Logo
Logo
×

Advertisement

রাজধানী

ডিএসসিসির আঞ্চলিক কার্যালয়ে প্রশাসকের আকস্মিক পরিদর্শন, অতঃপর

Icon

সবুজবাগ (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৭ পিএম

ডিএসসিসির আঞ্চলিক কার্যালয়ে প্রশাসকের আকস্মিক পরিদর্শন, অতঃপর

ছবি: সংগৃহীত

Advertisement

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) অঞ্চল-২ (খিলগাঁও-তিলপাপাড়া) আঞ্চলিক কার্যালয় আকস্মিক পরিদর্শন করেছেন ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।

বুধবার (২ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে তিনি ওই আঞ্চলিক কার্যালয় পরিদর্শন করেন।

পরিদর্শনের শুরুতেই কার্যালয়ের মূল ফটক বন্ধ করে দেওয়া হয়, যাতে পরিদর্শন শুরুর পর বিলম্বে আসা কোনো কর্মকর্তা-কর্মচারী প্রবেশ করতে না পারেন। পরে প্রশাসক কার্যালয়ের বিভিন্ন কক্ষ ঘুরে দেখেন এবং কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি যাচাই করেন।

এ সময় তিনি বিভিন্ন শাখার হাজিরা খাতা পরীক্ষা করেন। হাজিরা খাতা যাচাই করে ৮ থেকে ১০ জন কর্মকর্তা-কর্মচারীকে অনুপস্থিত পাওয়া যায়। তাদের হাজিরা খাতায় তাৎক্ষণিকভাবে অনুপস্থিত হিসেবে চিহ্নিত করার নির্দেশ দেন প্রশাসক।

অনুপস্থিত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ জারি এবং পরবর্তীতে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. আবু আসলামকে নির্দেশ দেন তিনি।

পরিদর্শনকালে প্রশাসক নাগরিক সেবার মান আরও উন্নত করার ওপর গুরুত্বারোপ করেন। নাগরিকদের দ্রুত ও কাঙ্ক্ষিত সেবা নিশ্চিত করতে কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্বশীলতা এবং নিয়মিত কর্মস্থলে উপস্থিতি নিশ্চিত করার নির্দেশনা দেন তিনি।

এ ছাড়া সংশ্লিষ্ট অঞ্চলের বর্জ্য ব্যবস্থাপনা ও মশক নিয়ন্ত্রণ কার্যক্রমে আঞ্চলিক কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সরাসরি সম্পৃক্ত হওয়ার নির্দেশ দেন প্রশাসক। এসব কার্যক্রম নিয়মিত সরেজমিনে মনিটরিং এবং কার্যকরভাবে বাস্তবায়নের ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

প্রশাসক বলেন, নাগরিক সেবা নিশ্চিত করার ক্ষেত্রে কোনো ধরনের গাফিলতি বা দায়িত্বে অবহেলা গ্রহণযোগ্য হবে না। মাঠপর্যায়ের কার্যক্রম আরও গতিশীল করার পাশাপাশি নাগরিকদের প্রত্যাশা অনুযায়ী সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

আজ ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ৬ ঘণ্টা টোল লাগবে না

আজ ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ৬ ঘণ্টা টোল লাগবে না

অধ্যক্ষের পদত্যাগের দাবিতে ছাত্রীদের আলটিমেটাম

অধ্যক্ষের পদত্যাগের দাবিতে ছাত্রীদের আলটিমেটাম

রাজধানীতে বাসে আগুন

রাজধানীতে বাসে আগুন

রাজারবাগ-কারওয়ান বাজারে ককটেল বিস্ফোরণ, মোহাম্মদপুরে ট্রাকে আগুন

রাজারবাগ-কারওয়ান বাজারে ককটেল বিস্ফোরণ, মোহাম্মদপুরে ট্রাকে আগুন

রাজধানীতে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাইয়ের মৃত্যু

রাজধানীতে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাইয়ের মৃত্যু

গভীর রাতে যাত্রীর অপেক্ষায় দুই অটোচালক, ট্রাকচাপায় নিভে গেল প্রাণ

গভীর রাতে যাত্রীর অপেক্ষায় দুই অটোচালক, ট্রাকচাপায় নিভে গেল প্রাণ

আরও পড়ুন

শাহজালাল বিমানবন্দরে নিষিদ্ধ ক্রিমসহ ৩২ লাখ টাকার পণ্য জব্দ

শাহজালাল বিমানবন্দরে নিষিদ্ধ ক্রিমসহ ৩২ লাখ টাকার পণ্য জব্দ

ঢাকায় শুরু হচ্ছে ফায়ার সেফটি এক্সপো

ঢাকায় শুরু হচ্ছে ফায়ার সেফটি এক্সপো

বায়ুদূষণে শীর্ষে লাহোর, ঢাকার অবস্থান কোথায়

বায়ুদূষণে শীর্ষে লাহোর, ঢাকার অবস্থান কোথায়

রোববার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

রোববার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম