এই কারসাজির কথা স্বীকার করেছেন। সাধারণ ভোক্তার অধিকার সুরক্ষায় অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ইমিগ্রেশনে আটক আসামিকে ছেড়ে দেওয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে

ইমিগ্রেশনে আটক আসামিকে ছেড়ে দেওয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে

ছবি দেখে দিন কাটালেও দেড় বছরের মেয়েকে কোলে নেওয়া হলো না মিজানের

ছবি দেখে দিন কাটালেও দেড় বছরের মেয়েকে কোলে নেওয়া হলো না মিজানের

দুই ইউপি সদস্যের সমর্থকদের সংঘর্ষে আহত ৩০

দুই ইউপি সদস্যের সমর্থকদের সংঘর্ষে আহত ৩০

ঝর্ণা হত্যা মামলায় স্বামী সাগরের মৃত্যুদণ্ড

ঝর্ণা হত্যা মামলায় স্বামী সাগরের মৃত্যুদণ্ড

কটিয়াদীতে ইমামের লাশ ও গলাকাটা আহত যুবক উদ্ধার

কটিয়াদীতে ইমামের লাশ ও গলাকাটা আহত যুবক উদ্ধার

হাসিনার মতো করলে তোমাদেরও জনগণ বিদায় করে দেবে: ফজলুর রহমান

হাসিনার মতো করলে তোমাদেরও জনগণ বিদায় করে দেবে: ফজলুর রহমান

আরও পড়ুন

‘মাদ্রাসার শিক্ষার্থীরা কোনোভাবেই পিছিয়ে নেই’

‘মাদ্রাসার শিক্ষার্থীরা কোনোভাবেই পিছিয়ে নেই’

নির্ধারিত মূল্যে এলপিজি সিলিন্ডার বিক্রি নিশ্চিতে মতবিনিময় সভা

নির্ধারিত মূল্যে এলপিজি সিলিন্ডার বিক্রি নিশ্চিতে মতবিনিময় সভা

পেটে গজ রেখে সেলাইয়ে প্রসূতির মৃত্যু: চিকিৎসকসহ ৬ জনের বিরুদ্ধে পরোয়ানা

পেটে গজ রেখে সেলাইয়ে প্রসূতির মৃত্যু: চিকিৎসকসহ ৬ জনের বিরুদ্ধে পরোয়ানা

মেঘনায় নিষেধাজ্ঞা, খাদ্য সহায়তা পাননি জেলেরা

মেঘনায় নিষেধাজ্ঞা, খাদ্য সহায়তা পাননি জেলেরা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম